মঙ্গলবার ২২ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

রায়গঞ্জে বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আসিফ নিহত

রায়গঞ্জে রায়গঞ্জে

 

 

 

 

মো: সিমান্ত তালুকদার 

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।

 

 

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতে ওঠা এক তরুণের জীবন থেমে গেল সড়ক দুর্ঘটনায়। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সিফু আহমেদ আসিফ (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

 

শনিবার (১৩ জুন) ভোররাত ৩টার দিকে রায়গঞ্জ-পাঙ্গাসী সড়কের রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

নিহত সিফু আহমেদ আসিফ উপজেলার ধানগড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি রায়গঞ্জের সরকারি বেগম নুরুন নাহার কলেজের শিক্ষার্থী ছিলেন।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল খেলা দেখার পর ভোররাতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন আসিফ। একপর্যায়ে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দেয়ালের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন।দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

আসিফের অকাল মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন, সহপাঠী ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সরকারি বেগম নুরুন নাহার কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তার স্মৃতিচারণ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

যে রাতে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতেছিল কোটি মানুষ, সেই রাতেই সড়ক দুর্ঘটনায় নিভে গেল এক সম্ভাবনাময় তরুণের জীবন। আসিফের এমন আকস্মিক মৃত্যুতে নিশ্চিন্তপুর গ্রামসহ পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

আরও খবর

news image

নেত্রকোনায় ব্রিটিশ রাষ্ট্রনায়ক নলিনীরঞ্জনের বাড়ির স্মৃতি নীরবে ক্ষয়ে যাচ্ছে

news image

নেত্রকোনায় ৫০ কোটি টাকার শৈলজারঞ্জন মজুমদারের সাংস্কৃতিক কেন্দ্র এখন তালাবদ্ধ

news image

ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুরের মোহনায় একদিন: সুপ্রভাত

news image

আদালত প্রাঙ্গনে তিশা : স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে

news image

প্রতিভাবান শিল্পীদের প্ল্যাটফর্ম দিতে চান গীতিকার ও সুরকার সালমান আহমেদ মাসুম

news image

সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিনের পদচারণা রেদওয়ান

news image

নতুন মিউজিক ভিডিও ‘ক্যামেরা ওয়ালা’ প্রকাশ আধুনিক নির্মাণ, হৃদয়ছোঁয়া গল্প ও দৃষ্টিনন্দন চিত্রায়ণে দর্শকদের মন জয় করতে আসছে NH Cinematic BD-এর নতুন আয়োজন

news image

তিন বছর পূর্তিতে সংগ্রামী স্বাধীন ২৪ টিভি: আলোচনা সভা, মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর আয়োজন

news image

সুন্দরবনের লোকালয়ে অজগরের হানা: বন থেকে উদ্ধার করে পুনরায় অবমুক্ত ‎

news image

দিনাজপুর বীরগঞ্জে শরিফ ভিডিও'র উদ্বোধন। 

news image

শিল্পকলা একাডেমির মহা পরিচালক কবি "রেজাউদ্দিন স্টালিন" এর হাত থেকে গুণীশিল্পী সম্মাননা পেলেন ঝালকাঠির বাউল ছালমা।

news image

“মন ভাঙা আয়না”—জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি, কভার কণ্ঠে শিমুল হাসান

news image

রাজাপুরে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

news image

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ঘিরে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের।

news image

লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল

news image

জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা

news image

রায়গঞ্জে বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আসিফ নিহত