মোঃ মাসুদ সরদার, নিজস্ব প্রতিবেদক, ঢাকা ১১ আগষ্ট ২০২৬ ০৫:১৪ পি.এম
প্রতিভাবান
মোঃ মাসুদ সরদার বিনোদন প্রতিবেদক ঢাকা :
সিলেট জেলার ওসমানীনগর উপজেলার ১ নম্বর উমরপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের কৃতি সন্তান গীতিকার ও সুরকার সালমান আহমেদ মাসুম। সংগীতের প্রতি ভালোবাসা থেকেই দীর্ঘদিন ধরে গান লেখা ও সুর করার পাশাপাশি প্রতিভাবান ও সম্ভাবনাময় শিল্পীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছেন তিনি।
ভালো গান করেও উপযুক্ত প্ল্যাটফর্মের অভাবে অনেক শিল্পী নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পান না। এমন শিল্পীদের জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সালমান আহমেদ মাসুম। তার লক্ষ্য, নতুন ও প্রতিভাবান শিল্পীদের সংগীতাঙ্গনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া।
সালমান আহমেদ মাসুম বলেন, “আমার একটাই লক্ষ্য—যাদের প্রতিভা আছে, যারা ভালো গান করেন কিন্তু কোনো প্ল্যাটফর্ম পাচ্ছেন না, তাদের জন্য আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি, যেন তাদের ভালো কিছু হয়।”
গান লেখার বিষয়ে নিজের অনুভূতি তুলে ধরে তিনি বলেন, “গান লেখা আমার কোনো পেশা নয়, গান লেখা আমার একটি নেশা।” সংগীতের প্রতি ভালোবাসা থেকেই তিনি নিয়মিত গান লিখছেন এবং নতুন প্রতিভাবান শিল্পীদের উৎসাহিত করে আসছেন।
বিশেষ করে বাংলা লোকগানের ঐতিহ্য, মাটি ও মানুষের কথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় রয়েছে তার। সালমান আহমেদ মাসুম মনে করেন, বাংলা লোকগানের রয়েছে নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গভীর শেকড়। নতুন প্রজন্মের শিল্পীদের এগিয়ে আসার সুযোগ করে দিতে পারলে এই ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে।
তিনি আরও বলেন, প্রতিভাবান শিল্পীদের যথাযথ সুযোগ ও সহযোগিতা দেওয়া গেলে তারা নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি দেশের সংগীতাঙ্গনকেও সমৃদ্ধ করতে পারবেন। তার প্রত্যাশা, সংগীতাঙ্গনে নতুন প্রতিভাবানদের জন্য আরও বেশি প্ল্যাটফর্ম তৈরি হবে এবং বাংলা লোকগান বিশ্বব্যাপী আরও বিস্তৃতভাবে ছড়িয়ে পড়বে।
সালমান আহমেদ মাসুম বিভিন্ন ইউটিউব চ্যানেলের জন্য গান দিয়ে আসছেন। সম্প্রতি তিনি নিজের একটি ইউটিউব চ্যানেল চালু করেছেন। চ্যানেলটির নাম “Salman Music Station”। নতুন এই উদ্যোগে সবার সহযোগিতা ও সাবস্ক্রাইব কামনা করেছেন তিনি।
সালমান আহমেদ মাসুমের লেখা প্রকাশিত গান
১. জিন্দা মারিলা — শিল্পী: খুনবুন বিন্দু
২. ওরে ও সুন্দরী — শিল্পী: লাবনী আক্তার ও জামিল
৩. প্রেম এখন আসমানে — শিল্পী: ফারদিন খান
৪. বুকের ভিতর আসো — শিল্পী: রাকা জারা
৫. তুমি গোপনে গোপনে — শিল্পী: সিমলা আক্তার
৬. কি যুগ আইলো — শিল্পী: রাকা পপি
৭. তুমি আমার চাঁদের আলো — শিল্পী: আফনান অন্তর
৮. আমার শখের পিরিত — শিল্পী: নিগার সুলতানা পপি
৯. হাত দুইটা ধইরো বন্ধু — শিল্পী: রাকা জারা
১০. আশা দিয়া গো বন্ধে — শিল্পী: আফরিন সুলতানা
১১. তুমি নিলানা খবর — শিল্পী: ইবনাত সালমা
১২. কালা রঙের এতো জ্বালা — শিল্পী: ইবনাত সালমা
এ ছাড়া আরও বেশ কিছু গান সামনে প্রকাশিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন সালমান আহমেদ মাসুম।
তার প্রত্যয়—“জয় হোক মানবতার, জয় হোক বাংলা লোকগানের।” 🎶
নেত্রকোনায় ব্রিটিশ রাষ্ট্রনায়ক নলিনীরঞ্জনের বাড়ির স্মৃতি নীরবে ক্ষয়ে যাচ্ছে
নেত্রকোনায় ৫০ কোটি টাকার শৈলজারঞ্জন মজুমদারের সাংস্কৃতিক কেন্দ্র এখন তালাবদ্ধ
ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুরের মোহনায় একদিন: সুপ্রভাত
আদালত প্রাঙ্গনে তিশা : স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে
প্রতিভাবান শিল্পীদের প্ল্যাটফর্ম দিতে চান গীতিকার ও সুরকার সালমান আহমেদ মাসুম
সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিনের পদচারণা রেদওয়ান
নতুন মিউজিক ভিডিও ‘ক্যামেরা ওয়ালা’ প্রকাশ আধুনিক নির্মাণ, হৃদয়ছোঁয়া গল্প ও দৃষ্টিনন্দন চিত্রায়ণে দর্শকদের মন জয় করতে আসছে NH Cinematic BD-এর নতুন আয়োজন
তিন বছর পূর্তিতে সংগ্রামী স্বাধীন ২৪ টিভি: আলোচনা সভা, মিলাদ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর আয়োজন
সুন্দরবনের লোকালয়ে অজগরের হানা: বন থেকে উদ্ধার করে পুনরায় অবমুক্ত
দিনাজপুর বীরগঞ্জে শরিফ ভিডিও'র উদ্বোধন।
শিল্পকলা একাডেমির মহা পরিচালক কবি "রেজাউদ্দিন স্টালিন" এর হাত থেকে গুণীশিল্পী সম্মাননা পেলেন ঝালকাঠির বাউল ছালমা।
“মন ভাঙা আয়না”—জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি, কভার কণ্ঠে শিমুল হাসান
রাজাপুরে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ঘিরে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের।
লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল
জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা
রায়গঞ্জে বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আসিফ নিহত