তাপস চন্দ্র সরকার ১৭ নভেম্বার ২০২৬ ০৫:২৪ পি.এম
তাপস চন্দ্র সরকারকুমিল্লায়
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে উৎসবমুখর হয়ে উঠছে কুমিল্লা নগরী। আগামী ১৮ ও ১৯ নভেম্বর বুধবার ও বৃহস্পতিবার নগরীর বিভিন্ন মন্দিরে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা। এ উপলক্ষে নগরীর অন্তত তিনটি মন্দিরে বিশেষ পূজা ও ধর্মীয় অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে।
নগরীর মনোহরপুরস্থ শ্রীশ্রী রাজরাজেশ্বরী কালী মায়ের বাড়িতে ১৭ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে শ্রীশ্রী জগদ্ধাত্রী মাতার শুভ অধিবাস। ১৮ নভেম্বর বুধবার সকাল ৮টা থেকে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। পূজা শেষে ভোগ নিবেদন ও ভক্ত-অনুরাগীদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। একই দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে পূজার পূর্ণাহুতি। পরদিন ১৯ নভেম্বর বৃহস্পতিবার রাত ১১টায় শ্রীশ্রী জগদ্ধাত্রী মাতার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘটবে।
এদিকে, নগরীর মহেশাঙ্গণ নাটমন্দির প্রাঙ্গণে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হবে শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা। এ উপলক্ষে ১৮ নভেম্বর বুধবার সকাল ৬টায় সপ্তমীপূজা, সকাল ১০টায় অষ্টমীপূজা, দুপুর সাড়ে ১২টায় অঞ্জলি এবং দুপুর ১টায় নবমীপূজা অনুষ্ঠিত হবে। পূজার আনুষ্ঠানিকতা শেষে ভক্ত-শ্রোতাদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে। পরদিন ১৯ নভেম্বর বৃহস্পতিবার দশমীপূজা শেষে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।
অন্যদিকে, নগরীর কান্দিরপাড়স্থ শ্রীশ্রী কাত্যায়নী কালী বাড়ি মন্দির প্রাঙ্গণে দুর্গাত্মজ সংঘের উদ্যোগে ১৭, ১৮ ও ১৯ নভেম্বর মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার তিন দিনব্যাপী শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজার আয়োজন করা হয়েছে।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এসব পূজার প্রতিটি পর্বে সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।
বান্দরবানের আলীকদমে বাস-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কনস্টেবল (নিহত)
কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন
বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া
খুলনায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে তাঁতী দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা
বান্দরবানের লামায় বজ্রপাতে, মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির (মৃত্যু)
সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগে ৩য় স্থান অর্জন করেছে মঠবাড়িয়ার আবু সাঈদ
মতলব উত্তরে কার্তিক মাস উপলক্ষে ধর্মীয় গ্রন্থ পাঠ ও প্রসাদ বিতরণ
দিনাজপুর বীরগঞ্জে নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে চার কৃতী ব্যক্তিকে সম্মাননা
মতলব দক্ষিণে লামচরী ও বালুচরে প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
দাউদকান্দির আউটিয়াখোলা তারনবাড়ি মন্দিরে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস
কুমিল্লায় দুর্গাপূজায় জেলা পুলিশের সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা
কুড়িগ্রামে শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সুফিয়ার আলম সুমনের শুভেচ্ছা বিনিময়
মতলব দক্ষিণে লামচরী ও বালুচরে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসবের নবমী পূজা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকরের ছয় দিনেও অজানা কারণ, শোকে প্রাণ গেল ফুফুর
দুর্গাপূজার মণ্ডপে শিল্প-ঐতিহ্যের ছোঁয়া, নজর কাড়ছে ব্যতিক্রমী সাজসজ্জা
সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা নিয়ে গোপালগঞ্জে পূজা মণ্ডপে এসপি মো. হাবীবুল্লাহ
বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজাপুর-কাঠালিয়াবাসীকে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজার শুভেচ্ছা
নবীনগরে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি, ১৩২ মণ্ডপে পূজা
কুড়িগ্রামে মন্দিরে চুরি, রাধাকৃষ্ণের মূর্তিসহ পূজার সামগ্রী লুট: আটক ৪
গোপালগঞ্জ সাংবাদিক সাইফুল ইসলামের মাতা আর নেই!
দিনাজপুর কাহারোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি
বড়ইয়ায় মরহুম হোসেনশাহ চিশচী (রঃ) একমাত্র পুত্র আমিনুল ইসলাম চিশতির ৩২তম জন্মবার্ষিকী পালিত।
মোহনগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে ওসির মতবিনিময়
দিনাজপুর বীরগঞ্জের দক্ষিণ রঘুনাথপুর দুর্গাপূজা পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম
কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান
মহা ধুমধামে হবে সারদীয় দূর্গাপুজা ২৭৫ টি দূর্গামন্ডব পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক যোগাযোগ রাখছেন আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু_এমপি ।