মোঃ সিমান্ত তালুকদার, সিরাজগঞ্জ, রায়গঞ্জ উপজেলা ০৪ আগষ্ট ২০২৬ ১০:০৩ পি.এম
ধানঘরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানঘরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৯ তারিখ থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রায় সাতটি দল অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচ প্রায় এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয় এবং প্রতিটি দলে ১১ জন করে খেলোয়াড় অংশ নেয়।
জমজমাট ফাইনাল ম্যাচে দশম শ্রেণির মানবিক বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার-আপ হয় নবম শ্রেণির মানবিক বিভাগ এবং তৃতীয় স্থান অর্জন করে অষ্টম শ্রেণির দল।
চ্যাম্পিয়ন দলের টিম লিডার ছিলেন আবির। ফাইনাল ম্যাচে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য সম্রাট ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। টুর্নামেন্টে দুর্দান্ত গোলরক্ষণ করে সিফাত সেরা গোলকিপার নির্বাচিত হন। বিজয়ী দল ও কৃতী খেলোয়াড়দের প্রাইজমানি ও সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মফিজ স্যার, আকিদুল স্যার, মনির স্যারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
টুর্নামেন্টটির একক সমন্বয় ও আয়োজনের দায়িত্ব পালন করেন রিফাত আহমেদ। তাঁর উদ্যোগে পুরো প্রতিযোগিতা সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
এছাড়া রায়গঞ্জ উপজেলায় এই প্রথম আসন্ন প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে ধানঘরা উচ্চ বিদ্যালয় বালক ও নারী ফুটবল দলের প্রাথমিক দল ঘোষণা করে, যা বিদ্যালয়ের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।
খেলা উপভোগ করতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত ছিলেন। প্রাণবন্ত ও সুন্দর আয়োজনের জন্য আয়োজকরা ব্যাপক প্রশংসা অর্জন করেন।
বগুড়ার কাহালুতে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ।
দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
পালংখালী ইউনিয়ন পরিষদে নতুন সম্ভাবনার দোয়ার: শিশু ও যুবদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণে চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীর যুগান্তকারী উদ্যোগ...
ভোগান্তি পেরিয়ে শেষ টেস্টের ভেন্যুতে বাংলাদেশ দল
রায়গঞ্জে ধানঘরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬
আবারও সভাপতি সালাউদ্দিন, নেপালকে আল্টিমেটাম
আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব : মেসির স্ত্রীর পোস্ট
চলতি বিশ্বকাপের উন্মাদনার মাঝেই ধনবাড়ীতে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’
খেলা ধুলা সংবাদ ২-০ থেকে ৩-২, অবিশ্বাস্য জয়ে শেষ আটে আর্জেন্টিনা |
নেত্রকোনার গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা
নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা
আর্জেন্টিনা থেকে প্রকাশিত আন্তর্জাতিক ম্যাগাজিনে বাংলাদেশি কবি ও লেখক মফিদুল ইসলাম সরকারের জীবনবৃত্তান্ত প্রকাশ
শিবপুরে আশার আলো যুব সংঘের আয়োজনে জমকালো এক বিশাল ফাইনাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত -
যুব সমাজকে মাদক ও জুয়া-ক্যাসিনো থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণ
গোপালগঞ্জে সাংবাদিক সমর্থকদের আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে
রায়গঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র্যালি
রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র্যালি ১৬ই জুন বিকেল ৪:৩০টায়
ধানগড়া উচ্চ বিদ্যালয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো DHS Alumni Cup Season-1 2026, চ্যাম্পিয়ন SSC Batch 2022