মোঃ দেলোয়ার হোসেন সরকার ডিস্ট্রিক্ট ক্রাইম রিপোর্টার টাঙ্গাইল ১৪ জুলাই ২০২৬ ১১:০৬ এ.এম
মোঃ দেলোয়ার হোসেন সরকার ডিস্ট্রিক্ট ক্রাইম রিপোর্টার টাঙ্গাইল
টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ধনবাড়ী উপজেলা ও গোপালপুর উপজেলা দলের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও শেষ পর্যন্ত কোনো দলই জালের দেখা পায়নি। ফলে নির্ধারিত সময় শেষে ০-০ গোলের সমতায় মাঠ ছাড়ে দুই দল।
খেলা দেখতে বিকেল থেকেই মাঠে ভিড় করেন বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ। দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি ও উচ্ছ্বাসে ধনবাড়ী সরকারি কলেজ মাঠ পরিণত হয় এক উৎসবমুখর ক্রীড়াঙ্গনে।
ধনবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ম্যাচে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ নূরজাহান আক্তার সাথী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ, ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিজ দিল-আফরোজ, ধনবাড়ী থানার অফিসার ইন-চার্জ নুরুস সালাম সিদ্দিক, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. এনামুল হক (ভিপি)উপজেলা বিএনপির সহ-সভাপতি খাইরুল ইসলাম (মুন্সি)
পৌর বিএনপির সভাপতি এস. এম. এ. ছোবহান ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বপনসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক এবং বিপুলসংখ্যক দর্শক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ ও শৃঙ্খলাবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে ক্রীড়ার প্রসার এবং নতুন প্রতিভা বিকাশে এ ধরনের টুর্নামেন্ট ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারিখ ১৩-৭-২৬
বগুড়ার কাহালুতে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ।
দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬
বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
পালংখালী ইউনিয়ন পরিষদে নতুন সম্ভাবনার দোয়ার: শিশু ও যুবদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণে চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীর যুগান্তকারী উদ্যোগ...
ভোগান্তি পেরিয়ে শেষ টেস্টের ভেন্যুতে বাংলাদেশ দল
রায়গঞ্জে ধানঘরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬
আবারও সভাপতি সালাউদ্দিন, নেপালকে আল্টিমেটাম
আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব : মেসির স্ত্রীর পোস্ট
চলতি বিশ্বকাপের উন্মাদনার মাঝেই ধনবাড়ীতে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’
খেলা ধুলা সংবাদ ২-০ থেকে ৩-২, অবিশ্বাস্য জয়ে শেষ আটে আর্জেন্টিনা |
নেত্রকোনার গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা
নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা
আর্জেন্টিনা থেকে প্রকাশিত আন্তর্জাতিক ম্যাগাজিনে বাংলাদেশি কবি ও লেখক মফিদুল ইসলাম সরকারের জীবনবৃত্তান্ত প্রকাশ
শিবপুরে আশার আলো যুব সংঘের আয়োজনে জমকালো এক বিশাল ফাইনাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত -
যুব সমাজকে মাদক ও জুয়া-ক্যাসিনো থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণ
গোপালগঞ্জে সাংবাদিক সমর্থকদের আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে
রায়গঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র্যালি
রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র্যালি ১৬ই জুন বিকেল ৪:৩০টায়
ধানগড়া উচ্চ বিদ্যালয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো DHS Alumni Cup Season-1 2026, চ্যাম্পিয়ন SSC Batch 2022