মঙ্গলবার ২২ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

যুব সমাজকে মাদক ও জুয়া-ক্যাসিনো থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণ

যুব সমাজকে মাদক ও জুয়া-ক্যাসিনো থেকে দূরে রাখতে ক্রীড়া

যুব সমাজকে মাদক, জুয়া-ক্যাসিনো ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কল্যাণী ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকার তরুণদের মাঝে ক্রিকেট খেলার ব্যাট ও বল বিতরণ করেছে সামাজিক সংগঠন আলোর ভুবন সামাজিক সংঘ।

 

সম্প্রতি সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আলোর ভুবন সামাজিক সংঘের উপদেষ্টা মোঃ বাবুল সরকার, সভাপতি মোঃ আহসান হাবিব শাহিন, সিনিয়র সহ-সভাপতি ডাঃ চিত্ত রঞ্জন রায়, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দীন, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হক এবং অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মিলনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদক, জুয়া ও নানা ধরনের সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া চর্চা তরুণদের সুস্থ, সচেতন ও শৃঙ্খলাবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

আলোর ভুবন সামাজিক সংঘের সিনিয়র সহ-সভাপতি ডাঃ চিত্ত রঞ্জন রায় বলেন, “তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলা অত্যন্ত প্রয়োজন। সুস্থ বিনোদনের মাধ্যমে তাদের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব। সমাজের কল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

 

স্থানীয়রা সংগঠনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে যুব সমাজের উন্নয়নে এমন কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বগুড়ার কাহালুতে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ।

news image

দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬

news image

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

news image

পালংখালী ইউনিয়ন পরিষদে নতুন সম্ভাবনার দোয়ার: শিশু ও যুবদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণে চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীর যুগান্তকারী উদ্যোগ...

news image

ভোগান্তি পেরিয়ে শেষ টেস্টের ভেন্যুতে বাংলাদেশ দল

news image

রায়গঞ্জে ধানঘরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬

news image

আবারও সভাপতি সালাউদ্দিন, নেপালকে আল্টিমেটাম

news image

আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব : মেসির স্ত্রীর পোস্ট

news image

চলতি বিশ্বকাপের উন্মাদনার মাঝেই ধনবাড়ীতে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’ ​

news image

খেলা ধুলা সংবাদ  ২-০ থেকে ৩-২, অবিশ্বাস্য জয়ে শেষ আটে আর্জেন্টিনা |

news image

নেত্রকোনার গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা  

news image

নেত্রকোনার দুর্গাপুরে মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা

news image

আর্জেন্টিনা থেকে প্রকাশিত আন্তর্জাতিক ম্যাগাজিনে বাংলাদেশি কবি ও লেখক মফিদুল ইসলাম সরকারের জীবনবৃত্তান্ত প্রকাশ

news image

শিবপুরে আশার আলো যুব সংঘের আয়োজনে জমকালো এক বিশাল ফাইনাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত -

news image

যুব সমাজকে মাদক ও জুয়া-ক্যাসিনো থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী বিতরণ

news image

গোপালগঞ্জে সাংবাদিক সমর্থকদের আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে

news image

রায়গঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

news image

রায়গঞ্জ-ধানগড়ায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ১৬ই জুন বিকেল ৪:৩০টায়

news image

ধানগড়া উচ্চ বিদ্যালয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো DHS Alumni Cup Season-1 2026, চ্যাম্পিয়ন SSC Batch 2022