গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: ০১ জুলাই ২০২৬ ০৯:৪৯ এ.এম
গোকুল আত্রাই
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মধুবনপুর গ্রামে আত্রাই নদীর তীব্র ভাঙনে বসতবাড়ি ও সরকারি স্থাপনা হুমকির মুখে পড়ায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। একই সঙ্গে নদীভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত আবেদনও জমা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন ২০২৬) সকাল ১১টায় আত্রাই নদীর ভাঙনকবলিত মধুবনপুর এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী এলাকাবাসী দ্রুত ও স্থায়ীভাবে নদীভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
লিখিত আবেদনে মধুবনপুর গ্রামের বাসিন্দা মো. শাহ আলম উল্লেখ করেন, আত্রাই নদীর ভাঙন ইতোমধ্যে তার বসতবাড়ির একেবারে নিকটবর্তী স্থানে পৌঁছে গেছে। বাড়ির পাশেই বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের একটি সৌরচালিত গভীর নলকূপ রয়েছে, যা অব্যাহত ভাঙনের ফলে যেকোনো সময় নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
মানববন্ধনে উপস্থিত এলাকাবাসীর মধ্যে আবু বককর সিদ্দিক, আব্বাজ আলী ও হামিদুল ইসলামসহ অনেকে জানান, তাদের বসতবাড়িই পরিবারের একমাত্র আশ্রয়স্থল। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বহু পরিবার গৃহহীন হয়ে পড়বে এবং চরম দুর্ভোগের মুখে পড়বে।
এলাকাবাসীর পক্ষ থেকে অবিলম্বে নদীভাঙন প্রতিরোধে টেকসই ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত এলাকা রক্ষায় প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়। একই সঙ্গে আবেদনকারী মো. শাহ আলম তার বসতবাড়ি ও সরকারি স্থাপনা রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানা সহ কারাদন্ড.
নেত্রকোনায় ধারের টাকা ফেরত চাওয়ায় নাীরকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের, থানায় অভিযোগ
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার
আদালতের রায়ে গোপালগঞ্জের "স্বর্ণা টাওয়ারের" দায়িত্ব পেলেন রিসিভার
বান্দরবানে পার্বত্য মন্ত্রীর ছবি এবং পরিচয় ব্যবহার করে টাকা দাবির অভিযোগ, থানায় সাধারণ (ডায়েরি)
বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫
চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি।
গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক
নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
ইভটিজিং প্রতিরোধে রায়গঞ্জে পুলিশের দিকনির্দেশনা
জলঢাকায় প্রাথমিক বিদ্যালয়ের ১৪ ফ্যান চুরি, শিক্ষকদের দায়িত্বহীনতার অভিযোগ
দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার
নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১
নেত্রকোনায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন
নেত্রকোনার মদনে পুলিশের সাঁড়াশি অভিযান, সরকারি চাল ও ইয়াবাসহ গ্রেপ্তার- ৯
দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে।
কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা।। আসামির যাবজ্জীবন
জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার
আদালত থেকে লাফ দিয়ে পালালেন চুরি মামলার আসামি
গোপালগঞ্জে র্যাব পরিচয়ে বিকাশ কর্মীর থেকে দুই লাখ টাকা ছিনতাই অভিযোগ
গোপালগঞ্জে জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত
নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ কার্যক্রম শুরু
জলঢাকা কাজিরহাট পন্ডিত পাড়ায় মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা, চারা বিতরণ
রায়গঞ্জে ইয়াবাসহ ৪ যুবক আটক
রাজাপুরে মাদকের বিরুদ্ধে চলছে ইউএনওর জিরো টলারেন্স অভিযান।
গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার
গোপালগঞ্জে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় বিএনপি নেতা সোহেল আটক
রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল