সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : ২৯ অক্টোবার ২০২৬ ০৪:৫৯ পি.এম
নেত্রকোনার
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : বাংলাদেশ একটি সমতল ভূমির দেশ হলেও শুধুমাত্র উত্তর পূর্বে নেত্রকোনার পাহাড়, উত্তর পশ্চিমে নেত্রকোনার নিচু পাহাড় এবং উত্তর-পশ্চিমে কিছু উচ্চভূমি আছে। এসবের মধ্যে অন্যতম পাহাড় সমূহ হচ্ছে পাঁচ গাঁও, বিজয়পুর।এই জেলায় বসবাসকারী পাহাড়ি অধিবাসীরা বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীতে বিভক্ত হলেও এদের জীবন যাত্রা প্রায় একই রকম। এক সময় এইসব পাহাড়কে কেন্দ্র করে গড়ে উঠেছিল আদিম সভ্যতা। গায়ে ছিল না আজকালের আধুনিকতার ছোঁয়া। জাতীয় পরিসংখ্যান ব্যুরোর হিসেব অনুসারে, বাংলাদেশে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা ৪৫টি এবং এদের বেশিরভাগই পাহাড়ে বসবাস করে। তাদের রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি, খাদ্যাভাস ও উৎসব। প্রত্যেক গোষ্ঠীর খাদ্য, পোশাক ও জীবন যাপন প্রণালীতেও রয়েছে ভিন্নতা। এই ধারাগুলো আজও রয়ে গেছে আমাদের দেশের পাহাড়ে বসবাসকারী ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মানুষদের মধ্যে। আমাদের দেশের পাহাড়ি অঞ্চলগুলোতে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, ম্রং, সাঁওতাল, রাখাইন, মনিপুরি এসব ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মানুষের বসবাস। তাদের অতি সাধারণ জীবনযাপন, কাঠের ঘর, মসলা বিহীন খাবার, পোশাক,সমতলের মানুষদের মনে তৈরি করে কৌতূহল।তাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি ও উৎসব। প্রতিবছর বাঙালি বর্ষ বরণের সাথে তারাও তাদের নিজস্ব সংস্কৃতির বৈসাবি উৎসব পালনের মাধ্যমে বছর শুরু করে।
স্বভাবতই আদিবাসীরা বেশ পরিশ্রমী। অধিকাংশ আদিবাসী সমাজে নারীরা খাদ্য সংগ্রাহক ও বিক্রেতা। তাদেরকে খাদ্য সংগ্রহের জন্য বনে-জঙ্গলে কিংবা ছড়ায় ছড়ায় ঘুরতে হয়। একইভাবে সংগৃহীত নানা ফলমূল বিক্রির লক্ষ্যে বাজারেও ছুটতে হয়। প্রাকৃতিকভাবে পাওয়া শাক-সবজিসহ উৎপাদিত ফলফলাদির দাম কমে যাওয়ায় অধিক পরিশ্রমের পাশাপাশি নানা ঝুঁকিও বেড়েছে। এছাড়াও পুরুষেরা তো দিন রাত কাজ করেই যাচ্ছে।তবুও যেনো পাহাড়ে খাদ্য সংকট পুরোপুরী মিটছে না। পাহাড়ে এখন শুধু খাদ্য সংকট নয়, পানীয় জলের সংকটও একটি স্থায়ী সমস্যার রূপ নিচ্ছে। পাহাড়ে অনেক পাড়া আছে পানি সংগ্রহের জন্য পাহাড়ের পর পাহাড় পাড়ি দিতে হয়। যাদের জীবন ছিল জন্মের পর থেকেই পাহাড়ের চূড়া থেকে পানি এনে জীবন যাপন করা। আদিবাসীদের জীবন মানেই নিত্যদিনের সংগ্রাম করে জীবন যাপন করা। মহামারী তাদের জীবন সংগ্রামকে আরও বাড়িয়ে দিয়েছিলো। এছাড়াও বর্তমানে পাহাড়ের তরুণদের বিরাট একটি অংশ এখন তৈরি পোশাক খাতে শ্রমিক হিসেবে কাজ করেন। কিন্তু শ্রমিকদের উল্লেখযোগ্য চাকরি হারিয়ে এখন গ্রামে অলস সময় পার করছেন।পাহাড়ী আদিবাসীদের কাজের কোনো স্থায়িত্ব নেই,যখন ইচ্ছে ছাটাই করা হয় মালিক পক্ষ থেকে। খেয়াল করলে দেখা যাবে যে, বর্তমানে পাহাড়ে এখন তেমন বনজঙ্গলও আর অবশিষ্ট নেই। একদিকে বন বিভাগ অন্যদিকে নানা কোম্পানির দখল আতঙ্ক জুমচাষিদের কাছে নিত্যসঙ্গী।
মৌজাবন প্রথা ও ভূমি অধিকার নিশ্চিত করা গেলে পাহাড় ও সমতলের বননির্ভর মানুষদের খাদ্য সংকট মোকাবিলার সক্ষমতা বাড়বে। পাশাপাশি দেশেও বন ও বনজ সম্পদ বৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে বিশ্বাস করি। বন রক্ষা করা গেলে নেত্রকোনা অঞ্চল পর্যটকবান্ধব শুধু নয়, অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্যের আধার হিসেবেও অক্ষুণ্ণ থাকবে। এছাড়াও কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে, আদিবাসীদের জীবন যাচ্ছে শুধু প্রকৃতির ওপর নির্ভরশীল হয়ে। এদের নেই কোনো সুনিশ্চিত বসতভিটা, আবাসস্থল। প্রতিবছর তাঁরা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে স্থানান্তরিত হয়ে জুমচাষ করেন। জুমচাষের জন্য প্রতিবছর স্থান পরিবর্তন করায় সরকারি কোনো সুযোগ-সুবিধাও পান না তাঁরা। নেত্রকোনার পাহাড়ী এলাকায় গিয়ে উদ্বাস্তু আদিবাসীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। এ ব্যাপারে সরকারের পূর্ণ হস্তক্ষেপ কামনা করছি। পাহাড়ী আদিবাসীরাও বাংলাদেশের নাগরিক। নাগরিক হিসাবে এরা সব মৌলিক অধিকার পাওয়ার দাবী রাখে। তাদের জীবনযাত্রার স্বাভাবিক মান উন্নোয়ন,শিক্ষা,চিকিৎসা সেবার মান উন্নয়ন ও সার্বিক মান উন্নয়নের প্রতি লক্ষ্য রাখতে ও উন্নয়ন প্রকল্প- নীতি কার্যকর করতে নেত্রকোনা এলাকার নেতৃবৃন্দ ও সরকারের সুদৃষ্টি কামনা করেছেন সচেতন মহল।
নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান।
শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ একজন আটক
সর্বশেষ আপডেট -- গোপালগঞ্জে আওয়ামী লীগের সহিংসতা এমপি সেলিমের বাড়ি ও
খুলনায় বাবাকে বাঁচাতে গিয়ে প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ছেলে
নেত্রকোনায় খনন ও দখল দূষণের শিকার এক সময়ের খরস্রোতা ঐতিহ্যবাহী মগড়া নদী
শেরপুরে জীবনের নিরাপত্তা চেয়ে ১৭ পরিবারের মানববন্ধন শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিল দুর্বৃত্তরা
কালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবার
সিরাজগঞ্জের তিনটি উপজেলায় পাকা সড়কে কাদা মাটির প্রলেপ, দুর্ঘটনার আশস্ক
কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
নবীনগরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড
নেত্রকোনার হাওরে ফসলহানির পর এবার বিদ্যালয়ের ‘ফি-বাণিজ্য’, দিশেহারা অভিভাবকরা
বারহাট্টায় তীব্র জনবল সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম, জোড়াতালিতে চলছে অফিস
মনিগ্রামে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
বারহাট্টায় কেন্দ্রীয় আ.লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর,একই রাতে একাধিক নেতার বাড়িতে তাণ্ডব
রাজনৈতিক উত্তেজনার পর টুঙ্গিপাড়ায় ফিরছে স্বস্তির পরিবেশ
ঘূর্ণিঝড়ের প্রভাবে সিরাজগঞ্জে বৃষ্টি ও ঘন কুয়াশা, বাড়ছে শীতের অনুভূতি
সূর্যের দেখা নেই দুই দিন, কুড়িগ্রামে বাড়ছে শীতের অনুভূতি
বাঘায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে কারসাজি
নবীনগরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১
লালমনিরহাটে কাজীদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালিত
কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড
খুলনা জিলা স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষকের সহধর্মিণীর ইন্তেকাল
মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার
কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু
আমতলীতে জেন্ডার বৈষম্য দূরীকরণে স্বপ্নছোঁয়ার উদ্যোগে অ্যাডভোকেসি সভা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের অভিযানে ৭৯ বোতল ইস্কাফসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রাম জেলা পুলিশের ০২ জন সদস্যের পদোন্নতি ও র্যাংক ব্যাজ পরিধান
দামুড়হুদায় ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১০ দামুড়হুদা :(১৬-১১-২০২৬)