সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : ০৭ সেপ্টেম্বার ২০২৬ ০৬:৪০ এ.এম
নেত্রকোনার
নেত্রকোনার মদনে পুলিশের সাঁড়াশি অভিযান, সরকারি চাল ও ইয়াবাসহ গ্রেপ্তার- ৯
সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনার মদন থানা এলাকায় দিন-রাত টানা সাঁড়াশি অভিযান চালিয়ে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী, সরকারি চাল চোরাকারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ পাহারায় গ্রেপ্তার নয় আসামিকে নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন করিম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার দিন ও রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিশেষ অভিযান চলাকালে সরকারি চাল কালোবাজারির মাধ্যমে পাচারের সময় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ বস্তায় ৫ টন সরকারি চাল জব্দ করা হয়। জব্দ করা চালের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৭৫ হাজার টাকা। এ ছাড়া পাচারে ব্যবহৃত আনুমানিক আট লাখ টাকা মূল্যের দুটি সবুজ রঙের হ্যান্ড ট্রলি এবং ১৩৫টি পাটের খালি বস্তা জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মদন থানায় মামলা করা হয়েছে।
এদিকে, মাদকবিরোধী পৃথক অভিযানে সংঘবদ্ধ ইয়াবা পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মদনের চানগাঁও চকপাড়া ভিটাবাড়ী এলাকার মো. তরিকুল ইসলাম (৩৯), খালিয়াজুরীর জগন্নাথপুর পশ্চিমপাড়ার মো. আলী হোসেন (৪৩), বর্তমানে জাহাঙ্গীরপুরের ভাড়াটিয়া; কেন্দুয়ার কান্দিপাড়ার সোহেল মিয়া (৩৫), বর্তমানে জাহাঙ্গীরপুরের লার্নিং পয়েন্ট রোডের ভাড়াটিয়া এবং মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মো. আলম মিয়া (৩৫)। তল্লাশির সময় তাদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মদন থানায় মামলা করা হয়েছে। অপর এক অভিযানে আটপাড়া উপজেলার করারধুপ (সুখারী ইউনিয়ন) এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. স্বপন মিয়াকে (৩৬) ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করেছে পুলিশ।
এদিকে পুলিশের সাঁড়াশি অভিযানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত, নেত্রকোনার একটি মামলায় (সিআর) চুরি ও মারামারির অভিযোগে পরোয়ানাভুক্ত পলাতক আসামি উবায়দুল্লাহকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। সে মদন দক্ষিণপাড়া (গুচ্ছগ্রাম) এলাকার দিলু মিয়ার ছেলে।এ ছাড়া ১৮৬১ সালের পুলিশ আইনে জনসমক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মদন পৌরসভার জাহাঙ্গীরপুর (দেওয়ান বাজার রোড) এলাকার মো. আলী হাসানকে (৩২) গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মদন থানার ওসি সালাহউদ্দীন করিম গণমাধ্যমকে জানান, “উপজেলায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল ও সরকারি সম্পদ রক্ষায় পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে গ্রেপ্তারকৃত নয়জন আসামিকে (শনিবার) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। জনস্বার্থে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
০৫/০৯/২০২৬ ইং
দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানা সহ কারাদন্ড.
নেত্রকোনায় ধারের টাকা ফেরত চাওয়ায় নাীরকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের, থানায় অভিযোগ
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার
আদালতের রায়ে গোপালগঞ্জের "স্বর্ণা টাওয়ারের" দায়িত্ব পেলেন রিসিভার
বান্দরবানে পার্বত্য মন্ত্রীর ছবি এবং পরিচয় ব্যবহার করে টাকা দাবির অভিযোগ, থানায় সাধারণ (ডায়েরি)
বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫
চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি।
গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক
নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
ইভটিজিং প্রতিরোধে রায়গঞ্জে পুলিশের দিকনির্দেশনা
জলঢাকায় প্রাথমিক বিদ্যালয়ের ১৪ ফ্যান চুরি, শিক্ষকদের দায়িত্বহীনতার অভিযোগ
দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার
নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১
নেত্রকোনায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন
নেত্রকোনার মদনে পুলিশের সাঁড়াশি অভিযান, সরকারি চাল ও ইয়াবাসহ গ্রেপ্তার- ৯
দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে।
কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা।। আসামির যাবজ্জীবন
জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার
আদালত থেকে লাফ দিয়ে পালালেন চুরি মামলার আসামি
গোপালগঞ্জে র্যাব পরিচয়ে বিকাশ কর্মীর থেকে দুই লাখ টাকা ছিনতাই অভিযোগ
গোপালগঞ্জে জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত
নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ কার্যক্রম শুরু
জলঢাকা কাজিরহাট পন্ডিত পাড়ায় মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা, চারা বিতরণ
রায়গঞ্জে ইয়াবাসহ ৪ যুবক আটক
রাজাপুরে মাদকের বিরুদ্ধে চলছে ইউএনওর জিরো টলারেন্স অভিযান।
গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার
গোপালগঞ্জে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় বিএনপি নেতা সোহেল আটক
রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল