সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : ২১ আগষ্ট ২০২৬ ০৭:৫৮ পি.এম
নেত্রকোনার
সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনার মোহনগঞ্জে সৈয়দ সোলায়মান কবির খোকন (৫৫) নামে এক ভুয়া দন্ত চিকিৎসককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে অনুমোদনহীন একটি ডেন্টাল ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ অভিযান চালায় প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদেরের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলার সিভিল সার্জন ডা. গোলাম মাওলাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশের একটি দল সঙ্গে ছিল। কারাদণ্ডপ্রাপ্ত সৈয়দ সোলায়মান কবির খোকন পৌরশহরের দেওথান এলাকার বাসিন্দা।
পুলিশ, প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মোহনগঞ্জে ভুয়া দন্ত চিকিৎসকের অপারেশনের পর এক কিশোরের মৃত্যুর অভিযোগ উঠেছে। এতে স্বাস্থ্য বিভাগ নড়েচড়ে বসেছে। ফলে আজ বুধবার বিকালে মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে থাকা কয়েকটি ক্লিনিকে অভিযান চালায় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। অভিযানের সময় সোলায়মান কবিরকে দন্ত চিকিৎসা প্রদান করতে দেখা যায়। পরে যাচাই-বাছাই শেষে তার সনদ ভুয়া প্রামণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ওই এলাকায় পরিচালিত আরেকটি অবৈধ ডেন্টাল ক্লিনিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযান শুরু হলে এলাকায় থাকা বেশ কয়েকজন কথিত বা ভুয়া দন্ত চিকিৎসক দ্রুত সরে যান।
সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এসব তথ্য নিশ্চিত করে বলেন, অনুমোদন ও প্রয়োজনীয় যোগ্যতা ছাড়া চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। আজকের অভিযানে সৈয়দ সোলায়মান কবির খোকন নামে একজন ভুয়া দন্ত চিকিৎসকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার জরিমানা করা হয়। পাশ্ববর্তী আরেক অবৈধ ডেন্টাল ক্লিনিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অবৈধ চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।অভিযানে সঙ্গে থাকা মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল আওয়াল বলেন, দণ্ডপ্রাপ্ত সৈয়দ সোলায়মান কবির খোকনকে থানা হেফাজতে রাখা হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে তাকে কারাগারে পাঠানো হবে। উল্লেখ্য- গত ১০ আগস্ট মোহনগঞ্জে রফিকুল ইসলাম হিরণ নামে এক ভুয়া দন্ত চিকিৎসকের কাছে দাঁতের মাড়ির অপারেশন করানোর পর লিয়ন মিয়া নামে (১৪) এক কিশোরের মৃত্যুর অভিযোগ উঠে। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে টনক নড়ে প্রশাসনের।
দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানা সহ কারাদন্ড.
নেত্রকোনায় ধারের টাকা ফেরত চাওয়ায় নাীরকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের, থানায় অভিযোগ
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার
আদালতের রায়ে গোপালগঞ্জের "স্বর্ণা টাওয়ারের" দায়িত্ব পেলেন রিসিভার
বান্দরবানে পার্বত্য মন্ত্রীর ছবি এবং পরিচয় ব্যবহার করে টাকা দাবির অভিযোগ, থানায় সাধারণ (ডায়েরি)
বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫
চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি।
গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক
নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
ইভটিজিং প্রতিরোধে রায়গঞ্জে পুলিশের দিকনির্দেশনা
জলঢাকায় প্রাথমিক বিদ্যালয়ের ১৪ ফ্যান চুরি, শিক্ষকদের দায়িত্বহীনতার অভিযোগ
দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার
নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১
নেত্রকোনায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন
নেত্রকোনার মদনে পুলিশের সাঁড়াশি অভিযান, সরকারি চাল ও ইয়াবাসহ গ্রেপ্তার- ৯
দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে।
কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা।। আসামির যাবজ্জীবন
জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার
আদালত থেকে লাফ দিয়ে পালালেন চুরি মামলার আসামি
গোপালগঞ্জে র্যাব পরিচয়ে বিকাশ কর্মীর থেকে দুই লাখ টাকা ছিনতাই অভিযোগ
গোপালগঞ্জে জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত
নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ কার্যক্রম শুরু
জলঢাকা কাজিরহাট পন্ডিত পাড়ায় মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা, চারা বিতরণ
রায়গঞ্জে ইয়াবাসহ ৪ যুবক আটক
রাজাপুরে মাদকের বিরুদ্ধে চলছে ইউএনওর জিরো টলারেন্স অভিযান।
গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার
গোপালগঞ্জে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় বিএনপি নেতা সোহেল আটক
রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল