সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : ০১ জুলাই ২০২৬ ১২:০৫ পি.এম
নেত্রকোনায় আমন মৌসুমে সরকারি বীজের উপর নেই কৃষকের ভরসা। তাই আমন মৌসুমকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টা উপজেলার কৃষকদের মধ্যে এবার সরকারি প্যাকেটজাত বীজের পরিবর্তে খোলা বীজ কেনার প্রবণতা বেড়েছে। গত মৌসুমে সরকারি ব্যবস্থাপনায় সরবরাহ করা বীজ ব্যবহার করে ক্ষতির মুখে পড়ার অভিজ্ঞতা এবং তুলনামূলক বেশি দামের কারণে অনেক কৃষক এবার স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে খোলা বীজ সংগ্রহ করছেন।এদিকে সরেজমিনে গিয়ে উপজেলার গোপালপুর বাজার ঘুরে দেখা যায়,খোলা বাজারে সারিবদ্ধভাবে বস্তাভর্তি ধানের বীজ নিয়ে বসেছেন কৃষক ও ব্যবসায়ীরা। সেখানে ব্রি ধান-৩৪, ব্রি ধান-৪৯, ব্রি ধান-৩২, ব্রি ধান-১০৩, তেজপাতাসহ বিভিন্ন জাতের বীজ বিক্রি হচ্ছে। বাজারে শনিবার ও মঙ্গলবার হাটের দিনে বিভিন্ন এলাকা থেকে কৃষকরা এসে এসব খোলা বীজ কিনছেন।
এদিকে বারহাট্টা উপজেলার এক কৃষক তপন চৌধুরী জানান, তিনি এবারও প্রায় ৫০ মণ ধানের বীজ সংরক্ষণ করেছেন। তার উৎপাদিত বীজের মান ভালো হওয়ায় বিভিন্ন এলাকা থেকে কৃষকরা এসে বীজ কিনছেন। তিনি আরও জানান, তার উৎপাদিত বীজ অতীতেও সরকারি সংস্থার মাধ্যমে প্যাকেটজাত করে বাজারজাত করা হয়েছে। আসমা গ্রামের কৃষক লোকমান মিয়া বলেন, এখানে যারা বীজ বিক্রি করেন, তারা নিজেরাই ভালো কৃষক। তাদের কাছ থেকে বীজ কিনলে কোনো সমস্যা হয় না। তাই আমি নিজেও খোলা বীজ কিনতে এসেছি।স্থানীয় সূত্রে জানা যায়, বারহাট্টা বাজারে কয়েকজন ব্যবসায়ী উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র কৃষকদের কাছ থেকে মানসম্মত বীজ সংগ্রহ করে নিয়মিত বিক্রি করেন। তাদের মধ্যে চাকুয়া গ্রামের তাবিল মিয়া, গুমুরিয়া গ্রামের হাসেম মিয়াসহ আরও কয়েকজন ব্যবসায়ী রয়েছেন। কৃষকদের অভিযোগ, গত মৌসুমে সরকারি ব্যবস্থাপনায় সরবরাহ করা বীজ ব্যবহার করে অনেকেই আশানুরূপ ফলন পাননি। পাশাপাশি এসব বীজ তুলনামূলক বেশি দামে কিনতে হয়েছে। ফলে এবার তারা খোলা বাজারের বীজের প্রতিই বেশি আস্থা রাখছেন।
অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, গত বছর বারহাট্টায় অতিরিক্ত দামে বীজ বিক্রির বিষয়টি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হলেও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর বাজার তদারকি ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রস্তুত করা ২ হাজার ২৪৯ জনের প্রণোদনার তালিকায়ও অনিয়মের অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের দাবি, প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেক কৃষকের নাম বাদ দিয়ে অন্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে একাধিকবার অভিযোগ ও মানববন্ধন হলেও কোনো সমাধান হয়নি বলে তাদের অভিযোগ। এ বিষয়ে বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা বলেন, বারহাট্টায় যারা প্রকৃত কৃষক আছেন, তাদের কাছ থেকে বীজ কিনলে কোনো সমস্যা নেই। আর বাজার তদারকির জন্য আমার উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠে কাজ করছেন। কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।কৃষকদের দাবি, বাজার তদারকি আরও জোরদার করা, মানসম্মত বীজ নিশ্চিত করা এবং কৃষি প্রণোদনার তালিকায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
০১/০৭/২০২৬ ইং
লামা প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ।
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কাঁঠালিয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠিত
কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
নরসিংদীর শিবপুর মুনসিফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপানি টিম।
দৈনিক প্রভাতী বাংলাদেশ নামক একটি ভূয়া মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানের চাঁদাবাজির রশানলে জিম্মি সর্বস্বান্ত সাংবাদিকদের (আর্তনাদ)
আমশড়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষ শামসুল হক মাস্টার আর নেই
মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে উৎসাহিত করার লক্ষ্যে ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত ‘মনের যত্ন সবার আগে’
মেধার স্বীকৃতি, ভবিষ্যতের প্রেরণা: জলঢাকায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি উত্তীর্ণদের বিশেষ সংবর্ধনা
নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার
১১৫৮ নম্বর পেয়েও থমকে আছে গোবিন্দের স্বপ্ন মেধাবী এই শিক্ষার্থীর উচ্চশিক্ষায় বাধা এখন অর্থসংকট
ক্ষুদ্র পরিবর্তন থেকেই বড় পরিবর্তনের শুরু
রায়গঞ্জ ধানগড়ায় যোগ্য নেতৃত্বের পক্ষে ঐক্যের আহ্বান সবাই কে বলা হয়।
আগামী জলঢাকা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন হাফেজ কারী মাওলানা জাফর আহমেদ।
বাগেরহাটে নিজ সন্তানকে রাস্তায় ফেলে দিলেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও
নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা
ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার!
পিটি প্যারেডে সুশৃঙ্খলার বদলে বিদ্বেষ শিক্ষা: কটিয়াদীতে সাংবাদিকদের ‘সাংঘাতিক’ বললেন প্রাথমিক শিক্ষক!
লামা পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি।
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি
নীলফামারীতে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস ও র্যালি অনুষ্ঠিত।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রাজাপুরে চার বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ, অসচ্ছল ৭ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ
বরিশালের আঞ্চলিক ভাষা ও ঐতিহ্য সংরক্ষণ পরিষদ গঠিত
ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত!
মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালইং একমাত্র সম্তানকেও সহোদর বানিয়ে ভর্তি, অর্থ আত্মসাতের পর এবার নতুন বিতর্কে প্রধান শিক্ষক
শিক্ষাছুটিতে নোবিপ্রবির ১২২ শিক্ষক, বিদেশে গিয়ে আর ফেরেননি ১৫ জন
বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকার : ACMO-এর নতুন নেতৃত্বে নতুন উদ্যম
আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
সিরাজগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ, আধঘণ্টা যান চলাচল বন্ধ সিরাজগঞ্জে
চুনপুরী সঃ প্রাঃ বিঃ থেকে রাফিয়া নাহার করুনার বৃত্তিপ্রাপ্তি