মঙ্গলবার ২২ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

​বৈশ্বিক চ্যালেঞ্জ জয়ে প্রস্তুত হচ্ছে নেত্রকোণার শিক্ষার্থীরা

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : ২২ জুন ২০২৬ ০৫:৪৬ পি.এম

সোহেল বিদ্যালয়

জেলা শহরের ঐতিহ্যবাহী দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে পৃথকভাবে মোট ৮টি ক্লাবের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার নেত্রকোণার জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয় দুটিতে এই ক্লাবগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দুপুর ১২টায় প্রথমে নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়টির বিজ্ঞান, ভাষা, বিতর্ক ও সাংস্কৃতিক ক্লাবের উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরবর্তীতে, দুপুর ১টায় তিনি আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে সেখানে আরও ৪টি নবগঠিত ক্লাবের উদ্বোধন ঘোষণা করেন।

 

​নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে বিদ্যালয়টির প্রধান শিক্ষক স্বপ্না রানী সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবীর আহাম্মদ এবং জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। ​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান বলেন, "শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বা পুথিগত শিক্ষাই একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে না। বিজ্ঞানমনস্ক ও মেধাভিত্তিক সমাজ গঠনে সহ-শিক্ষা কার্যক্রমের বিকল্প নেই।" তিনি জোর দিয়ে আরও বলেন, "বর্তমান বৈশ্বিক বিভিন্ন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মেধার কোনো বিকল্প নেই। এজন্যই পড়াশোনার পাশাপাশি এসকল ক্লাবে যুক্ত থেকে শিক্ষার্থীরা নিজেদের মেধাকে আরও শাণিত করতে পারবে।"

 

​ক্লাবগুলোর নিয়মিত কার্যকারিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে জেলা প্রশাসক বলেন, "আজকে আমি এখানে শুধুমাত্র ক্লাবগুলোর উদ্বোধন করে গেলাম আর আজকেই শেষ—তা কিন্তু হবে না। আমি নিজে এগুলো নিয়মিত মনিটরিং করবো, প্রতি মাসে আসবো এবং শিক্ষার্থীদের কার্যক্রম স্বচক্ষে দেখবো।"তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "এখান থেকে অনেক শিক্ষার্থী পরবর্তীতে জেলা, বিভাগ ও সারাদেশের বিভিন্ন প্রতিযোগিতায়কন অংশ নিয়ে নিজেদের যোগ্যতার শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখবে। একসময় তারা বৈশ্বিক প্রতিযোগিতাতেও অংশ নিয়ে বিজয়ী হবে এবং দেশকে বিশ্ব দরবারে সম্মানিত করবে।"বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা ক্লাবের কার্যক্রমে প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর জোর দেন।

 

জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবীর আহাম্মদ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি এই সহ-শিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম জেলা প্রশাসনের এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে নিজেদের অনুভূতি ও আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রওশন খান তুবা এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আরিশা জানিন মাহা। তারা বিদ্যালয়ে এমন নান্দনিক ও শিক্ষণীয় ক্লাব গঠনের উদ্যোগ নেওয়ায় জেলা প্রশাসক ও বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমন্ত্রিত অতিথিদের ফুল ও করতালির মাধ্যমে বরণ করে নেয়। ক্লাবগুলোর যাত্রা শুরু উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দুই বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

লামা প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ।

news image

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কাঁঠালিয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠিত

news image

কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

news image

নরসিংদীর শিবপুর মুনসিফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপানি টিম।

news image

দৈনিক প্রভাতী বাংলাদেশ নামক একটি ভূয়া মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানের চাঁদাবাজির রশানলে জিম্মি সর্বস্বান্ত সাংবাদিকদের (আর্তনাদ)

news image

আমশড়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষ শামসুল হক মাস্টার আর নেই

news image

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে উৎসাহিত করার লক্ষ্যে ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত ‘মনের যত্ন সবার আগে’

news image

মেধার স্বীকৃতি, ভবিষ্যতের প্রেরণা: জলঢাকায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি উত্তীর্ণদের বিশেষ সংবর্ধনা

news image

নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন‍্য গ্রেপ্তার 

news image

১১৫৮ নম্বর পেয়েও থমকে আছে গোবিন্দের স্বপ্ন মেধাবী এই শিক্ষার্থীর উচ্চশিক্ষায় বাধা এখন অর্থসংকট

news image

ক্ষুদ্র পরিবর্তন থেকেই বড় পরিবর্তনের শুরু

news image

রায়গঞ্জ ধানগড়ায় যোগ্য নেতৃত্বের পক্ষে ঐক্যের আহ্বান সবাই কে বলা হয়।

news image

আগামী জলঢাকা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন হাফেজ কারী মাওলানা জাফর আহমেদ।

news image

বাগেরহাটে নিজ সন্তানকে রাস্তায় ফেলে দিলেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও ‎

news image

নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

news image

ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার!

news image

পিটি প্যারেডে সুশৃঙ্খলার বদলে বিদ্বেষ শিক্ষা: কটিয়াদীতে সাংবাদিকদের ‘সাংঘাতিক’ বললেন প্রাথমিক শিক্ষক!

news image

লামা পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি।

news image

‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি

news image

নীলফামারীতে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস ও র‍্যালি অনুষ্ঠিত।

news image

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ‎

news image

রাজাপুরে চার বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ, অসচ্ছল ৭ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

news image

বরিশালের আঞ্চলিক ভাষা ও ঐতিহ্য সংরক্ষণ পরিষদ গঠিত

news image

ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত!

news image

মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালইং একমাত্র সম্তানকেও সহোদর বানিয়ে ভর্তি, অর্থ আত্মসাতের পর এবার নতুন বিতর্কে প্রধান শিক্ষক 

news image

শিক্ষাছুটিতে নোবিপ্রবির ১২২ শিক্ষক, বিদেশে গিয়ে আর ফেরেননি ১৫ জন

news image

বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকার : ACMO-এর নতুন নেতৃত্বে নতুন উদ্যম 

news image

আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

news image

সিরাজগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ, আধঘণ্টা যান চলাচল বন্ধ সিরাজগঞ্জে

news image

চুনপুরী সঃ প্রাঃ বিঃ থেকে রাফিয়া নাহার করুনার বৃত্তিপ্রাপ্তি