ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ৩১ মে ২০২৬ ১০:৩৩ এ.এম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মোংলায় গৃহহীন হীরা আক্তারকে নতুন একটি ঘর উপহার দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
মোংলা পোর্ট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকার ভূমি ও গৃহহীন হীরা আক্তার পলিথিনের জরাজীর্ণ ঘরে বসবাস করতেন। পরের জায়গায় সেই ঘরে তার পরিবারকে রোদ-বৃষ্টি ও ঝড়-বাদল সহ শীতে কষ্ট পেতে হতো। এমতাবস্থায় হীরা স্থানীয় (মোংলা-রামপাল) এমপি ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের কাছে একটি নতুন ঘর সাহায্য হিসেবে চান।
এরপর প্রতিমন্ত্রী তাকে নতুন একটি ঘর করে দেন। ঘর পাওয়ার পর হীরার আবদার ছিল তার নতুন ঘরটি যেন প্রতিমন্ত্রী একবার হলেও দেখে যান। সেই আবদার মেটাতেই শুক্রবার সিগন্যাল টাওয়ার এলাকায় হীরার নতুন ঘরে আসেন প্রতিমন্ত্রী শেখ ফরিদ। প্রতিমন্ত্রী এ সময় দলীয় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘরটি ঘুরে দেখেন এবং হীরা পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, গোলাম নুর জনি, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ অন্যান্যরা।
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে হীরা আক্তার বলেন, পাখিরও থাকার একটা বাসা আছে। কিন্তু আমার তা-ও ছিল না। আমি আর আমার মা পলিথিনের একটি ঝুপড়ি ঘরে থাকতাম, খুব কষ্ট হতো আমাদের।
আমি অন্যের বাড়িতে কাজ করে যা পাই তা দিয়ে মাকে নিয়ে খাই। মা-ও অসুস্থ, কোনো কাজ কর্ম করতে পারেন না। নিজে যা পাই তা দিয়ে খাওয়াই ঠিকমতো হয় না। খেয়ে না খেয়ে থাকতে হয়, আর ঘর করব কী দিয়ে। কিন্তু একদিন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের কাছে যাই ঘরের জন্য।
আমার কথা শুনে তিনি সঙ্গে সঙ্গেই ঘর করে দেওয়ার কথা বলেন। পরে তার লোকজন দিয়ে আমাদেরকে নতুন একটি ঘর করে দিয়েছেন। এখন নিরাপদে থাকার একটা ব্যবস্থা হয়েছে। আমি ও আমার মা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার ভালো করেন।
এ বিষয়ে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, আমরা নির্বাচনের সময় অঙ্গীকার করেছিলাম, সমাজে যারা সমস্যায় আছে তাদের দিকে খেয়াল রাখব। তাই আগামীকাল শনিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী, এই শাহাদাতবার্ষিকীতে একটি নতুন ঘর উপহার দেওয়া হলো, এর চেয়ে আর ভালো উপহার কী হতে পারে! এখন আর রোদ, বৃষ্টি ও শীতে কষ্ট পেতে হবে না হীরার পরিবারকে। আমরা যারা ভালো অবস্থানে আছি, আমাদেরকে অবশ্যই সমাজের এমন মানুষের দিকে খেয়াল রাখতে হবে।
সম্প্রীতি, সমৃদ্ধি ও পরিবর্তনের প্রত্যয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ নির্বাচনে সহ-সভাপতি পদে এহছানে এলাহী’র দোয়া ও ভোট প্রার্থনা
জুলাই আন্দোলনের শহীদ সাইদুল রহমান ইমরান-এর কবর জিয়ারত করেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের মাননীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ
বেলকুচি উপজেলায় সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন সামগ্রী এবং নগদ অর্থের চেক বিতরণ
কান্দাপাড়া ও মবুপুর বাজারে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস হোসেনের গণসংযোগ --
নেত্রকোনায় নারী শিক্ষিকাকে শ্লীলতাহানী ও যৌন হয়রানী'র অভিযোগ ওলামালীগ নেতার বিরুদ্ধে
তরুণ রাজনৈতিক কর্মী ও শিক্ষানবিশ আইনজীবী, মুসা হাশেমীর লক্ষ্য—সততা, জনসেবা ও উন্নয়নের রাজনীতি-
রংপুরে জামায়াতসহ ১১ দলীয় মহাসমাবেশের প্রস্তুতি তুঙ্গে: প্রধান অতিথি ডা. শফিকুর রহমান
পুলিশের গুলিতে চোখ হারানো নবাব বঞ্চিত ছাত্রদলের নতুন কমিটিতে,সংবাদ সম্মেলনে ক্ষোভ
দিনাজপুর বীরগঞ্জে ১০ নং মহনপুর ইউনিয়নে সেনপাড়া হরিবাসরে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু।
গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন
বাউফলে সড়ক সংস্কারের উদ্বোধন
বিষখালী নদীর ভাঙন পরিদর্শনে ঝালকাঠি-১
চট্টগ্রাম সিটির ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ছেলের বিবাহোত্তর সংবর্ধনায় যোগ দিলেন গৌরনদী-আগৈলঝাড়ার সরকারি কর্মকর্তারা
সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কুমিল্লা সফর সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আশাশুনিতে যুবকদের মাঝে জার্সি বিতরণ
লালমনিরহাটে সড়ক অবরোধে বাধা দিয়ে বিএনপি নেতা গণধোলাইয়ের শিকার
গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিরোধে বিএনপির সমাবেশ
সিরাজগঞ্জ জেলা জুলাই যোদ্ধা কমিটি গঠন, সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ
প্রতিবাদ ও প্রতিরোধের লাঠি মিছিল
জলঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এর আগমনে উপজেলা বিএনপির পক্ষে ফুল দিয়ে বরন করন।
বেলকুচি উপজেলায় মেধার স্বীকৃতি ও অনুপ্রেরণায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর শনিবার কক্সবাজার সফর, উন্নয়ন উদ্বোধন ও জনসভাসহ ব্যস্ত কর্মসূচি
বাঁশখালীর হযরত ডেপুটি শাহ মুহাম্মদ বদিউল আলম (রহ.)-এর ৯৫তম ওফাত দিবস আজ
জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের পরিকল্পনা, অপরাধ দমনে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর
ভয়েস অফ জুলাই” কেন্দ্রীয় কমিটি অনুমোদিত
মোংলায় প্রতিমন্ত্রীর দেয়া ঘর পেলো গৃহহীন পরিবার
সরকারি সুবিধার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ? গোড়গ্রামে গ্রাম পুলিশ মিনহাজকে ঘিরে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
চট্টগ্রামে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম সহ ২৫১ সিমকার্ড জব্দ
চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর লিফটের গর্তে মিলল যুবকের মরদেহ