সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : ০৯ জুলাই ২০২৬ ০২:৩৯ পি.এম
নেত্রকোনায়
নেত্রকোণায় এক নারী শিক্ষিকাকে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দেওয়া, শ্লীলতাহানির চেষ্টা, হুমকি ও বিভিন্নভাবে হয়রানির অভিযোগ উঠেছে শ্রীরামপুর দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ও বাংলাদেশ আওয়ামী ওলামালীগের নেত্রকোণা জেলা কমিটির সদস্য সোলায়মান হোসেন এর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আওয়ামী ওলামালীগের সদস্য মো: সোলায়মান হোসেন এর বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে ইসলামী ফাউন্ডেশন নেত্রকোণা জেলা কার্যালয়ের উপ-পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষিকা।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী মদিনা আক্তার নোয়াগাঁও দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার একজন নিয়মিত শিক্ষিকা।আটপাড়া উপজেলার শ্রীরামপুর দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মো: সোলায়মান হোসেন দীর্ঘদিন ধরে তাকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছেন এবং শ্লীলতাহানির চেষ্টা করছেন।অভিযোগে বলা হয়, অভিযুক্ত শিক্ষক নোয়াগাঁও দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় কর্মরত থাকাকালেও অভিযোগকারীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতেন এবং অশালীন কথাবার্তা বলতেন। একপর্যায়ে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পারলে তিনি সেখান থেকে চলে যান। এরপরও এই আওয়ামী ওলামালীগ নেতা অভিযোগকারীর শিক্ষিকা মদিনা আক্তারে স্বামীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিষয়টি এর আগে ইসলামী ফাউন্ডেশনের জেলা কার্যালয়ে লিখিতভাবে জানানো হলেও অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযোগটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এতে অভিযোগের কার্যকর কোনো প্রতিকার মেলেনি। বরং অভিযোগ করার পর থেকে তিনি আরও ক্ষিপ্ত হয়ে অভিযোগকারীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও হয়রানি করে আসছেন।
লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২১ জুন ২০২৬ নেত্রকোণা শহর থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত শিক্ষক তার পথরোধ করে পুনরায় হয়রানি ও শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজও করা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে। এ বিষয়ে ইসলামী ফাউন্ডেশন নেত্রকোণা জেলা শাখার উপ-পরিচালক মো. শাহ্ আলম বলেন, "অভিযোগটি পেয়েছি। আমি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অসুস্থ থাকার কারণে বিষয়টির ব্যবস্থা নিতে পারিনি। কিছুটা সুস্থ হলেই অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত শিক্ষক ও আওয়ামী ওলামালীগ নেতা মো. সোলায়মান হোসেনের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে উনার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
০৯/০৭/২০২৬ ইং
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৫ নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নে ইলিয়াস হোসেনের গণসংযোগ, মোটরসাইকেল শো ডাউন , লিফলেট বিতরণ -
৯০ জনের বিরুদ্ধে দুদকে দাখিল করা অভিযোগের দ্রুত তদন্ত, আইনানুগ ব্যবস্থা এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিচারের দাবি।
কাঠালিয়া সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার পদে পুনরায় প্রার্থিতা ঘোষণা করলেন মো. রুহুল আমিন জিহাদী
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জামায়াত নেতার মৃত্যু
নেত্রকোনায় ১১ কোটির বর্জ্য শোধনাগার এখন ময়লার ভাগাড়, পরিদর্শনে স্থানীয় এমপি
শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত।
লামার ডলুছড়ি বাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির নির্বাচন পরিচালনা কমিটি (ঘোষণা)
কাঠালিয়ায় চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী শামসুল হক সুমনের উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিক ঔষধি গাছ বিতরণ
মহামান্য রাষ্ট্রপতির সাথে দিনাজপুর-১ আসনের এমপি'র সাক্ষাৎ, ফলপ্রসূ আলোচনা।
গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
জুলাই সনদ বাস্তবায়নের রিট শুনানি হলো না—প্রশ্ন উঠছে, কেন?
ঝালকাঠি-১ আসনের এমপি হলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি, এলাকায় দোয়া-মোনাজাত ও মিষ্টি বিতরণ।
কাঠালিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত।
বেলকুচিতে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত -
জনপ্রিয়তার শীর্ষে বেলকুচি ধুকুরিয়াবেড়া ইউনিয়নে বিএনপিদলীয় মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস হোসেন,
দল বদলেই কি পাপমোচন? আওয়ামী লীগের বিতর্কিত নেতারা এখন তারেক রহমানের পাশেই
বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে ‘সবুজ বাংলা টিভি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জলঢাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাষ্ট্র নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির শুভেচ্ছা
সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রায়গঞ্জ উপজেলা জামাতের ইসলাম
তমাল সরকারের আত্মসমর্পণ, নিরপেক্ষ তদন্তের দাবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন, তবে ৭০(খ) সংস্কারের পর এমন নির্বাচন হলে আরও আনন্দিত হতাম — অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা
বেলকুচিতে স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত -
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা
রায়গঞ্জে এমপির সঙ্গে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের রায়গঞ্জে সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হকের গাড়িবহরে হামলার অভিযোগ করলে তা এখন মিথ্যা বলা হচ্ছে।
রায়গঞ্জ সদরে টিটিসি স্থাপনের দাবি, ‘সময় থাকতে জনগণের দাবি মেনে নিন’
সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা, জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি
জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল।