এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: ৩০ জুন ২০২৬ ০৫:৪৬ পি.এম
★ বাজেটে সর্বোচ্চ ৯৭৫ কোটি টাকা উন্নয়ন অনুদান খাতে, হোল্ডিং কর ও অভিকর খাতে ৪২৬ কোটি টাকা এবং বকেয়া কর আদায় থেকে ১৯৭ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ২ হাজার ২৬০ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
৩০ জুন(মঙ্গলবার) বেলা পৌনে ১টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। একই সঙ্গে বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের ১ হাজার ৬৬৫ কোটি ৯২ লাখ ১৬ হাজার ৪০০ টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়। এর আগে গত অর্থবছরে ২ হাজার ১৪৫ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল।
নিজের মেয়াদকালের দ্বিতীয় বাজেট ঘোষণা করে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরবাসীর প্রত্যাশার প্রতিফলন ঘটানোর লক্ষ্যে চট্টগ্রাম মহানগরকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ নগর হিসেবে গড়ে তোলার পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, বাসযোগ্য ও নান্দনিক পর্যটন নগর হিসেবে প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ ৯৭৫ কোটি টাকা উন্নয়ন অনুদান খাতে আয় ধরা হয়েছে। এছাড়া হোল্ডিং কর ও অভিকর খাতে ৪২৬ কোটি টাকা এবং বকেয়া কর আদায় থেকে ১৯৭ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ব্যয়ের ক্ষেত্রে উন্নয়ন খাতে সর্বোচ্চ ৮২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে বেতন-ভাতা ও পারিশ্রমিক খাতে।
মেয়র বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনকে আর্থিকভাবে স্বাবলম্বী করাই তার মূল লক্ষ্য। অতীতে অযৌক্তিকভাবে নির্ধারণ করা গৃহকর যৌক্তিক করতে নিয়মিত রিভিউ বোর্ডের মাধ্যমে যাচাই-বাছাই করে ন্যায্য কর নির্ধারণ করা হচ্ছে।
তিনি বলেন, বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। বন্দর, রেলওয়ে, ৩৬টি কনটেইনার টার্মিনাল এবং অয়েল কোম্পানি লিমিটেডসহ বড় শিল্পপ্রতিষ্ঠান ও করপোরেট সংস্থাগুলোকে তাদের প্রাপ্য রাজস্ব পরিশোধ করতে হবে। কারণ রাজস্ব আদায়ের সঙ্গে চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও নাগরিক সেবার সরাসরি সম্পর্ক রয়েছে।
অনুষ্ঠানে মেয়র ২০২৬-২৭ অর্থবছরের কর্মপরিকল্পনাও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে চলমান নিয়োগ কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা, দক্ষ জনবল গড়ে তুলতে কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা, বর্তমান কাজের পরিধি ও ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় নতুন সাংগঠনিক কাঠামো প্রণয়ন ও অনুমোদনের উদ্যোগ গ্রহণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের কার্যক্রম ডিজিটালাইজেশন করা।
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৫ নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নে ইলিয়াস হোসেনের গণসংযোগ, মোটরসাইকেল শো ডাউন , লিফলেট বিতরণ -
৯০ জনের বিরুদ্ধে দুদকে দাখিল করা অভিযোগের দ্রুত তদন্ত, আইনানুগ ব্যবস্থা এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিচারের দাবি।
কাঠালিয়া সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার পদে পুনরায় প্রার্থিতা ঘোষণা করলেন মো. রুহুল আমিন জিহাদী
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জামায়াত নেতার মৃত্যু
নেত্রকোনায় ১১ কোটির বর্জ্য শোধনাগার এখন ময়লার ভাগাড়, পরিদর্শনে স্থানীয় এমপি
শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত।
লামার ডলুছড়ি বাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির নির্বাচন পরিচালনা কমিটি (ঘোষণা)
কাঠালিয়ায় চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী শামসুল হক সুমনের উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিক ঔষধি গাছ বিতরণ
মহামান্য রাষ্ট্রপতির সাথে দিনাজপুর-১ আসনের এমপি'র সাক্ষাৎ, ফলপ্রসূ আলোচনা।
গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
জুলাই সনদ বাস্তবায়নের রিট শুনানি হলো না—প্রশ্ন উঠছে, কেন?
ঝালকাঠি-১ আসনের এমপি হলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি, এলাকায় দোয়া-মোনাজাত ও মিষ্টি বিতরণ।
কাঠালিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত।
বেলকুচিতে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত -
জনপ্রিয়তার শীর্ষে বেলকুচি ধুকুরিয়াবেড়া ইউনিয়নে বিএনপিদলীয় মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস হোসেন,
দল বদলেই কি পাপমোচন? আওয়ামী লীগের বিতর্কিত নেতারা এখন তারেক রহমানের পাশেই
বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে ‘সবুজ বাংলা টিভি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জলঢাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাষ্ট্র নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির শুভেচ্ছা
সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রায়গঞ্জ উপজেলা জামাতের ইসলাম
তমাল সরকারের আত্মসমর্পণ, নিরপেক্ষ তদন্তের দাবি
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন, তবে ৭০(খ) সংস্কারের পর এমন নির্বাচন হলে আরও আনন্দিত হতাম — অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা
বেলকুচিতে স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত -
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা
রায়গঞ্জে এমপির সঙ্গে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের রায়গঞ্জে সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হকের গাড়িবহরে হামলার অভিযোগ করলে তা এখন মিথ্যা বলা হচ্ছে।
রায়গঞ্জ সদরে টিটিসি স্থাপনের দাবি, ‘সময় থাকতে জনগণের দাবি মেনে নিন’
সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা, জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি
জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল।