মঙ্গলবার ২২ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
লাইফস্টাইল

গোপালগঞ্জ "পেপার জামিল" হাসিমুখের আড়ালে ৩০বছরের নীরব যুদ্ধ 

গোপালগঞ্জ গোপালগঞ্জ "পেপার জামিল" হাসিমুখের আড়ালে ৩০বছরের নীরব যুদ্ধ 

গোপালগঞ্জ "পেপার জামিল" হাসিমুখের আড়ালে ৩০বছরের নীরব যুদ্ধ 

 

এস.এম.লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

 

*গোপালগঞ্জের "পেপার হকার জামিল" হাসিমুখে র আড়ালে নীরবে ৩০ জীবন যুদ্ধে*

 

 

গোপালগঞ্জ শহরের সুপরিচিত মুখ জামিল শেখ। জন্মগতভাবে বাকপ্রতিবন্ধী হলেও জীবনের প্রতিকূলতা তাকে কখনো থামিয়ে রাখতে পারেনি। কথা বলতে না পারলেও নিজের পরিশ্রম, সততা ও আত্মমর্যাদার মাধ্যমে তিনি সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রায় দীর্ঘ ৩০ বছর ধরে পত্রিকা বিক্রি করে তিনি শুধু নিজের জীবিকাই নির্বাহ করেন না, অসুস্থ মায়ের চিকিৎসা ও পরিবারের দায়িত্বও কাঁধে তুলে নিয়েছেন পেপার হকার জামিল।

 

গোপালগঞ্জ সদর উপজেলার মিয়াপাড়া এলাকার বাসিন্দা জামিল শেখের বয়স প্রায় ৪০ বছর। চার ভাইবোনের মধ্যে তিনি ৩য়। জন্ম থেকেই বাকপ্রতিবন্ধী হওয়ায় নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারেন নাই। মাত্র ১০ বছর বয়সে জীবিকার সন্ধানে পত্রিকা বিক্রির কাজ শুরু করেন। এরপর থেকে প্রতিদিন ভোরে কাঁধে পত্রিকার ব্যাগ নিয়ে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সংবাদপত্র পৌঁছে দিচ্ছেন পাঠকদের হাতে।

 

পুলিশ লাইনস, লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, বিভিন্ন দোকান ও বাসাবাড়ি শহরের নানা প্রান্তে প্রতিদিন তার নিরলস পদচারণা। রোদ, বৃষ্টি কিংবা প্রচণ্ড গরম—কোনো প্রতিকূল আবহাওয়াই তার কর্মস্পৃহাকে দমিয়ে রাখতে পারেনি। বাকশক্তি না থাকলেও মানুষের ইশারা ও চাহিদা সহজেই বুঝে নেন তিনি। ক্রেতারা যে পত্রিকার নাম চান, মুহূর্তেই সেটি বের করে দেন। হিসাব-নিকাশেও তার নির্ভুলতার সুনাম রয়েছে।

 

যুগের পরিবর্তনে অনলাইন সংবাদ মাধ্যমে বেড়ে উঠছে আর সংবাদমাধ্যমের জনপ্রিয়তা বাড়ায় ছাপা পত্রিকার চাহিদা কমেছে। ফলে আগের তুলনায় জামিলের আয়ের উৎস উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তবুও তিনি কখনো ভিক্ষাবৃত্তির পথ বেছে নেননি। নিজের শ্রমের ওপর ভরসা রেখেই জীবনসংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

 

গোপালগঞ্জে স্থানীয় সংবাদপত্র বিক্রয়কেন্দ্রের মালিক খালিদ হোসেন জানান, জামিল তিন দশক ধরে নিয়মিত তার প্রতিষ্ঠান থেকে পত্রিকা নিয়ে শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করছেন। সততা, দায়িত্ববোধ ও পরিশ্রমের জন্য তিনি সবার কাছে সমানভাবে প্রশংসিত। দীর্ঘ সময়ের কর্মজীবনে হিসাব-নিকাশে কোনো অনিয়ম বা অসততার অভিযোগ ওঠেনি তার বিরুদ্ধে।

 

স্থানীয়দের কাছেও জামিল একজন আত্মমর্যাদাসম্পন্ন ও সংগ্রামী মানুষ হিসেবে পরিচিত। বর্তমানে তার উপার্জনের ওপরই নির্ভর করছে পরিবারের ব্যয় এবং অসুস্থ মায়ের চিকিৎসা।

 

প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. জুবায়ের হোসেন বলেন, ছোটবেলা থেকেই জামিল নিজের পরিশ্রমের মাধ্যমে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। কখনো কারও কাছে সাহায্যের জন্য হাত পাতেননি। বর্তমানে পত্রিকার বিক্রি কমে যাওয়ায় তার আয় কমেছে, ফলে সংসার চালাতে তাকে বেশ কষ্ট করতে হচ্ছে। এমন একজন পরিশ্রমী মানুষের পাশে সমাজ ও রাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন।

 

পরিবারের দাবি, এক সময় জামিল সরকারিভাবে প্রতিবন্ধী ভাতা পেলে ও পরবর্তীতে সেটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে সংসারের সব দায়িত্ব বহন করা আরও কঠিন হয়ে পড়েছে।

 

জামিলের মা শিরিয়া বেগম জানান, আগে তার ছেলে প্রতিবন্ধী ভাতা পেতেন। তবে কী কারণে সেই সুবিধা বন্ধ হয়েছে, তা তাদের জানা নেই। বর্তমানে জামিলের পত্রিকা বিক্রির আয়ই পরিবারের একমাত্র ভরসা।

 

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শারমিন আক্তার বলেন, সরকার পরিবর্তনের পর প্রতিবন্ধী ভাতাভোগীদের তালিকা থেকে কাউকে বাদ দেওয়া হয়নি এবং ভাতা কার্যক্রমও বন্ধ হয়নি। তিনি জানান, জামিল বা তার পরিবারের সদস্যরা জাতীয় পরিচয়পত্র নিয়ে সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করলে রেকর্ড যাচাই করে বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রয়োজনীয় কাগজপত্র ও যোগ্যতা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

প্রতিকূলতাকে হার মানিয়ে নিজের শ্রম ও আত্মসম্মানকে পুঁজি করে এগিয়ে চলা জামিল শেখ আজ শুধু একজন পত্রিকা বিক্রেতা নন, তিনি অধ্যবসায়, সততা এবং আত্মনির্ভরতার একটি সাধারণ মানুষের জীবন।

আরও খবর

news image

ঝিনাইদহে ডিবির অভিযানে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার একাধিক মামলার আসামি

news image

উখিয়া-টেকনাফে আনসার-ভিডিপি সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা

news image

নেত্রকোনার হাওর অঞ্চলে এক ফসল ঘিরে কৃষকের অনিশ্চিত জীবন

news image

আমতলীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে শতাধিক তালের বীজ রোপণ

news image

গোপালগঞ্জে কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু 

news image

দীর্ঘ দুই দশকের পথচলায় সফল ব্যবসায়ী মোঃ ইন্তাজ শেখ

news image

জলঢাকায় রাত হলে নেসকো ও পল্লি বিদ্যুৎ অফিস দুইবার করে দিচ্ছে লোডশেডিং যার কারণে গরমে সাধারন মানুষ অতিষ্ঠ। 

news image

প্রেস বিজ্ঞপ্তির ভিত্তিতে সংবাদ ধর্ষণের ঘটনায় নিরপেক্ষ বিচার দাবি, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে অবস্থানের ঘোষণা UARR-এর

news image

নদীভাঙনে বিলীন হওয়ার পথে দিনমজুরের বসতভিটা

news image

ধর্মসাগর পাড়ে সুপ্রভাত মঞ্চের সুরেলা সকালসংগীত, সৌহার্দ্য ও সম্মিলিত নাস্তার আয়োজনে মুখরিত সংস্কৃতিপ্রেমীরা

news image

জলঢাকায় ফ্যামিলি কার্ড শুমারির ১ম ধাপে ভাইভা সম্পুন্ন

news image

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক।

news image

আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও মাদকবিরোধী সচেতনতা সভা

news image

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে এক হাজার ফলজ চারা বিতরণ

news image

কোডেক তোরাবগঞ্জ শাখার উদ্যোগে সদস্যদের মাঝে আমন ধানের বীজ বিতরণ

news image

মোহনগঞ্জে জমি দখল ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে বন্ধ হওয়া প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

news image

নতুন ট্রেন চালু  ঢাকা টু গোপালগঞ্জ

news image

গোপালগঞ্জ "পেপার জামিল" হাসিমুখের আড়ালে ৩০বছরের নীরব যুদ্ধ 

news image

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

news image

বাসে প্রতারকের নাড়ু খেয়ে ৪ লাখ টাকা হারিয়ে নিঃস্ব ইদ্রিস শরীফ!  "মানবেতর জীবন যাপন পরিবারের"আলমগীর শরীফ,

news image

দিনাজপুরের বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ 

news image

ঝালকাঠির ছালমা পেলেন গুণীশিল্পী সম্মাননা 

news image

প্রচন্ড গরমে লেবু পানি পান করুন 

news image

কুড়িগ্রাম রিজিওনের ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি ) কর্মসূচির উদ্যোগে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ 

news image

স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন

news image

কুমিল্লায় আইনজীবীদের বার্ষিক ফলাহার উৎসব অনুষ্ঠিত 

news image

নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণ করলেন ওসি মোঃ কোহিনুর মিয়া

news image

জুলাই যোদ্ধা সংসদ সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিবের পদত্যাগ

news image

স্বপ্ন থেকে সাফল্য: উদ্যোক্তা মাহমুদা খুশির অনুপ্রেরণার গল্প

news image

সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা