শেখ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার। ২০ জুলাই ২০২৬ ১১:২৪ এ.এম
রাজধানীর উত্তরার জসিমউদ্দীন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
নিহতরা হলেন, দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকার সাংবাদিক সাকিবুল হাসান।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, গত রাতে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে উত্তরার জসিমউদ্দীন এলাকায় একটি বাসের ধাক্কায় তারা গুরুতর আহত হন। পরে তাঁদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
(১৬'ই জুলাই ২০২৬) বৃহস্পতিবার, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার স্বাক্ষরিত এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করা হয়।
শোকবার্তায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান বলেন, »“সাংবাদিক রবিউল আলম রাজু ও সাকিবুল হাসানের অকাল মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এবং অপূরণীয় ক্ষতি। তাঁরা পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। তাঁদের এই অকাল প্রয়াণে সাংবাদিক সমাজ হারাল দুই নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে। মহান আল্লাহ তাআলা তাঁদের সকল গুনাহ ক্ষমা করুন, জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই গভীর শোক বহন করার শক্তি দান করুন।”»
শোকবার্তায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার বলেন। ”»এই হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁদের এই অকাল বিদায় শুধু দুটি পরিবারের নয়, সমগ্র সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে যেন আর কোনো পরিবার এভাবে প্রিয়জন হারানোর বেদনা বয়ে না বেড়ায়, সে লক্ষ্যে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।»
«নিহত দুই সাংবাদিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাঁদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য, শক্তি ও সান্ত্বনা দান করুন।”»
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) এই মর্মান্তিক দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্তের দাবি জানাচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনার সময় দায়িত্বে থাকা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনের বিষয়টিও তদন্তের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
আজ দুটি কলম থেমে গেছে, নিভে গেছে দুটি সম্ভাবনাময় প্রাণ। তাঁদের শূন্যতা শুধু পরিবার বা সহকর্মীদের নয়, সমগ্র সাংবাদিক সমাজ দীর্ঘদিন অনুভব করবে। তাঁদের কর্ম, সততা ও পেশার প্রতি দায়বদ্ধতা স্মরণীয় হয়ে থাকবে।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর পক্ষ থেকে মরহুম দুই সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করা হচ্ছে।
মহান আল্লাহ তাআলা তাঁদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন, কবরের আজাব মাফ করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।
উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক।
আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও মাদকবিরোধী সচেতনতা সভা
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে এক হাজার ফলজ চারা বিতরণ
কোডেক তোরাবগঞ্জ শাখার উদ্যোগে সদস্যদের মাঝে আমন ধানের বীজ বিতরণ
মোহনগঞ্জে জমি দখল ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে বন্ধ হওয়া প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
নতুন ট্রেন চালু ঢাকা টু গোপালগঞ্জ
গোপালগঞ্জ "পেপার জামিল" হাসিমুখের আড়ালে ৩০বছরের নীরব যুদ্ধ
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বাসে প্রতারকের নাড়ু খেয়ে ৪ লাখ টাকা হারিয়ে নিঃস্ব ইদ্রিস শরীফ! "মানবেতর জীবন যাপন পরিবারের"আলমগীর শরীফ,
দিনাজপুরের বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ
ঝালকাঠির ছালমা পেলেন গুণীশিল্পী সম্মাননা
প্রচন্ড গরমে লেবু পানি পান করুন
কুড়িগ্রাম রিজিওনের ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি ) কর্মসূচির উদ্যোগে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ
স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন
কুমিল্লায় আইনজীবীদের বার্ষিক ফলাহার উৎসব অনুষ্ঠিত
নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণ করলেন ওসি মোঃ কোহিনুর মিয়া
জুলাই যোদ্ধা সংসদ সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিবের পদত্যাগ
স্বপ্ন থেকে সাফল্য: উদ্যোক্তা মাহমুদা খুশির অনুপ্রেরণার গল্প
সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা