মঙ্গলবার ২২ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
লাইফস্টাইল

নেত্রকোনার হাওর অঞ্চলে এক ফসল ঘিরে কৃষকের অনিশ্চিত জীবন

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : ০৭ সেপ্টেম্বার ২০২৬ ০৬:৫৪ এ.এম

নেত্রকোনার নেত্রকোনার হাওর অঞ্চলে এক ফসল ঘিরে কৃষকের অনিশ্চিত জীবন

 

 

 

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনা জেলার হাওরাঞ্চলে বছরের বাকি ছয় মাস পানি কমে গিয়ে বিস্তীর্ণ প্রান্তর সবুজ ঘাস কিংবা সোনালি ফসলে ভরে ওঠে। হাওরের পানি ও মাটিতে টিকে থাকা হিজল-করচের সারি প্রকৃতিকে আরো স্নিগ্ধ করে তোলে। তবে কৃষি ও মৎস্যনির্ভর এই অঞ্চলের মানুষের জীবন প্রকৃতির সঙ্গে লড়াই করেই কাটে।বছরজুড়ে কৃষকের অপেক্ষা, ভরসা আর স্বপ্ন এক ফসলকে ঘিরে। নেত্রকোনা জেলার হাওরবেষ্টিত মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীসহ সাতটি উপজেলায় হাওরে বোরো ধান ঘরে উঠলেই মেটে সংসারের খরচ, শোধ হয় ঋণ, আসে নতুন বছরের প্রস্তুতি। কিন্তু সেই একমাত্র ফসলের পথজুড়েই থাকে আগাম বন্যা, অতিবৃষ্টি আর বাঁধভাঙা পানির শঙ্কা। সময়মতো ফসল ঘরে তুলতে না পারলে এক মৌসুমের ক্ষতিতে থমকে যায় পুরো বছরের জীবন-জীবিকা। তাই এক ফসলের ওপর ভর করে হাওরের কৃষকের জীবন যেমন সম্ভাবনায় ভরা,তেমনি প্রতিটি মৌসুমে অনিশ্চয়তাও পিছু ছাড়ে না। জেলার হাওরাঞ্চলে বছরের বাকি ছয় মাস পানি কমে গিয়ে বিস্তীর্ণ প্রান্তর সবুজ ঘাস কিংবা সোনালি ফসলে ভরে ওঠে। হাওরের পানি ও মাটিতে টিকে থাকা হিজল-করচের সারি প্রকৃতিকে আরো স্নিগ্ধ করে তোলে। তবে কৃষি ও মৎস্যনির্ভর এ অঞ্চলের মানুষের জীবন প্রকৃতির সঙ্গে লড়াই করেই কাটে।

 

নেত্রকোনায় প্রতি বছর ছোট-বড় ১৩৪টি হাওরের প্রায় ৩৫০ কিলোমিটার ডুবন্ত ফসল রক্ষা বাঁধের নির্মাণকাজ করা হয় বোরো মৌসুমের আগে। এর পরও আগাম বন্যার আতঙ্ক কাটে না কৃষকদের। গত মে মাসে বোরো ধান পুরোপুরি পাকতে না পাকতেই টানা বৃষ্টিতে পানি বেড়ে জেলার বিভিন্ন হাওরে প্রায় ১৪ হাজার হেক্টরের ফসল পানিতে তলিয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১৭৪ কোটি ৭০ লাখ টাকা। নেত্রকোনার আটপাড়ার সুমাইখালী ও মদনের গণেশের হাওরসহ খালিয়াজুরী ও মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরে এ চিত্র দেখা যায়। পানিতে তলিয়ে যায় হাজার হাজার হেক্টর জমির ফসল। পাশাপাশি অধিকাংশ ধানের জমি পানিতে তলিয়ে যাওয়ায় শ্রমিক সংকটে পড়ে চরম বিপাকে পড়েন কৃষকরা। কেউ হাঁটু পানিতে দাঁড়িয়ে ধান কাটেন, আবার কেউ কাটা ধান নৌকায় তুলে উঁচু জায়গায় নিয়ে রাখেন। এ কাজে শিশু ও নারীরাও অংশ নেন। খালিয়াজুরীর কৃষক ইদ্রিছ হোসেন বলেন, ‘হাওরের কৃষকরা একটি মাত্র ফসলের ওপর নির্ভর করে থাকি। প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি ফসলহানি হয়, তাহলে আমাদের আরেক বছরের জন্য অপেক্ষা করতে হয় ভালো ফলনের আশায়। আগাম বন্যায় ফসলহানির আশঙ্কা আমাদের হাওরের কৃষকদের পিছু ছাড়ে না।

 

এদিকে নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, ‘মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী, কেন্দুয়া, কলমাকান্দা ও আটপাড়া উপজেলায় বর্ষা শেষেই বোরো আবাদের ধুম পড়ে যাবে। কৃষকরা হাড়ভাঙা পরিশ্রম করে জমি তৈরি, সার প্রয়োগ ও চারা রোপণে ব্যস্ত সময় পার করবেন। মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের ইরি-বোরো চাষাবাদে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকেন। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ডোবায় বর্ষার পরও পানি থাকায় অনেক সময় বোরোর বীজতলা তৈরি করতে পারেন না কৃষকরা। ফলে বোরো চাষ নিয়ে শঙ্কায় থাকেন তারা। তবে আগাম বন্যার কবল থেকে ফসল রক্ষায় ছোট-বড় ১৩৪টি হাওরের প্রায় ৩৫০ কিলোমিটার ডুবন্ত ফসল রক্ষা বাঁধের নির্মাণকাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন।

 

 

আরও খবর

news image

ঝিনাইদহে ডিবির অভিযানে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার একাধিক মামলার আসামি

news image

উখিয়া-টেকনাফে আনসার-ভিডিপি সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা

news image

নেত্রকোনার হাওর অঞ্চলে এক ফসল ঘিরে কৃষকের অনিশ্চিত জীবন

news image

আমতলীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে শতাধিক তালের বীজ রোপণ

news image

গোপালগঞ্জে কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু 

news image

দীর্ঘ দুই দশকের পথচলায় সফল ব্যবসায়ী মোঃ ইন্তাজ শেখ

news image

জলঢাকায় রাত হলে নেসকো ও পল্লি বিদ্যুৎ অফিস দুইবার করে দিচ্ছে লোডশেডিং যার কারণে গরমে সাধারন মানুষ অতিষ্ঠ। 

news image

প্রেস বিজ্ঞপ্তির ভিত্তিতে সংবাদ ধর্ষণের ঘটনায় নিরপেক্ষ বিচার দাবি, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে অবস্থানের ঘোষণা UARR-এর

news image

নদীভাঙনে বিলীন হওয়ার পথে দিনমজুরের বসতভিটা

news image

ধর্মসাগর পাড়ে সুপ্রভাত মঞ্চের সুরেলা সকালসংগীত, সৌহার্দ্য ও সম্মিলিত নাস্তার আয়োজনে মুখরিত সংস্কৃতিপ্রেমীরা

news image

জলঢাকায় ফ্যামিলি কার্ড শুমারির ১ম ধাপে ভাইভা সম্পুন্ন

news image

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক।

news image

আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও মাদকবিরোধী সচেতনতা সভা

news image

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে এক হাজার ফলজ চারা বিতরণ

news image

কোডেক তোরাবগঞ্জ শাখার উদ্যোগে সদস্যদের মাঝে আমন ধানের বীজ বিতরণ

news image

মোহনগঞ্জে জমি দখল ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে বন্ধ হওয়া প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

news image

নতুন ট্রেন চালু  ঢাকা টু গোপালগঞ্জ

news image

গোপালগঞ্জ "পেপার জামিল" হাসিমুখের আড়ালে ৩০বছরের নীরব যুদ্ধ 

news image

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

news image

বাসে প্রতারকের নাড়ু খেয়ে ৪ লাখ টাকা হারিয়ে নিঃস্ব ইদ্রিস শরীফ!  "মানবেতর জীবন যাপন পরিবারের"আলমগীর শরীফ,

news image

দিনাজপুরের বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ 

news image

ঝালকাঠির ছালমা পেলেন গুণীশিল্পী সম্মাননা 

news image

প্রচন্ড গরমে লেবু পানি পান করুন 

news image

কুড়িগ্রাম রিজিওনের ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি ) কর্মসূচির উদ্যোগে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ 

news image

স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন

news image

কুমিল্লায় আইনজীবীদের বার্ষিক ফলাহার উৎসব অনুষ্ঠিত 

news image

নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণ করলেন ওসি মোঃ কোহিনুর মিয়া

news image

জুলাই যোদ্ধা সংসদ সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিবের পদত্যাগ

news image

স্বপ্ন থেকে সাফল্য: উদ্যোক্তা মাহমুদা খুশির অনুপ্রেরণার গল্প

news image

সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা