মোঃ সামিনুর ইসলাম নীলফামারী প্রতিনিধি ২৯ জুলাই ২০২৬ ০৬:১৩ পি.এম
জলঢাকায়
নীলফামারীর জলঢাকায় অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের প্রথম ধাপের আবেদনকারীদের মৌখিক পরীক্ষা (ভাইভা) সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুর ২টা থেকে বিরতিহীনভাবে রাত ৯টা পর্যন্ত কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে মোট ১১টি বুথে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে এই ভাইভা গ্রহণ করা হয়। প্রথম ধাপের প্রক্রিয়া শেষে এখন পুরোদমে চলছে দ্বিতীয় ধাপের প্রস্তুতি।
তথ্য মতে, কোনো প্রকার ভোগান্তি ছাড়া প্রকৃত ও যোগ্য ব্যক্তিরা যেন নিয়মতান্ত্রিক উপায়ে সরকারের এই সুবিধার আওতায় আসতে পারেন, সে লক্ষ্যেই স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে পুরো প্রক্রিয়াটি পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে জলঢাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও নিয়োগ কমিটির সদস্য সচিব কামরুজ্জামান জানান, ১১টি বুথে অত্যন্ত সুশৃঙ্খল ও মার্জিত পরিবেশে প্রার্থীদের ভাইভা গ্রহণ করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, "শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে নিয়োগ প্রদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে কেবল সঠিক ও যোগ্য প্রার্থীরাই এই সুযোগ পান।"
পদ ও আবেদনকারীর বিবরণ:
তথ্য সংগ্রহকারী: ১৩৪টি পদের বিপরীতে (১৫ জন অতিরিক্ত রিজার্ভসহ মোট ১৪৯ জন) মোট ১,৩৮৬ জন প্রার্থী ভাইভায় অংশ নেন।
সুপারভাইজার: ১২টি পদের বিপরীতে (১ জন অতিরিক্ত রিজার্ভসহ মোট ১৩ জন) মোট ১৮৬ জন প্রার্থী ভাইভায় অংশ নেন।
প্রথম ধাপের ভাইভা শেষ হওয়ার পর দ্বিতীয় ধাপে আবেদনকারীদের প্রাথমিক তালিকা প্রকাশ এবং পরবর্তী মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত যাবতীয় তথ্য আগামী ৩০ জুলাই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। সঠিক আপডেট ও খবরের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দিষ্ট তারিখে যোগাযোগের জন্য উপজেলা প্রশাসন ও সমাজসেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।
ঝিনাইদহে ডিবির অভিযানে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার একাধিক মামলার আসামি
উখিয়া-টেকনাফে আনসার-ভিডিপি সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা
নেত্রকোনার হাওর অঞ্চলে এক ফসল ঘিরে কৃষকের অনিশ্চিত জীবন
আমতলীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে শতাধিক তালের বীজ রোপণ
গোপালগঞ্জে কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
দীর্ঘ দুই দশকের পথচলায় সফল ব্যবসায়ী মোঃ ইন্তাজ শেখ
জলঢাকায় রাত হলে নেসকো ও পল্লি বিদ্যুৎ অফিস দুইবার করে দিচ্ছে লোডশেডিং যার কারণে গরমে সাধারন মানুষ অতিষ্ঠ।
প্রেস বিজ্ঞপ্তির ভিত্তিতে সংবাদ ধর্ষণের ঘটনায় নিরপেক্ষ বিচার দাবি, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে অবস্থানের ঘোষণা UARR-এর
নদীভাঙনে বিলীন হওয়ার পথে দিনমজুরের বসতভিটা
ধর্মসাগর পাড়ে সুপ্রভাত মঞ্চের সুরেলা সকালসংগীত, সৌহার্দ্য ও সম্মিলিত নাস্তার আয়োজনে মুখরিত সংস্কৃতিপ্রেমীরা
জলঢাকায় ফ্যামিলি কার্ড শুমারির ১ম ধাপে ভাইভা সম্পুন্ন
উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক।
আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও মাদকবিরোধী সচেতনতা সভা
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে এক হাজার ফলজ চারা বিতরণ
কোডেক তোরাবগঞ্জ শাখার উদ্যোগে সদস্যদের মাঝে আমন ধানের বীজ বিতরণ
মোহনগঞ্জে জমি দখল ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে বন্ধ হওয়া প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
নতুন ট্রেন চালু ঢাকা টু গোপালগঞ্জ
গোপালগঞ্জ "পেপার জামিল" হাসিমুখের আড়ালে ৩০বছরের নীরব যুদ্ধ
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বাসে প্রতারকের নাড়ু খেয়ে ৪ লাখ টাকা হারিয়ে নিঃস্ব ইদ্রিস শরীফ! "মানবেতর জীবন যাপন পরিবারের"আলমগীর শরীফ,
দিনাজপুরের বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ
ঝালকাঠির ছালমা পেলেন গুণীশিল্পী সম্মাননা
প্রচন্ড গরমে লেবু পানি পান করুন
কুড়িগ্রাম রিজিওনের ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি ) কর্মসূচির উদ্যোগে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ
স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন
কুমিল্লায় আইনজীবীদের বার্ষিক ফলাহার উৎসব অনুষ্ঠিত
নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণ করলেন ওসি মোঃ কোহিনুর মিয়া
জুলাই যোদ্ধা সংসদ সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিবের পদত্যাগ
স্বপ্ন থেকে সাফল্য: উদ্যোক্তা মাহমুদা খুশির অনুপ্রেরণার গল্প
সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা