বুধবার ২২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
লাইফস্টাইল

কোডেক তোরাবগঞ্জ শাখার উদ্যোগে সদস্যদের মাঝে আমন ধানের বীজ বিতরণ

হাবিবুর রহমান লক্ষীপুর প্রতিনিধিঃ ১২ জুলাই ২০২৬ ১২:৩৫ পি.এম

কোডেক

কোডেক তোরাবগঞ্জ শাখার উদ্যোগে সদস্যদের মাঝে আমন ধানের বীজ বিতরণ

 

হাবিবুর রহমান

লক্ষীপুর প্রতিনিধি:

 

লক্ষীপুরের কমলনগর উপজেলায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) তোরাবগঞ্জ শাখার উদ্যোগে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সদস্যদের মাঝে আমন ধানের উন্নত জাতের বীজ বিতরণ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (১১ জুলাই) বিকেল ৩টায় তোরাবগঞ্জ শাখা কার্যালয়ে আয়োজিত বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামীম রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর প্রধান কার্যালয়, চট্টগ্রামের সহকারী পরিচালক শহিদুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষীপুর জোনের এলাকা ব্যবস্থাপক মাহবুব আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, উন্নত জাতের আমন ধানের বীজ ব্যবহার করলে ফলন বৃদ্ধি পায় এবং কৃষকরা অর্থনৈতিকভাবে আরও লাভবান হতে পারেন। তিনি কৃষকদের সময়মতো জমি প্রস্তুত, সঠিক নিয়মে চারা রোপণ, সুষম সার প্রয়োগ, আগাছা ও রোগবালাই দমনসহ আধুনিক কৃষি প্রযুক্তি অনুসরণ করার আহ্বান জানান। পাশাপাশি কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী চাষাবাদ পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, কোডেক শুধু ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনাই নয়, সদস্যদের জীবনমান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করতে আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যদের মাঝে আমন ধানের উন্নত জাতের বীজ বিতরণ করা হয়। এ সময় কোডেকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক।

news image

আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও মাদকবিরোধী সচেতনতা সভা

news image

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে এক হাজার ফলজ চারা বিতরণ

news image

কোডেক তোরাবগঞ্জ শাখার উদ্যোগে সদস্যদের মাঝে আমন ধানের বীজ বিতরণ

news image

মোহনগঞ্জে জমি দখল ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে বন্ধ হওয়া প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

news image

নতুন ট্রেন চালু  ঢাকা টু গোপালগঞ্জ

news image

গোপালগঞ্জ "পেপার জামিল" হাসিমুখের আড়ালে ৩০বছরের নীরব যুদ্ধ 

news image

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

news image

বাসে প্রতারকের নাড়ু খেয়ে ৪ লাখ টাকা হারিয়ে নিঃস্ব ইদ্রিস শরীফ!  "মানবেতর জীবন যাপন পরিবারের"আলমগীর শরীফ,

news image

দিনাজপুরের বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ 

news image

ঝালকাঠির ছালমা পেলেন গুণীশিল্পী সম্মাননা 

news image

প্রচন্ড গরমে লেবু পানি পান করুন 

news image

কুড়িগ্রাম রিজিওনের ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি ) কর্মসূচির উদ্যোগে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ 

news image

স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন

news image

কুমিল্লায় আইনজীবীদের বার্ষিক ফলাহার উৎসব অনুষ্ঠিত 

news image

নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণ করলেন ওসি মোঃ কোহিনুর মিয়া

news image

জুলাই যোদ্ধা সংসদ সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিবের পদত্যাগ

news image

স্বপ্ন থেকে সাফল্য: উদ্যোক্তা মাহমুদা খুশির অনুপ্রেরণার গল্প

news image

সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা