রবিবার ২২ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

লক্ষীপুরে ৪৬ বছরের বসতবাড়ি দখলের অভিযোগ, গিয়াস উদ্দিন গংয়ের বিরুদ্ধে আদালতে মামলা

লক্ষীপুরে

 

 

লক্ষীপুর জেলার চর মনসা ইউনিয়নে দীর্ঘ প্রায় ৪৬ বছর ধরে বসবাস করে আসা একটি বসতবাড়ি দখলের অভিযোগ উঠেছে একই এলাকার গিয়াস উদ্দিন গংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আদালতের শরণাপন্ন হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী মফিজ উল্যাহ অভিযোগ করে জানান, তিনি ১৯৭৯ সালে বৈধভাবে ক্রয়কৃত জমিতে বসতঘর নির্মাণ করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছেন। সংশ্লিষ্ট মৌজার রিভিশন জরিপ (আরএস) ২১৯৯ নম্বর খতিয়ানভুক্ত ৯২৭২ নম্বর দাগে অবস্থিত বসতভিটাটি দীর্ঘদিন ধরে তাদের ভোগদখলে রয়েছে।

মফিজ উল্যাহর দাবি, তিনি দলিলমূলে জমি ক্রয় করার পর থেকে শান্তিপূর্ণভাবে সেখানে বসবাস করে আসছেন। কিন্তু সম্প্রতি একই এলাকার গিয়াস উদ্দিন, মমিন উল্যাহ, আবুল কাশেম ও রেজিয়া বেগমসহ কয়েকজন ব্যক্তি ওই জমির ওপর দাবি উত্থাপন করেন। পরে তারা নিজেদের পছন্দমতো আমিন দিয়ে জমি পরিমাপ করে সেখানে ইট, বালুসহ নির্মাণসামগ্রী এনে ঘর নির্মাণের চেষ্টা চালান।

তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি নিয়ে বিরোধ দেখা দিলে তিনি আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে বিদ্যমান অবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। কিন্তু আদালতের নির্দেশ উপেক্ষা করে অভিযুক্তরা এখনও জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, মামলা চলমান থাকা অবস্থায় অভিযুক্তরা বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন, হুমকি-ধমকি এবং মানসিক চাপ সৃষ্টি করে আসছে। এমনকি বসতভিটা ছেড়ে চলে যাওয়ার জন্যও চাপ প্রয়োগ করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

এ ঘটনায় মফিজ উল্যাহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমরা প্রায় অর্ধশতাব্দী ধরে এই বাড়িতে বসবাস করছি। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও একটি মহল আমাদের উচ্ছেদের অপচেষ্টা চালাচ্ছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের মতে, জমি-সংক্রান্ত বিরোধটি দীর্ঘদিনের এবং বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

এলাকাবাসী মনে করেন, আদালতের নির্দেশনা মেনে উভয় পক্ষের উচিত শান্তিপূর্ণভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা। একই সঙ্গে তারা প্রশাসনের নজরদারি বাড়িয়ে সম্ভাব্য কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর আহ্বান জানিয়েছেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বর্তমানে স্থানীয়দের মধ্যে এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে এবং সকলেই আদালতের রায়ের অপেক্ষায় রয়েছেন।

 

হাবিবুর রহমান

লক্ষীপুর প্রতিনিধিঃ


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কক্সবাজারে ছোট ভাই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

news image

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১

news image

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নবীনগরের আলমগীর নিহত, আহত ১

news image

দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

news image

হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য

news image

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪

news image

লামায় শ্রমিককে প্রাণনাশের হুমকির অভিযোগ বিভাগীয় বন কর্মকর্তার বিরুদ্ধে থানায় জিডি।

news image

টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড

news image

নেত্রকোনায় অতিথপুর রেল স্টেশনে পেট্রোল ঢেলে দুর্বৃত্তদের আগুন, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

news image

মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা

news image

দেবীদ্বারে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি।। ১৫ ভরি স্বর্ণসহ ৩৫ লাখ টাকার মালামাল লুট

news image

নেত্রকোনায় নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে অবস্থান ও কলম বিরতি

news image

নবীনগরে শত্রুতার বলি কৃষকের লাউগাছ

news image

কাহারোলে ছাগল চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে বোচাগঞ্জের জংলিপীর বাজারে আটক ৪ এবং উত্তেজিত জনতার আগুনে পুড়ল প্রাইভেটকার। 

news image

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ

news image

চট্টগ্রামে অর্থঋণ আদালতের আদেশ অবমাননার অভিযোগ সোনালী ব্যাংকের ডিজিএম মোঃ আবু বক্কর সিদ্দিক এর বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানের দ্বিতীয় পর্ব প্রকাশ।

news image

খুলনায় রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

news image

লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)

news image

নেত্রকোনায় নাতিকে মারধরের প্রতিবাদ করায় দাদির উপর হামলা, শিশু জখম

news image

দিনাজপুর খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার।

news image

বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান 

news image

মাদারীপুর থেকে গ্রেপ্তার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য রকি

news image

চট্টগ্রাম অর্থঋণ আদালতের আদেশ অবমাননা সোনালী ব্যাংকের ডিজিএমের বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানের প্রথম পর্ব প্রকাশ।

news image

লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)

news image

দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ

news image

কক্সবাজারে ইকরাম হত্যা মামলার আসামি গ্রেপ্তার

news image

টেকনাফে সিএনজি থেকে ৭২ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১

news image

ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার

news image

যশোরের শার্শায় ৫৯৬ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

news image

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের মৃত্যুদণ্ড