মিনহাজুল হক বাপ্পী লালমনিরহাট প্রতিনিধি: ২৫ জুন ২০২৬ ০৬:৩৩ পি.এম
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে এভিয়েশন বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে গাড়ির ধাক্কায় এক অটোচালক নিহত হন। এর প্রতিবাদে নিহতের পরিবার ও স্থানীয় চালকরা লালমনিরহাট-রংপুর মহাসড়ক (টিটিসি সংলগ্ন) অবরোধ করেন।
এ সময় অবরোধের বিপক্ষে অবস্থান নিয়ে রাস্তা সচল করার চেষ্টা করলে স্থানীয় বিএনপি নেতা আবু হোসেন বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েন এবং গণধোলাইয়ের শিকার হন। এই ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পরে পুলিশের আশ্বাসে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।