সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : ০৭ জুলাই ২০২৬ ১১:৪৬ এ.এম
সোহেল খান দূর্জয়-নেত্রকোনা :
নেত্রকোনার মদন উপজেলা ও পৌর ছাত্রদলের সদ্য ঘোষিত আংশিক কমিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। নবগঠিত কমিটিতে প্রকৃত ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি এবং সংগঠনের গঠনতন্ত্রের পরিপন্থীভাবে বিবাহিতদের পদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন ২০২৪ সালের গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে এক চোখ হারানো ছাত্রদল নেতা মেহেদী হাসান নবাব।সোমবার দুপুরে মদন পৌরশহরের একটি চেম্বারের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছাত্রদলের পদ বঞ্চিত জুবায়ের আহম্মেদ মারুফ ও মোহাম্মদ হিরন।
এর আগে রোববার জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মদন উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের পাঁচ সদস্যবিশিষ্ট দুটি আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। সংবাদ সম্মেলনে মেহেদী হাসান নবাব বলেন, নবগঠিত উপজেলা ছাত্রদলের সভাপতি এবং পৌর ছাত্রদলের সভাপতি—দুজনই বিবাহিত এবং তাদের সন্তান রয়েছে। তাদের ছাত্রত্বও নেই। দুই কমিটির ১০ জনের মধ্যে সাত জনেরি ছাত্রত্ব নেই। ফলে এ ধরনের কমিটি ছাত্রদলের নীতিমালা ও সাংগঠনিক নিয়মের পরিপন্থী। তিনি দাবি করেন, দীর্ঘদিন দলের জন্য ত্যাগ স্বীকার করেও তাকে মূল্যায়ন করা হয়নি। তিনি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন, কিন্তু নতুন কমিটিতে তার নামও রাখা হয়নি।
নিজের রাজনৈতিক জীবনের বিভিন্ন নির্যাতনের কথা তুলে ধরে নবাব বলেন, ২০১৮ সালের ১৫ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দায়ের হওয়া তিনটি মামলায় তার বয়স ১৮ বছর পূর্ণ না হলেও তাকে আসামি করা হয়েছিল। এছাড়া ২০২২ সালের ৩১ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয় এবং তাকে কারাবরণ করতে হয়। তিনি আরও বলেন, ২০২৩ সালে ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হওয়ার পর দলের জ্যেষ্ঠ নেতাদের সিদ্ধান্তে সাংগঠনিক দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ১৮ জুলাই আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে সামনের সারিতে থেকে অংশ নেওয়ার সময় পুলিশের গুলিতে তার একটি চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ নষ্ট হয় এবং অন্য চোখেও এখনো গুলি রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর এবং জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিবাহিতদের অন্তর্ভুক্ত করে গঠিত বর্তমান কমিটি বাতিল করে ছাত্রত্ব রয়েছে এবং ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করা হোক।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে। এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী বলেন, ছাত্রদল ত্যাগীদের সংগঠন। আমাদের অনেক অনেক ত্যাগী নেতাকর্মী রয়েছে। আপাতত সংক্ষিপ্ত কমিটি করা হয়েছে। যাদের এই কমিটিতে রাখা হয়েছে তারাও ত্যাগী। পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগীদের বিভিন্ন পদ পদবীতে রাখা হবে। পর্যায়ক্রমে সকল ত্যাগীদেরই মূল্যায়িত করা হবে। মেহেদী হাসান নবাব অবশ্যই ত্যাগী। সংগঠনের জন্য তার ত্যাগ রয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে তার বিষয়টিও আমরা দেখব।
০৭/০৭/২৬ ইং
সম্প্রীতি, সমৃদ্ধি ও পরিবর্তনের প্রত্যয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ নির্বাচনে সহ-সভাপতি পদে এহছানে এলাহী’র দোয়া ও ভোট প্রার্থনা
জুলাই আন্দোলনের শহীদ সাইদুল রহমান ইমরান-এর কবর জিয়ারত করেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের মাননীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ
বেলকুচি উপজেলায় সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন সামগ্রী এবং নগদ অর্থের চেক বিতরণ
কান্দাপাড়া ও মবুপুর বাজারে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস হোসেনের গণসংযোগ --
নেত্রকোনায় নারী শিক্ষিকাকে শ্লীলতাহানী ও যৌন হয়রানী'র অভিযোগ ওলামালীগ নেতার বিরুদ্ধে
তরুণ রাজনৈতিক কর্মী ও শিক্ষানবিশ আইনজীবী, মুসা হাশেমীর লক্ষ্য—সততা, জনসেবা ও উন্নয়নের রাজনীতি-
রংপুরে জামায়াতসহ ১১ দলীয় মহাসমাবেশের প্রস্তুতি তুঙ্গে: প্রধান অতিথি ডা. শফিকুর রহমান
পুলিশের গুলিতে চোখ হারানো নবাব বঞ্চিত ছাত্রদলের নতুন কমিটিতে,সংবাদ সম্মেলনে ক্ষোভ
দিনাজপুর বীরগঞ্জে ১০ নং মহনপুর ইউনিয়নে সেনপাড়া হরিবাসরে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু।
গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন
বাউফলে সড়ক সংস্কারের উদ্বোধন
বিষখালী নদীর ভাঙন পরিদর্শনে ঝালকাঠি-১
চট্টগ্রাম সিটির ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ছেলের বিবাহোত্তর সংবর্ধনায় যোগ দিলেন গৌরনদী-আগৈলঝাড়ার সরকারি কর্মকর্তারা
সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কুমিল্লা সফর সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আশাশুনিতে যুবকদের মাঝে জার্সি বিতরণ
লালমনিরহাটে সড়ক অবরোধে বাধা দিয়ে বিএনপি নেতা গণধোলাইয়ের শিকার
গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিরোধে বিএনপির সমাবেশ
সিরাজগঞ্জ জেলা জুলাই যোদ্ধা কমিটি গঠন, সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ
প্রতিবাদ ও প্রতিরোধের লাঠি মিছিল
জলঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এর আগমনে উপজেলা বিএনপির পক্ষে ফুল দিয়ে বরন করন।
বেলকুচি উপজেলায় মেধার স্বীকৃতি ও অনুপ্রেরণায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর শনিবার কক্সবাজার সফর, উন্নয়ন উদ্বোধন ও জনসভাসহ ব্যস্ত কর্মসূচি
বাঁশখালীর হযরত ডেপুটি শাহ মুহাম্মদ বদিউল আলম (রহ.)-এর ৯৫তম ওফাত দিবস আজ
জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের পরিকল্পনা, অপরাধ দমনে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর
ভয়েস অফ জুলাই” কেন্দ্রীয় কমিটি অনুমোদিত
মোংলায় প্রতিমন্ত্রীর দেয়া ঘর পেলো গৃহহীন পরিবার
সরকারি সুবিধার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ? গোড়গ্রামে গ্রাম পুলিশ মিনহাজকে ঘিরে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
চট্টগ্রামে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম সহ ২৫১ সিমকার্ড জব্দ
চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর লিফটের গর্তে মিলল যুবকের মরদেহ