তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি: ২৭ জুন ২০২৬ ০৬:৩৯ পি.এম
সংশোধিত নিউজ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কুমিল্লা আগমনকে সাফল্যমণ্ডিত করতে জেলার নাট্য, সাংস্কৃতিক, নৃত্য ও আবৃত্তি সংগঠনের প্রতিনিধি, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং সংস্কৃতিজনদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (সকাল সাড়ে ১১টা) নগরীর মুন্সেফ বাড়ি এলাকার মনির টাওয়ারে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।
সভায় বক্তারা বলেন, সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়ন, শিল্প-সাহিত্যচর্চার প্রসার এবং কুমিল্লার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে জাতীয় পর্যায়ে আরও সুপ্রতিষ্ঠিত করতে সরকারের উদ্যোগকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা মন্ত্রীর সফরকে অর্থবহ ও ফলপ্রসূ করে তুলতে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন কুমিল্লা বারের সিনিয়র আইনজীবী গোলাম ফারুক, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের চট্টগ্রাম-সিলেট বিভাগের রিজিওনাল ডিরেক্টর মোছা. নাহিদ সুলতানা, কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট মো. শহীদুল হক স্বপন, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, কুমিল্লার জমিন সম্পাদক শাহজাদা এমরান, অধ্যক্ষ তাপস বকসী, সাংবাদিক দিলীপ মজুমদার, অ্যাডভোকেট মানিক চন্দ্র ভৌমিক, অচিন্ত্য দাশ টিটু, অ্যাডভোকেট নাজনীন আক্তার কাজল এবং কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও নাট্যকর্মী আশিকুর রহমান শিশিরসহ অন্যান্য বিশিষ্ট্যজনেরা।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন- কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবীর, কুমিল্লা সাংস্কৃতিক জোটের সভাপতি বেলায়েত হোসেন কনক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইশতিয়াক হোসেন পল্লব এবং মো. মুজাহিদ চৌধুরী।
এছাড়াও জেলার বিভিন্ন নাট্য, সাংস্কৃতিক, নৃত্য ও আবৃত্তি সংগঠনের প্রতিনিধি, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও সংস্কৃতিজনেরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় মন্ত্রীর কুমিল্লা সফরকে সফল ও ফলপ্রসূ করতে বিভিন্ন কর্মপরিকল্পনা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ সফরের মাধ্যমে কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়ন ও বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
সম্প্রীতি, সমৃদ্ধি ও পরিবর্তনের প্রত্যয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ নির্বাচনে সহ-সভাপতি পদে এহছানে এলাহী’র দোয়া ও ভোট প্রার্থনা
জুলাই আন্দোলনের শহীদ সাইদুল রহমান ইমরান-এর কবর জিয়ারত করেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের মাননীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ
বেলকুচি উপজেলায় সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন সামগ্রী এবং নগদ অর্থের চেক বিতরণ
কান্দাপাড়া ও মবুপুর বাজারে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস হোসেনের গণসংযোগ --
নেত্রকোনায় নারী শিক্ষিকাকে শ্লীলতাহানী ও যৌন হয়রানী'র অভিযোগ ওলামালীগ নেতার বিরুদ্ধে
তরুণ রাজনৈতিক কর্মী ও শিক্ষানবিশ আইনজীবী, মুসা হাশেমীর লক্ষ্য—সততা, জনসেবা ও উন্নয়নের রাজনীতি-
রংপুরে জামায়াতসহ ১১ দলীয় মহাসমাবেশের প্রস্তুতি তুঙ্গে: প্রধান অতিথি ডা. শফিকুর রহমান
পুলিশের গুলিতে চোখ হারানো নবাব বঞ্চিত ছাত্রদলের নতুন কমিটিতে,সংবাদ সম্মেলনে ক্ষোভ
দিনাজপুর বীরগঞ্জে ১০ নং মহনপুর ইউনিয়নে সেনপাড়া হরিবাসরে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু।
গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন
বাউফলে সড়ক সংস্কারের উদ্বোধন
বিষখালী নদীর ভাঙন পরিদর্শনে ঝালকাঠি-১
চট্টগ্রাম সিটির ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ছেলের বিবাহোত্তর সংবর্ধনায় যোগ দিলেন গৌরনদী-আগৈলঝাড়ার সরকারি কর্মকর্তারা
সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কুমিল্লা সফর সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আশাশুনিতে যুবকদের মাঝে জার্সি বিতরণ
লালমনিরহাটে সড়ক অবরোধে বাধা দিয়ে বিএনপি নেতা গণধোলাইয়ের শিকার
গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিরোধে বিএনপির সমাবেশ
সিরাজগঞ্জ জেলা জুলাই যোদ্ধা কমিটি গঠন, সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ
প্রতিবাদ ও প্রতিরোধের লাঠি মিছিল
জলঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এর আগমনে উপজেলা বিএনপির পক্ষে ফুল দিয়ে বরন করন।
বেলকুচি উপজেলায় মেধার স্বীকৃতি ও অনুপ্রেরণায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর শনিবার কক্সবাজার সফর, উন্নয়ন উদ্বোধন ও জনসভাসহ ব্যস্ত কর্মসূচি
বাঁশখালীর হযরত ডেপুটি শাহ মুহাম্মদ বদিউল আলম (রহ.)-এর ৯৫তম ওফাত দিবস আজ
জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের পরিকল্পনা, অপরাধ দমনে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর
ভয়েস অফ জুলাই” কেন্দ্রীয় কমিটি অনুমোদিত
মোংলায় প্রতিমন্ত্রীর দেয়া ঘর পেলো গৃহহীন পরিবার
সরকারি সুবিধার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ? গোড়গ্রামে গ্রাম পুলিশ মিনহাজকে ঘিরে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
চট্টগ্রামে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম সহ ২৫১ সিমকার্ড জব্দ
চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর লিফটের গর্তে মিলল যুবকের মরদেহ