মোঃ শহিদুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ০৮ জুলাই ২০২৬ ০৬:৫১ পি.এম
সততা, স্বচ্ছতা ও জনকল্যাণকে আদর্শ কে ধারণ করে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন তরুণ রাজনৈতিক কর্মী ও শিক্ষানবিশ আইনজীবী মুসা হাশেমি। জনগণের সেবা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, যুবসমাজকে ক্ষমতায়ন এবং উন্নয়নমুখী রাজনীতির মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই তাঁর রাজনৈতিক জীবনের মূল লক্ষ্য।
৭ জুলাই মঙ্গলবার ২০২৬ ,তাহার নিজ বাসভবন (বেলকুচি শেরনগর ) সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার কালে তিনি তাহার জীবন বৃত্তান্ত, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, ২০২৪ সালের জুলাই আগস্ট ছাত্র আন্দোলনে তাহার নেতৃত্বে দুঃসাহসিক ভূমিকা এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা এ বিষয়ে মত বিনিময় করেন ।
মুসা হাশেমী মনে করেন, জনগণের অধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি জোরদারের মাধ্যমেই একটি মানবিক রাষ্ট্র গঠন করা সম্ভব। তিনি তরুণদের রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি ২০২২ সালে ইসলামিক বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে এলএল.এম এবং ২০২০ সালে একই প্রতিষ্ঠান থেকে এলএল.বি ডিগ্রি অর্জন করেন। এর আগে ২০১৬ সালে ছারছিনা দারুস-সুন্নাত আলিয়া মাদ্রাসা, নেছারাবাদ, পিরোজপুর থেকে আলিম এবং ২০১৪ সালে ঠনঠনিয়া নূর-উন-আলা নূর ফাজিল মাদ্রাসা, বগুড়া থেকে শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করেন।
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় যুব শক্তি (NYF)-এর সদস্য সচিব, জুলাই শহীদ যাচাই কমিটির সমন্বয়কারী এবং ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)-এর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তাঁর নেতৃত্বে বেলকুচি উপজেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারিত এবং তার তত্বাবধানে জেলা ব্যাপী জাতীয় যুবশক্তির ছয়টি কমিটির অনুমোদন ও কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের শনাক্ত ও যাচাই কার্যক্রমেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে তিনি বেশ কয়েকটি উল্লেখযোগ্য অর্জনের স্বীকৃতি পেয়েছেন। এর মধ্যে রয়েছে—শ্রেষ্ঠ রোভার স্কাউট পুরস্কার, প্লাস্টিক টাইড টার্নার্স চ্যালেঞ্জ অ্যাওয়ার্ড, বাংলা চ্যানেল সফলভাবে সাঁতরে অতিক্রম, পদ্মা নদীতে ২০ কিলোমিটার সাঁতার সম্পন্ন, খুলনা ও রাজশাহী হাফ ম্যারাথন সম্পন্ন এবং উপজেলা শ্রেষ্ঠ ক্রীড়া ব্যক্তিত্ব পুরস্কার।
রাজনৈতিক অঙ্গনে তাঁর সক্রিয়তা ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আগামী বেলকুচি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান। ইতোমধ্যে পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তিনি মতবিনিময়, গণসংযোগ এবং জনকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে তুলে ধরছেন।
তিনি এ সময় আরো বলেন, আমার পূর্বপুরুষ থেকে শুরু করে আমাদের পূর্ববর্তী বংশধরগণ জনগণের খেদমতে কাজ করে গিয়েছেন ,আমিও সেই প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে জনগণের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই ।
সততা, নৈতিকতা ও জনকল্যাণকে ধারণ করে ভবিষ্যতেও জনগণের পাশে থেকে কাজ করে একটি ন্যায়ভিত্তিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তরুণ এই রাজনৈতিক কর্মী।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন এ টি এম আবদুল বারী ড্যানি
সম্প্রীতি, সমৃদ্ধি ও পরিবর্তনের প্রত্যয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ নির্বাচনে সহ-সভাপতি পদে এহছানে এলাহী’র দোয়া ও ভোট প্রার্থনা
জুলাই আন্দোলনের শহীদ সাইদুল রহমান ইমরান-এর কবর জিয়ারত করেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের মাননীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ
বেলকুচি উপজেলায় সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন সামগ্রী এবং নগদ অর্থের চেক বিতরণ
কান্দাপাড়া ও মবুপুর বাজারে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস হোসেনের গণসংযোগ --
নেত্রকোনায় নারী শিক্ষিকাকে শ্লীলতাহানী ও যৌন হয়রানী'র অভিযোগ ওলামালীগ নেতার বিরুদ্ধে
তরুণ রাজনৈতিক কর্মী ও শিক্ষানবিশ আইনজীবী, মুসা হাশেমীর লক্ষ্য—সততা, জনসেবা ও উন্নয়নের রাজনীতি-
রংপুরে জামায়াতসহ ১১ দলীয় মহাসমাবেশের প্রস্তুতি তুঙ্গে: প্রধান অতিথি ডা. শফিকুর রহমান
পুলিশের গুলিতে চোখ হারানো নবাব বঞ্চিত ছাত্রদলের নতুন কমিটিতে,সংবাদ সম্মেলনে ক্ষোভ
দিনাজপুর বীরগঞ্জে ১০ নং মহনপুর ইউনিয়নে সেনপাড়া হরিবাসরে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু।
গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন
বাউফলে সড়ক সংস্কারের উদ্বোধন
বিষখালী নদীর ভাঙন পরিদর্শনে ঝালকাঠি-১
চট্টগ্রাম সিটির ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ছেলের বিবাহোত্তর সংবর্ধনায় যোগ দিলেন গৌরনদী-আগৈলঝাড়ার সরকারি কর্মকর্তারা
সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কুমিল্লা সফর সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আশাশুনিতে যুবকদের মাঝে জার্সি বিতরণ
লালমনিরহাটে সড়ক অবরোধে বাধা দিয়ে বিএনপি নেতা গণধোলাইয়ের শিকার
গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিরোধে বিএনপির সমাবেশ
সিরাজগঞ্জ জেলা জুলাই যোদ্ধা কমিটি গঠন, সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ
প্রতিবাদ ও প্রতিরোধের লাঠি মিছিল
জলঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এর আগমনে উপজেলা বিএনপির পক্ষে ফুল দিয়ে বরন করন।
বেলকুচি উপজেলায় মেধার স্বীকৃতি ও অনুপ্রেরণায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর শনিবার কক্সবাজার সফর, উন্নয়ন উদ্বোধন ও জনসভাসহ ব্যস্ত কর্মসূচি
বাঁশখালীর হযরত ডেপুটি শাহ মুহাম্মদ বদিউল আলম (রহ.)-এর ৯৫তম ওফাত দিবস আজ
জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের পরিকল্পনা, অপরাধ দমনে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর
ভয়েস অফ জুলাই” কেন্দ্রীয় কমিটি অনুমোদিত
মোংলায় প্রতিমন্ত্রীর দেয়া ঘর পেলো গৃহহীন পরিবার
সরকারি সুবিধার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ? গোড়গ্রামে গ্রাম পুলিশ মিনহাজকে ঘিরে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
চট্টগ্রামে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম সহ ২৫১ সিমকার্ড জব্দ