মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি ১২ জুলাই ২০২৬ ০৬:১৯ পি.এম
রাজশাহীর জেলার মোহনপুর উপজেলার পাকুড়িয়া গ্রামের হাসিবুর রহমান, বাবা বদর উদ্দিন একজন কৃষক। এসসিএন পরীক্ষার আগ পর্যন্ত হাসিবুর পড়ালেখার ফাঁকে ফাঁকে বাবার সাথে মাঠে কাজ করেছেন। সেই হাসিবুর রহমান ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
হাসিবুর রহমান বেড়ে উঠেছেন নিম্ন-মধ্যবিত্ত পরিবারে। বাবা কৃষক। মা বিবিজান খাতুন মহব্বতপুর-খানপুর ডিগ্রি কলেজের আয়া। দুই ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার ছোট।
ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি হাসিবুরের ছিল গভীর আগ্রহ। ছাত্রজীবনে সংসারের কাজে বাবা-মাকে সহযোগিতা করলেও পড়ালেখা ফাঁকি দেননি। প্রবল আত্মবিশ্বাসই কঠোর তাঁকে পৌঁছে দিয়েছে দেশের সবচেয়ে সম্মানজনক চাকরি বিসিএস প্রশাসন ক্যাডারে।
পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, মহব্বতপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, মহব্বতপুর-খানপুর ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করে হাসিবুর রহমান ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর সোনালী ব্যাংক পিএলসিতে অফিসার পদে চাকরিতে যোগ দেন। বর্তমানে সেখানে তিনি সিনিয়র অফিসার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
হাসিবুরের বাবা বদর উদ্দিন জানান অনেক কষ্ট করে তিনি সন্তানদের মানুষ করেছেন। মা বিবিজান খাতুন ছেলের অর্জনে খুবই আনন্দিত।
হাসিবুরের স্ত্রী সিদরাতুল মুনতাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। তিনি হাসিবুরকে সব সময় অনুপ্রেরণা দিয়ে বলেছেন, চেষ্টা চালিয়ে যাও, কখনো ভেঙে পড়ো না।
হাসিবুর রহমান বলেন, তিনি একজন কৃষকের ছেলে। তার বাবা-মা সীমাহীন কষ্ট করে তাদের পড়াশোনা করিয়েছেন। তাদের স্বপ্ন পূরণ করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। এই হাসিবুর রহমান আজ পরিবার ও দেশের মুখ উজ্জ্বল করেছেন ।
আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
সিরাজগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ, আধঘণ্টা যান চলাচল বন্ধ সিরাজগঞ্জে
চুনপুরী সঃ প্রাঃ বিঃ থেকে রাফিয়া নাহার করুনার বৃত্তিপ্রাপ্তি
ধনবাড়ীতে এইচএসসি পরীক্ষার্থীর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা
কৃষক বাবার অসাধারণ সাফল্য
বাউফলের কেশবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ভরিপাশা এলাকায় স্বাধীনতার পরও গড়ে ওঠেনি কোনো পাকা সড়ক। বর্ষা মৌসুমে উপজেলা শহরের সঙ্গে
জলাবদ্ধতায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়: পরীক্ষা স্থগিত, চরম দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা
২ যুগেও নির্মাণ হয়নি পুঠিয়া পৌরসভার ভবন
২ যুগেও নির্মাণ হয়নি পুঠিয়া পৌরসভার ভবন
অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন
অর্ধশতাধিক শিশু ও ৪ জন এতিম শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে কৃষ্ণচূড়া ফাউন্ডেশন
নেত্রকোনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া
বান্দরবান নাইক্ষ্যংছড়িতে ভূল প্রশ্নে এইচএসসি পরীক্ষা দিল অর্ধশতাধিক শিক্ষার্থী মানববন্ধন
নেত্রকোনায় আমন মৌসুমে সরকারি বীজে কৃষকের অনিহা প্রকাশ, খোলা বাজারেই একমাত্র ঠিকানা
মিরপুর বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচি : শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে দ্বিতীয় ধাপে বৃক্ষরোপণ অনুষ্ঠিত
৩৯ বছরের শিক্ষকতা শেষে রাজকীয় বিদায়, ফুলে সাজানো গাড়িতে বাড়ি ফিরলেন প্রধান শিক্ষক সুখরঞ্জন বিশ্বাস
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকের পদত্যাগ
ওজোপাডিকো কর্মকর্তা-কর্মচারীদের ১২ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ
দায়িত্বে ফিরলেন আলোয়া খাতুন হীরা
কুমিল্লা চন্দ্রিকা গীতা শিক্ষা কেন্দ্রে বিশেষ পরিদর্শন, মতবিনিময় ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত
ঠাকুরগাঁও রাণীশংকৈলে ব্র্যাকের বহুমুখী উন্নয়ন কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।
ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী ব্যতিক্রমী কৃষক বাজার অনুষ্ঠিত হয়েছে।
বীরগঞ্জের সিংড়া জাতীয় উদ্যানে শিক্ষার্থীদের বিদ্যালয়ভিত্তিক প্রকৃতি শিক্ষা কার্যক্রম
কলমাকান্দায় পাতিমঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাগজে কলমে ছাত্র ছাত্রীর উপস্থিতি ১৫০ থাকলেও বাস্তবে তার উপস্থিতি শূন্য
জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী ইউনিট এর সাংগঠনিক সভা ও ফল উৎসব অনুষ্ঠিত
বৈশ্বিক চ্যালেঞ্জ জয়ে প্রস্তুত হচ্ছে নেত্রকোণার শিক্ষার্থীরা
কাঁচা বাঁশ দিয়ে জাম পাড়তে গিয়ে বেখেয়া'লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুণী শিক্ষিকা শতাব্দী চাকমা মৃত্যু বরণ করেছেন
নেত্রকোনায় দায়িত্বে অবহেলায় মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসককে শোকজ
ভূরুঙ্গামারীতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি পালিত হয়েছে