নয়ন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি ২৫ জুন ২০২৬ ০৭:৫০ পি.এম
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাউতনগর গ্রামের উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প কেন্দ্রে ব্র্যাক উদ্যোগে মাইক্রোফাইন্যান্স দাবি প্লাস কর্মসূচি, ইউপিজি, আইন সহায়তা এবং স্বাস্থ্য কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভা ও উপকারভোগীদের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক। এ সময় উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম। অনুষ্ঠানে ব্র্যাকের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের আওতায় সুবিধাভোগীদের মাঝে আর্থিক সহায়তা, কৃষি যন্ত্রপাতি এবং জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
মাইক্রোফাইন্যান্স দাবি প্লাস কর্মসূচির আওতায় আইন সহায়তা কর্মসূচির ‘স্বপ্নসারথী’ প্রকল্পভুক্ত ১০ জন কিশোরীর প্রত্যেককে ২০টি করে হাঁসের বাচ্চা ও ২ হাজার ৯৩৩ টাকা করে এবং ২২ জন কিশোরীকে ২০টি করে মুরগির বাচ্চার সঙ্গে ২ হাজার ৩০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সংশ্লিষ্টরা জানান, এসব সহায়তা কিশোরীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবি প্রোগ্রামের একজন সদস্যকে ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের একটি পাওয়ার টিলার প্রদান করা হয়। এর মধ্যে ৯০ হাজার টাকা ব্র্যাক অনুদান হিসেবে বহন করে এবং অবশিষ্ট ৯০ হাজার টাকা ঋণ সহায়তার মাধ্যমে প্রদান করা হয়। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে এ সহায়তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ওমর ফারুক, ইউপিজি জোনাল ম্যানেজার নজরুল ইসলাম, আইন সহায়তা কর্মসূচির ডিস্ট্রিক্ট ম্যানেজার রুপা রাণী দাস, দাবি কর্মসূচির এরিয়া ম্যানেজার মো. নুর ইসলাম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার মো. লোকমান হোসেন, শাখা ব্যবস্থাপক আজমিরা বেগমসহ ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং টেকসই জীবিকায়ন নিশ্চিত করতে ব্র্যাক দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী ও মর্যাদাপূর্ণ জীবন গঠনে সহায়ক ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
লামা প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ।
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কাঁঠালিয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠিত
কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
নরসিংদীর শিবপুর মুনসিফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপানি টিম।
দৈনিক প্রভাতী বাংলাদেশ নামক একটি ভূয়া মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানের চাঁদাবাজির রশানলে জিম্মি সর্বস্বান্ত সাংবাদিকদের (আর্তনাদ)
আমশড়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষ শামসুল হক মাস্টার আর নেই
মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে উৎসাহিত করার লক্ষ্যে ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত ‘মনের যত্ন সবার আগে’
মেধার স্বীকৃতি, ভবিষ্যতের প্রেরণা: জলঢাকায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি উত্তীর্ণদের বিশেষ সংবর্ধনা
নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার
১১৫৮ নম্বর পেয়েও থমকে আছে গোবিন্দের স্বপ্ন মেধাবী এই শিক্ষার্থীর উচ্চশিক্ষায় বাধা এখন অর্থসংকট
ক্ষুদ্র পরিবর্তন থেকেই বড় পরিবর্তনের শুরু
রায়গঞ্জ ধানগড়ায় যোগ্য নেতৃত্বের পক্ষে ঐক্যের আহ্বান সবাই কে বলা হয়।
আগামী জলঢাকা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন হাফেজ কারী মাওলানা জাফর আহমেদ।
বাগেরহাটে নিজ সন্তানকে রাস্তায় ফেলে দিলেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও
নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা
ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার!
পিটি প্যারেডে সুশৃঙ্খলার বদলে বিদ্বেষ শিক্ষা: কটিয়াদীতে সাংবাদিকদের ‘সাংঘাতিক’ বললেন প্রাথমিক শিক্ষক!
লামা পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি।
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি
নীলফামারীতে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস ও র্যালি অনুষ্ঠিত।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রাজাপুরে চার বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ, অসচ্ছল ৭ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ
বরিশালের আঞ্চলিক ভাষা ও ঐতিহ্য সংরক্ষণ পরিষদ গঠিত
ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত!
মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালইং একমাত্র সম্তানকেও সহোদর বানিয়ে ভর্তি, অর্থ আত্মসাতের পর এবার নতুন বিতর্কে প্রধান শিক্ষক
শিক্ষাছুটিতে নোবিপ্রবির ১২২ শিক্ষক, বিদেশে গিয়ে আর ফেরেননি ১৫ জন
বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকার : ACMO-এর নতুন নেতৃত্বে নতুন উদ্যম
আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
সিরাজগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ, আধঘণ্টা যান চলাচল বন্ধ সিরাজগঞ্জে
চুনপুরী সঃ প্রাঃ বিঃ থেকে রাফিয়া নাহার করুনার বৃত্তিপ্রাপ্তি