সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : ২১ সেপ্টেম্বার ২০২৬ ১১:০১ এ.এম
নেত্রকোনায় ধারের টাকা ফেরত চাওয়ায় নাীরকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের, থানায় অভিযোগ
সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনার পূর্বধলায় ধারে নেওয়া দুই লাখ টাকা ফেরত চাওয়ায় এক নারীকে গালাগাল ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ফজলুল হক (৪৭) নামে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তুলসী রানী দে (৩৮) পূর্বধলা থানায় লিখিত অভিযোগ করেছেন। রোববার পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন অভিযোগপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে গত সপ্তাহে তিনি এ অভিযোগ করেন।অভিযুক্ত ফজলুল হক জেলা সদরের নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে রয়েছেন। তাঁর বাড়ি পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া বাজার এলাকায়। আর অভিযোগকারী তুলসী রানী দে ময়মনসিংহের শম্ভুগঞ্জ বাজার এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষক ফজলুল হকের শালিকা আখলিমা খাতুন তুলসী রানী দে'র প্রতিবেশী। ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি শালিকার মাধ্যমে তুলসী রানীর কাছে বিশেষ প্রয়োজনে কিছুদিনের জন্য দুই লাখ টাকা ধার চান ফজলুল হক। ওই শিক্ষকের শালিকার অনুরোধে তুলসী রানী কোনো লিখিত কাগজপত্র ছাড়াই ফজলুল হককে দুই লাখ টাকা দেন। অভিযোগে বলা হয়, টাকা দেওয়ার কয়েক মাস পর থেকে পাওনা টাকা ফেরত চাইতে থাকেন তুলসী রানী। কিন্তু ফজলুল হক টাকা দেওয়ার কথা বলে সময়ক্ষেপণ করতে থাকেন। পরে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে কয়েক দফা সালিস বৈঠক হয়। এসব বৈঠকে টাকা পরিশোধের জন্য সময় নিলেও অভিযুক্ত ব্যক্তি টাকা ফেরত দেননি। গত ১৪ জুলাই সকাল ১০টার দিকে পূর্বধলার নারান্দিয়া এলাকায় ফজলুল হকের বাড়িতে এ বিষয়ে আবারও সালিস বসে। সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাক্ষীদের উপস্থিতিতে ফজলুল হক এক মাসের মধ্যে পাওনা টাকা পরিশোধের অঙ্গীকার করেন।
তবে এক মাস পেরিয়ে গেলেও টাকা পরিশোধ না করায় তুলসী রানী মুঠোফোনে কল করে পাওনা টাকা চান। এ সময় টাকা দিতে অস্বীকার করে ফজলুল হক তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হত্যার হুমকি দেন। তুলসী রানী বলেন, শালিকার অনুরোধে টাকা ধার দিলাম। ভাবছি শিক্ষক মানুষ সমস্যা শেষ হলে ফেরত দেবে। এখন উচিত টাকা চাইতে গেলে গালাগাল করে, হুমকি দেয়। তাই থানায় লিখিত অভিযোগ করেছি। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক ফজলুল হক নিজেকে বিএনপির লোক বলে দাবি করে বলেন, টাকা আমাকে দেয়নি তুলসী রানী, দিয়েছে আমার শালিকাকে। সেই টাকা পরিশোধও করা হয়েছে। পরিশোধের প্রমাণও রয়েছে আমার কাছে।এ বিষয়ে পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
০১৩২০৫৪৮৬৫১
২০/০৯/২৬ ইং
দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানা সহ কারাদন্ড.
নেত্রকোনায় ধারের টাকা ফেরত চাওয়ায় নাীরকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের, থানায় অভিযোগ
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার
আদালতের রায়ে গোপালগঞ্জের "স্বর্ণা টাওয়ারের" দায়িত্ব পেলেন রিসিভার
বান্দরবানে পার্বত্য মন্ত্রীর ছবি এবং পরিচয় ব্যবহার করে টাকা দাবির অভিযোগ, থানায় সাধারণ (ডায়েরি)
বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫
চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি।
গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক
নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
ইভটিজিং প্রতিরোধে রায়গঞ্জে পুলিশের দিকনির্দেশনা
জলঢাকায় প্রাথমিক বিদ্যালয়ের ১৪ ফ্যান চুরি, শিক্ষকদের দায়িত্বহীনতার অভিযোগ
দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার
নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১
নেত্রকোনায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন
নেত্রকোনার মদনে পুলিশের সাঁড়াশি অভিযান, সরকারি চাল ও ইয়াবাসহ গ্রেপ্তার- ৯
দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে।
কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা।। আসামির যাবজ্জীবন
জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার
আদালত থেকে লাফ দিয়ে পালালেন চুরি মামলার আসামি
গোপালগঞ্জে র্যাব পরিচয়ে বিকাশ কর্মীর থেকে দুই লাখ টাকা ছিনতাই অভিযোগ
গোপালগঞ্জে জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত
নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ কার্যক্রম শুরু
জলঢাকা কাজিরহাট পন্ডিত পাড়ায় মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা, চারা বিতরণ
রায়গঞ্জে ইয়াবাসহ ৪ যুবক আটক
রাজাপুরে মাদকের বিরুদ্ধে চলছে ইউএনওর জিরো টলারেন্স অভিযান।
গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার
গোপালগঞ্জে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় বিএনপি নেতা সোহেল আটক
রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল