নয়ন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি ২০ জুন ২০২৬ ০২:০৫ পি.এম
দীর্ঘ ৪০ বছরের ইমামতি ও ধর্মীয় সেবার অধ্যায়ের ইতি টানলেন ভবানন্দপুর সরকারপাড়া জামে মসজিদের প্রবীণ ইমাম কারী হামিদুর রহমান। শনিবার (২০ জুন) আয়োজিত বিদায় অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় এই ধর্মীয় ব্যক্তিত্বকে বিদায় জানাতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
১৯৮৬ সালে ভবানন্দপুর সরকারপাড়া জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কারী হামিদুর রহমান। এরপর টানা চার দশক ধরে তিনি নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সঙ্গে ধর্মীয় দায়িত্ব পালন করে মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নেন। সময়ের পরিক্রমায় তিনি শুধু একজন ইমাম নন, বরং এলাকার মানুষের অভিভাবক, পরামর্শদাতা ও আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য জানাজার নামাজ পরিচালনা করেছেন, নবজাতকের কানে আজান দিয়েছেন এবং মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে থেকেছেন। যেকোনো প্রয়োজনে, এমনকি গভীর রাতেও তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি সমাজে নৈতিকতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায়ও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
বিদায় অনুষ্ঠানে উপস্থিত স্থানীয়রা বলেন, “কারী হামিদুর রহমান শুধু মসজিদের ইমাম ছিলেন না, তিনি ছিলেন আমাদের পরিবারের একজন সদস্যের মতো। তাঁর আন্তরিকতা, স্নেহ ও পরামর্শ আমাদের জীবনের নানা সময়ে পথ দেখিয়েছে। তাঁর বিদায়ে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।”
অনুষ্ঠানে অনেকের চোখে ছিল অশ্রু, কণ্ঠে ছিল কৃতজ্ঞতার ভাষা। চার দশকের নিরলস সেবা ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এলাকাবাসী তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় জীবন কামনা করেন।
বিদায়ের এই মুহূর্তে স্মৃতিময় হয়ে উঠেছে তাঁর চার দশকের বর্ণাঢ্য পথচলার অসংখ্য অধ্যায়, যা ভবানন্দপুর সরকারপাড়ার মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
স্মৃতিতে অম্লান শ্রীরাম চন্দ্র সরকার: ৮ম বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান পালিত
স্মৃতিতে অম্লান শ্রীরাম চন্দ্র সরকার: ৮ম বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান পালিত
কুমিল্লায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ: কীর্তনীয়া দলগুলোকে সম্মাননা স্মারক
গোপালগঞ্জের হিন্দু যুবকের প্রেমে টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী মহারাজপুর হাজির
মতলব লামচরী ব্রহ্মানন্দ যোগাশ্রমে ধর্মীয় অনুষ্ঠান ১৮ সেপ্টেম্বর থেকে শুরু
বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
গোপালগঞ্জ যথাযথ মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
নীলফামারীতে জামায়াতে যোগদান করলেন ইসলামিক গবেষক শায়খ আব্দুল্লাহ আহমদ তাবুকি
সততা ও সাশ্রয়ী মূল্যে সুনাম, ঝিনাইদহ থেকে সারা দেশে মুরগি সরবরাহ ইন্তাজ শেখের
বাবা-মা জীবিকার তাগিদে ঢাকায়, আদিতমারীতে পুকুরে ডুবে না ফেরার দেশে বড় মেয়ে
কুমিল্লায় আবেগ-উচ্ছ্বাসে পালিত রাখি বন্ধন উৎসব
রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক
২০২৭ সালের রমজান কবে?
গোপালগঞ্জে সারোয়ার মাতা মারা গেছেন ।
নেত্রকোনায় ইমামের বেতন নিয়ে কটূক্তির অভিযোগে দুই ব্যক্তির মাথা ন্যাড়া, ভিডিও ভাইরাল
নামাজ পড়তে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় গনিতের শিক্ষক নিহত
ঝিনাইদহে জামায়াতে ইসলামীর দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত
বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার উপর অর্পিত কর্মকে ধর্মের ন্যায় পালন করছেন
আজ পবিত্র জুম্মা ও আশুরা
গোপালগঞ্জের কোটালিপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটরসাইকেল শোডাউন
চকরাজাপুরে চেয়ারম্যান প্রার্থী জগলু শিকদারের মাজার জিয়ারত
হরিপুরে ইমামতি শেষে বিদায়, অশ্রুসজল চোখে প্রিয় ইমামকে সম্মান জানালেন
চট্টগ্রাম বন্দর ইস্যুতে জাতীয় স্বার্থবিরোধী কোন সিদ্ধান্ত মানবে না চট্টগ্রামবাসী, চট্টগ্রাম জামায়াত
কটিয়াদীতে বাবার জানাজার আগে ঢোল-বাঁশি! সমালোচনার ঝড়ে শেষমেশ ক্ষমা চাইলেন ছেলে