মঙ্গলবার ২২ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার উপর অর্পিত কর্মকে ধর্মের ন্যায় পালন করছেন

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা: ২৭ জুন ২০২৬ ০৬:৩২ পি.এম

সোহেল

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় যে কয়েকজন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন তাদের মধ্যে মোঃ উবায়েদ উল্লাহ খান অন্যতম। তিনি সব রকম পরিস্থিতিতে সবসময়ই প্রস্তুত থাকেন। তিনি বারহাট্টা উপজেলায় যোগদানের পর থেকেই বারহাট্টা উপজেলার একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়িয়ে চলেছেন। প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের দুঃখ লাগবে নিরলসভাবে কাজ করছেন।উপজেলার বিভিন্ন উন্নয়নেও রেখে চলেছেন অনন্য ভূমিকা। তাঁর স্পষ্টবাদিতা ও সততায় কিছু মুষ্টিমেয় লোকের স্বার্থ নষ্ট হলেও উপজেলার আপামর জনগণ আছেন স্বস্তিতে, এমন একজন যোগ্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বারহাট্টা উপজেলায় পেয়ে সাধারণ জনগণ যেনো স্বস্তি ফিরে পেয়েছেন। মোঃ উবায়েদ উল্লাহ খান এমন একজন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যিনি তার উপর অর্পিত কর্মকে ধর্মের ন্যায় পালন করে যাচ্ছেন। তার নেই কোনো ক্লান্তি বা বিশ্রামের ভাবনা। তার চিন্তা ও চেতনায় শুধু মানুষের সেবা করা।

 

বারহাট্টা উপজেলার সরেজমিনে গিয়ে জানা যায়, বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান সততার সাথে দায়িত্ব করে যাচ্ছেন। তিনি এই উপজেলায় যোগদানের পড়েই বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে মানবিক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাম ছড়িয়ে পরেছে। মানবিক বিভিন্ন কাজের জন্য সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তিনি সাধারণ মানুষের অন্তরে আছেন।উপজেলার সাধারণ মানুষের মাধ্যমে জানা যায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান একজন সৎ, দক্ষ ও নিষ্ঠাবান ব্যাক্তি। যে কেউ তাদের সমস্যা নিয়ে তার কাছে গিয়ে অনায়াসেই সেবা গ্রহণ করতে পারে। এছাড়াও উপজেলার কেউ কোনো দুস্থ ও অসহায় লোককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহায্যের আবেদন জানালে ও তাকে অবহিত করলে তাৎক্ষণিক তিনি তার খোঁজ-খবর নিয়ে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তার মাধ্যমে উপজেলার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীরা তাদের অধিকার ফিরে পেয়েছে ও সরকারি সকল সাহায্য সহযোগিতা পাচ্ছে। তার নামে, বিভিন্ন শিরোনামে বিভিন্ন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে নজরে এসেছে সকলের। বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তারকে নিয়ে তিনি প্রতিদিন উপজেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছেন। এছাড়াও এই উপজেলায় অনেকেই মানবেতর জীবনযাপন করছে তাদের দেখে দেখে দেওয়া হচ্ছে সরকারের বরাদ্দকৃত খাদ্য সামগ্রী।

 

এছাড়াও বারহাট্টা উপজেলার সংবাদকর্মীদের মাধ্যমে অনেক মানুষকে সহায়তা করেছেন বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। বারহাট্টায় মানসিক ভারসাম্যহীনদের মাঝে খাদ্য বিতরণসহ, অনেক ভালো কাজের মাধ্যমে তিনি মানবিক কর্মকর্তা হিসেবে উপজেলার সাধারণ মানুষের মাঝে জায়গা করে নিয়েছেন। এই বিষয়ে বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান বলেন, আমরা সবসময় সরকারের দেওয়া সকল প্রকার বরাদ্দ ও খাদ্য সামগ্রী জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। বারহাট্টা উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মানবিক পোস্টগুলো আমাদের নজরে আসে সেগুলো আমরা সাথে সাথে খোঁজ নিয়ে সমাধান করার চেষ্টা করি। মফস্বলে অনেক মানুষের খোঁজ আমাদের অজানা তাই মফস্বলের কোনো তথ্য পেলেই সে বিষয় গুলো আমি গুরুত্ব সহকারে দেখি ও সমাধান করার চেষ্টা করি। তিনি আরও বলেন, আমরা সরকারের দায়িত্ব পালন করতে এসেছি। তাই আমি আমার সাধ্য মতো চেষ্টা করি ভালো কিছু করার। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার স্যারকে সাথে নিয়ে উপজেলার সরেজমিনে গিয়ে সকল কাজ পরিদর্শন করি। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। ২৭/০৬/২০২৬ ইং

আরও খবর

news image

স্মৃতিতে অম্লান শ্রীরাম চন্দ্র সরকার: ৮ম বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান পালিত

news image

স্মৃতিতে অম্লান শ্রীরাম চন্দ্র সরকার: ৮ম বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান পালিত

news image

কুমিল্লায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ: কীর্তনীয়া দলগুলোকে সম্মাননা স্মারক

news image

গোপালগঞ্জের হিন্দু যুবকের প্রেমে টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী মহারাজপুর হাজির 

news image

মতলব লামচরী ব্রহ্মানন্দ যোগাশ্রমে ধর্মীয় অনুষ্ঠান ১৮ সেপ্টেম্বর থেকে শুরু 

news image

বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

news image

গোপালগঞ্জ যথাযথ মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত  

news image

নীলফামারীতে জামায়াতে যোগদান করলেন ইসলামিক গবেষক শায়খ আব্দুল্লাহ আহমদ তাবুকি

news image

সততা ও সাশ্রয়ী মূল্যে সুনাম, ঝিনাইদহ থেকে সারা দেশে মুরগি সরবরাহ ইন্তাজ শেখের

news image

বাবা-মা জীবিকার তাগিদে ঢাকায়, আদিতমারীতে পুকুরে ডুবে না ফেরার দেশে বড় মেয়ে

news image

কুমিল্লায় আবেগ-উচ্ছ্বাসে পালিত রাখি বন্ধন উৎসব

news image

রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক

news image

২০২৭ সালের রমজান কবে?

news image

গোপালগঞ্জে সারোয়ার মাতা মারা গেছেন ।

news image

নেত্রকোনায় ইমামের বেতন নিয়ে কটূক্তির অভিযোগে দুই ব্যক্তির মাথা ন্যাড়া, ভিডিও ভাইরাল

news image

নামাজ পড়তে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় গনিতের শিক্ষক নিহত

news image

ঝিনাইদহে জামায়াতে ইসলামীর দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত 

news image

বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার উপর অর্পিত কর্মকে ধর্মের ন্যায় পালন করছেন

news image

আজ পবিত্র জুম্মা ও আশুরা

news image

গোপালগঞ্জের কোটালিপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটরসাইকেল শোডাউন

news image

চকরাজাপুরে চেয়ারম্যান প্রার্থী জগলু শিকদারের মাজার জিয়ারত

news image

হরিপুরে ইমামতি শেষে বিদায়, অশ্রুসজল চোখে প্রিয় ইমামকে সম্মান জানালেন 

news image

চট্টগ্রাম বন্দর ইস্যুতে জাতীয় স্বার্থবিরোধী কোন সিদ্ধান্ত মানবে না চট্টগ্রামবাসী, চট্টগ্রাম জামায়াত

news image

কটিয়াদীতে বাবার জানাজার আগে ঢোল-বাঁশি! সমালোচনার ঝড়ে শেষমেশ ক্ষমা চাইলেন ছেলে