মিনহাজুল হক বাপ্পী লালমনিরহাট জেলা প্রতিনিধি: ৩১ আগষ্ট ২০২৬ ০৯:৫২ এ.এম
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাজেরা (১৪) নামের এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার বড় কমলাবাড়ী এলাকার একটি পুকুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাজেরা ওই এলাকার ৯ নং ওয়ার্ডের ভ্যানচালক আবুল হোসেন অসর মিয়ার মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, নিহত কিশোরীর বাবা-মা বর্তমানে জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করছেন। আজ বিকেলে হাজেরা তার ছোট বোন ফাহিমা (১০)-কে সাথে নিয়ে বাড়ির পাশে আমজাদ আলী হাজীর পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। বোনকে ডুবে যেতে দেখে ছোট বোন দ্রুত বাড়িতে এসে খবর দিলে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। তবে পুকুরের গভীরতা বেশি হওয়ায় স্থানীয়রা তার কোনো সন্ধান পায়নি।
খবর পেয়ে আদিতমারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এলেও ডুবুরি দল না থাকায় তারা উদ্ধার কাজ শুরু করতে পারেনি। পরবর্তীতে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষায়িত ডুবুরি দলকে জরুরি ভিত্তিতে ডেকে আনা হয়। রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরে নামার মাত্র এক ঘণ্টার মধ্যে হাজেরার নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হয়।
এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও পুরো বড় কমলাবাড়ী ইউনিয়ন এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্মৃতিতে অম্লান শ্রীরাম চন্দ্র সরকার: ৮ম বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান পালিত
স্মৃতিতে অম্লান শ্রীরাম চন্দ্র সরকার: ৮ম বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান পালিত
কুমিল্লায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ: কীর্তনীয়া দলগুলোকে সম্মাননা স্মারক
গোপালগঞ্জের হিন্দু যুবকের প্রেমে টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী মহারাজপুর হাজির
মতলব লামচরী ব্রহ্মানন্দ যোগাশ্রমে ধর্মীয় অনুষ্ঠান ১৮ সেপ্টেম্বর থেকে শুরু
বাগমারা ইসলামিয়া আলীম মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
গোপালগঞ্জ যথাযথ মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
নীলফামারীতে জামায়াতে যোগদান করলেন ইসলামিক গবেষক শায়খ আব্দুল্লাহ আহমদ তাবুকি
সততা ও সাশ্রয়ী মূল্যে সুনাম, ঝিনাইদহ থেকে সারা দেশে মুরগি সরবরাহ ইন্তাজ শেখের
বাবা-মা জীবিকার তাগিদে ঢাকায়, আদিতমারীতে পুকুরে ডুবে না ফেরার দেশে বড় মেয়ে
কুমিল্লায় আবেগ-উচ্ছ্বাসে পালিত রাখি বন্ধন উৎসব
রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক
২০২৭ সালের রমজান কবে?
গোপালগঞ্জে সারোয়ার মাতা মারা গেছেন ।
নেত্রকোনায় ইমামের বেতন নিয়ে কটূক্তির অভিযোগে দুই ব্যক্তির মাথা ন্যাড়া, ভিডিও ভাইরাল
নামাজ পড়তে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় গনিতের শিক্ষক নিহত
ঝিনাইদহে জামায়াতে ইসলামীর দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত
বারহাট্টা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তার উপর অর্পিত কর্মকে ধর্মের ন্যায় পালন করছেন
আজ পবিত্র জুম্মা ও আশুরা
গোপালগঞ্জের কোটালিপাড়ায় কালিমার পতাকা নিয়ে মোটরসাইকেল শোডাউন
চকরাজাপুরে চেয়ারম্যান প্রার্থী জগলু শিকদারের মাজার জিয়ারত
হরিপুরে ইমামতি শেষে বিদায়, অশ্রুসজল চোখে প্রিয় ইমামকে সম্মান জানালেন
চট্টগ্রাম বন্দর ইস্যুতে জাতীয় স্বার্থবিরোধী কোন সিদ্ধান্ত মানবে না চট্টগ্রামবাসী, চট্টগ্রাম জামায়াত
কটিয়াদীতে বাবার জানাজার আগে ঢোল-বাঁশি! সমালোচনার ঝড়ে শেষমেশ ক্ষমা চাইলেন ছেলে