মো: সিমান্ত তালুকদার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ২৮ আগষ্ট ২০২৬ ১২:০৮ পি.এম
রায়গঞ্জ ধানগড়ায় যোগ্য নেতৃত্বের পক্ষে ঐক্যের আহ্বান
রায়গঞ্জ
ধানগড়ায় যোগ্য নেতৃত্বের পক্ষে ঐক্যের আহ্বান
মো: সিমান্ত তালুকদার
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়ায় যোগ্য, সাহসী ও তরুণ নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। সম্প্রতি ধানগড়ার রাজনৈতিক পরিস্থিতি ও TTC ভবনকে ঘিরে ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে এ আহ্বান সামনে এসেছে।
স্থানীয়দের একাংশের দাবি, ধানগড়ায় শক্তিশালী ও যোগ্য নেতৃত্ব গড়ে উঠতে না দেওয়ার জন্য বিভিন্ন মহল নানা ধরনের পরিকল্পনা করছে—এমন আলোচনা এলাকায় রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষভাবে যাচাই প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
তাদের মতে, মোক্তাদীর ও তমালের মতো উদীয়মান তরুণরা সততা, সাহস ও মানুষের পাশে থাকার মানসিকতা নিয়ে রাজনীতিতে এগিয়ে এলে তাদের রাজনৈতিকভাবে দুর্বল করার কোনো প্রচেষ্টা ধানগড়ার ভবিষ্যৎ নেতৃত্বের জন্য ইতিবাচক হবে না।
এ সময় স্থানীয়রা মরহুম নুর সাঈদ সরকারের নেতৃত্বের কথাও স্মরণ করেন। তাদের মতে, জনগণের স্বার্থকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রেখে বলিষ্ঠ নেতৃত্ব গড়ে উঠলে বাইরের কোনো মহলের পক্ষে ধানগড়ার রাজনীতিতে প্রভাব বিস্তার করা কঠিন হবে।
সাম্প্রতিক TTC ভবনকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনাপ্রবাহকে ধানগড়াবাসীর জন্য একটি শিক্ষা হিসেবেও দেখছেন স্থানীয়রা। তাদের ভাষ্য, জনগণ ঐক্যবদ্ধ ও সচেতন না থাকলে স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন মহল পরিস্থিতির সুযোগ নিতে পারে।
স্থানীয়দের পক্ষ থেকে ধানগড়াবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে—ব্যক্তি বা গোষ্ঠীর পরিবর্তে যোগ্যতা ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। পাশাপাশি সততা, সাহস, যোগ্যতা ও মানুষের জন্য কাজ করার মানসিকতা রয়েছে—এমন তরুণদের সামনে আসার সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছে।
তারা আরও বলেন, ধানগড়ার পৌরসভা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়; এটি ধানগড়ার জনগণের প্রতিষ্ঠান। তাই নেতৃত্ব নির্ধারণে জনগণের আস্থা, যোগ্যতা, সততা ও ত্যাগকে গুরুত্ব দেওয়া উচিত।
স্থানীয়দের প্রত্যাশা, রাজনৈতিক বিভাজন ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে ধানগড়ার ভবিষ্যৎ এবং জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তাদের বক্তব্য, “ধানগড়ার নেতৃত্ব ধানগড়াবাসীই ঠিক করবে, বাইরের কোনো মহল নয়।”
লামা প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ।
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কাঁঠালিয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠিত
কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
নরসিংদীর শিবপুর মুনসিফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপানি টিম।
দৈনিক প্রভাতী বাংলাদেশ নামক একটি ভূয়া মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানের চাঁদাবাজির রশানলে জিম্মি সর্বস্বান্ত সাংবাদিকদের (আর্তনাদ)
আমশড়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষ শামসুল হক মাস্টার আর নেই
মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে উৎসাহিত করার লক্ষ্যে ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত ‘মনের যত্ন সবার আগে’
মেধার স্বীকৃতি, ভবিষ্যতের প্রেরণা: জলঢাকায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি উত্তীর্ণদের বিশেষ সংবর্ধনা
নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার
১১৫৮ নম্বর পেয়েও থমকে আছে গোবিন্দের স্বপ্ন মেধাবী এই শিক্ষার্থীর উচ্চশিক্ষায় বাধা এখন অর্থসংকট
ক্ষুদ্র পরিবর্তন থেকেই বড় পরিবর্তনের শুরু
রায়গঞ্জ ধানগড়ায় যোগ্য নেতৃত্বের পক্ষে ঐক্যের আহ্বান সবাই কে বলা হয়।
আগামী জলঢাকা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন হাফেজ কারী মাওলানা জাফর আহমেদ।
বাগেরহাটে নিজ সন্তানকে রাস্তায় ফেলে দিলেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও
নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা
ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার!
পিটি প্যারেডে সুশৃঙ্খলার বদলে বিদ্বেষ শিক্ষা: কটিয়াদীতে সাংবাদিকদের ‘সাংঘাতিক’ বললেন প্রাথমিক শিক্ষক!
লামা পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি।
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি
নীলফামারীতে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস ও র্যালি অনুষ্ঠিত।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রাজাপুরে চার বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ, অসচ্ছল ৭ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ
বরিশালের আঞ্চলিক ভাষা ও ঐতিহ্য সংরক্ষণ পরিষদ গঠিত
ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত!
মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালইং একমাত্র সম্তানকেও সহোদর বানিয়ে ভর্তি, অর্থ আত্মসাতের পর এবার নতুন বিতর্কে প্রধান শিক্ষক
শিক্ষাছুটিতে নোবিপ্রবির ১২২ শিক্ষক, বিদেশে গিয়ে আর ফেরেননি ১৫ জন
বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকার : ACMO-এর নতুন নেতৃত্বে নতুন উদ্যম
আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
সিরাজগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ, আধঘণ্টা যান চলাচল বন্ধ সিরাজগঞ্জে
চুনপুরী সঃ প্রাঃ বিঃ থেকে রাফিয়া নাহার করুনার বৃত্তিপ্রাপ্তি