মো: মফিদুল ইসলাম সরকার : ০৭ জুলাই ২০২৬ ০৬:১৮ পি.এম
বাংলাদেশি বংশোদ্ভূত বহুমাত্রিক মার্কিন নাগরিক এক সাহিত্যসাধক দীর্ঘদিন ধরে কবিতা, প্রবন্ধ, অনুগল্প ও ভ্রমণবিষয়ক লেখালেখির মাধ্যমে দেশ-বিদেশে পরিচিতি অর্জন করে আসছেন। তিনি কুমিল্লা জেলার কালিয়াজুরী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সাত ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। তাঁর পিতা মরহুম হারুনুর রশিদ এবং মাতা আয়শা বেগম।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের হাডসন শহরে স্বপরিবারে বসবাস করছেন। পেশাগত জীবনে তিনি যুক্তরাষ্ট্রের একটি বৃহৎ প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং করপোরেশনে সিনিয়র অডিটর হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিজ্ঞান ও গবেষণামূলক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত।
বাংলা ও ইংরেজি ভাষায় তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা আট। তাঁর রচিত বই আন্তর্জাতিক পরিমণ্ডলে পাঠকমহলে সাড়া ফেলেছে এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গ্রন্থাগারের সংগ্রহেও অন্তর্ভুক্ত হয়েছে বলে জানা যায়।
তিনি টানা দুইবার জুরি কমিশনের সদস্য নির্বাচিত হন। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশের একটি শ্রমবিষয়ক সংগঠনের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ভারতের ওড়িশা থেকে সাহিত্য একাডেমি সনদ লাভ করেন। ২০২২ সালে তিনি ফিলিস্তিন থেকে "ইয়াসির আরাফাত পিস অ্যাওয়ার্ড" লাভ করেন। একই বছরে বিশ্বের নির্বাচিত ২০০ কবির রচনা নিয়ে প্রকাশিত "World Book of Anthology"-এ তাঁর লেখা স্থান পায়।
এছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে প্রচারিত টনি রেডিও ও টিভির পক্ষ থেকে সাহিত্যে অসামান্য অবদানের জন্য "International Award of Hope 2022" প্রদান করা হয়। বাংলাদেশের বুড়িগঙ্গা ফাউন্ডেশন তাঁকে "Peace and Humanity Thought Literature Diploma" সনদে ভূষিত করে।
তিনি রোমানিয়া থেকে "Culture and Humanity" বিষয়ক আন্তর্জাতিক সনদ এবং "Odyssey International Anthology of World Poets"-এর সনদ লাভ করেন। এছাড়া কাজাখস্তান থেকে সাহিত্য সম্মাননা, দক্ষিণ আফ্রিকা থেকে গ্রান্ট সার্টিফিকেট এবং "World International Ambassador of Peace" সম্মাননায় ভূষিত হন। তাঁর অনেক গান রুশ ভাষায় অনূদিত হয়েছে। সম্প্রতি কলম্বিয়ার একটি আন্তর্জাতিক সাহিত্য প্রতিযোগিতায়ও তিনি সম্মাননা অর্জন করেছেন।
তাঁর উল্লেখযোগ্য অর্জনের মধ্যে অন্যতম হলো—২০২৪ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট Joe Biden তাঁর সাহিত্য ও সৃজনশীল অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাক্ষরিত একটি ব্যক্তিগত অভিনন্দনপত্র পাঠান বলে উল্লেখ করা হয়। এই অর্জনকে অনেকেই বাংলাদেশি বংশোদ্ভূত লেখকদের জন্য গৌরবের বিষয় হিসেবে দেখছেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
নিভে যাওয়া শৈশব: বাল্যবিবাহের অন্ধকার বাস্তবতা
প্রবাসীদের সব ধরনের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ সংশোধনের দাবি করেছেন - অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা. প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ
কুর্দিস্তানের প্রধানমন্ত্রীকে টার্গেট করে ইরানের ড্রোন হামলা
ভারতীয়দের ধৈর্য ধরতে বললেন রামদেব বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবার ভারতের অংশ হবে
তারেক রহমানের দিল্লি সফর ও হাসিনার প্রত্যর্পণ ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন
ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে ঢুকলো একশ' মেট্রিক টন কাঁচা মরিচ
‘সকল প্রশংসা আল্লাহর, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই’
শুরু হয়েছে পূর্ণ সূর্যগ্রহণ, দেখুন সরাসরি
সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের মর্মান্তিক মৃত্যু
গোপালগঞ্জে পুলিশ সুপার কাছে নিরাপত্তা চাইলো বিদ্যুৎ অফিস
আবারও বাংলাদেশে সেলিনা মনির, ঢাকায় আয়োজন করছেন ব্রাইডাল মেকআপ মাস্টারক্লাস
বছরের শেষের দিকে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন হবে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিষ্টি তুলতুল
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।
দেশের বাজারে সোনার দাম আরোও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ পর্যন্ত কমানো হয়েছে।
পাটের দামে খুশি রাজশাহীর কৃষক
চীনে দুই সপ্তাহের বিনিময় কর্মসূচিতে ইতালীয় শিক্ষার্থীদের আগমন
খেলার সময়সূচি
আন্তর্জাতিক সাহিত্য অঙ্গনে উজ্জ্বল বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন লেখক, অর্জনে সমৃদ্ধ বহুমাত্রিক পথচলা
চীনের হাইনান প্রদেশে বাংলাদেশসহ বিশ্ব গণমাধ্যমের পদচারণা
রায়গঞ্জ ধানগড়া পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিদ্যুৎ ভোগান্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
মিডিয়া ট্রায়াল নয়, তথ্যভিত্তিক তদন্তই হোক সত্য উদঘাটনের পথ
রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পশুর হাটে র্যাবের সার্বক্ষণিক নজরদারী
কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত
ফুলজোড় নদ দূষণের বিরুদ্ধে আন্দোলন, চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
বোচাগঞ্জ সাস্থ্যসেবা পরিদর্শন করলেন এমপি পিনাক চৌধুরীর
রাজশাহী রেঞ্জে বিশেষ নির্দেশনা: সক্রিয় নেতাদের জামিনের পর শ্যোন-অ্যারেস্টের নির্দেশ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাজনৈতিক ব্যানার: প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন
নন্দীগ্রাম উপজেলা নন্দীগ্রামে মাইক্রোবাস ও অটোর সংঘর্ষে পাঁচজন আহত, একজনের অবস্থা গুরুতর