মো: সিমান্ত তালুকদার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ০৩ মার্চ ২০২৬ ০৩:৪৫ পি.এম
ফুলজোড় নদ দূষণের বিরুদ্ধে আন্দোলন, চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
ফুলজোড় নদ দূষণের বিরুদ্ধে আন্দোলন, চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
মো: সিমান্ত তালুকদার
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
ফুলজোড়–করতোয়া নদ দূষণবিরোধী আন্দোলনে মামলা, হয়রানির অভিযোগ
ফুলজোড় নদী (করতোয়া/বাঙালী) দূষণের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়ায় পরিবেশকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। গ্রেপ্তার দুই ব্যক্তি পরে আদালত থেকে জামিন পেয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের বেটখৈর গ্রামের তৌহিদুর রহমান ওরফে বাবু (৪৫) ও সীমাবাড়ি বাজার এলাকার আলী রেজা বিশ্বাস (৫০)। রোববার রাত সাড়ে ১০টার দিকে সীমাবাড়ি বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হলে বিকেলে আদালত জামিন মঞ্জুর করেন।
পুলিশ জানায়, এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর সিকিউরিটি ইনচার্জ গোলাম কিবরিয়া বাদী হয়ে শেরপুর থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা কোম্পানির কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন এবং হুমকি দেন।
তবে মামলার আসামি ও পরিবেশকর্মীরা অভিযোগ অস্বীকার করেছেন। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শিমলা গ্রামের ফাহিম ফয়সাল বলেন, এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মজুমদার প্রোডাক্টস লিমিটেডের বর্জ্য করতোয়া ও বাঙালী নদীতে ফেলা হচ্ছে, যার ফলে পানি দূষিত হয়ে মাছসহ বিভিন্ন জলজ প্রাণী মারা যাচ্ছে। এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে তাঁরা শান্তিপূর্ণ মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালন করেন। কিন্তু আন্দোলনে অংশ নেওয়ার কারণেই তাঁদের বিরুদ্ধে ‘মিথ্যা চাঁদাবাজির মামলা’ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
মামলার আসামি ও পরিবেশকর্মী ফয়সাল বিশ্বাস বলেন, “নদীর পানি দূষণের বিষয়টি প্রশাসনের নজরে আনতেই আমরা আন্দোলন করেছি। কোনো চাঁদাবাজির সঙ্গে আমরা জড়িত নই।”
আন্দোলনকারীদের অভিযোগ, সংশ্লিষ্ট কারখানাটি বগুড়া–৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ-এর পরিবারের মালিকানাধীন। তবে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের বর্জ্য পরিশোধনাগারের মাধ্যমে শোধন করা হয় এবং নদীতে বিষাক্ত বর্জ্য ফেলার অভিযোগ সঠিক নয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।
পরিবেশকর্মীরা জানান, ফুলজোড় নদী শেরপুর, রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলার লাখো মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। নদী রক্ষায় তাঁদের আন্দোলন চলবে এবং দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হবে।
ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ বলেন, “ফুলজোড় নদ দূষণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা ছয়জন মামলা খেয়েছি। নদী রক্ষার দাবি জানানো কোনো অপরাধ নয়। আমরা সুষ্ঠু তদন্ত এবং দূষণ বন্ধে কার্যকর ব্যবস্থা চাই।”
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ
নিভে যাওয়া শৈশব: বাল্যবিবাহের অন্ধকার বাস্তবতা
প্রবাসীদের সব ধরনের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ সংশোধনের দাবি করেছেন - অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা. প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ
কুর্দিস্তানের প্রধানমন্ত্রীকে টার্গেট করে ইরানের ড্রোন হামলা
ভারতীয়দের ধৈর্য ধরতে বললেন রামদেব বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবার ভারতের অংশ হবে
তারেক রহমানের দিল্লি সফর ও হাসিনার প্রত্যর্পণ ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন
ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে ঢুকলো একশ' মেট্রিক টন কাঁচা মরিচ
‘সকল প্রশংসা আল্লাহর, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই’
শুরু হয়েছে পূর্ণ সূর্যগ্রহণ, দেখুন সরাসরি
সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের মর্মান্তিক মৃত্যু
গোপালগঞ্জে পুলিশ সুপার কাছে নিরাপত্তা চাইলো বিদ্যুৎ অফিস
আবারও বাংলাদেশে সেলিনা মনির, ঢাকায় আয়োজন করছেন ব্রাইডাল মেকআপ মাস্টারক্লাস
বছরের শেষের দিকে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন হবে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিষ্টি তুলতুল
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।
দেশের বাজারে সোনার দাম আরোও কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ পর্যন্ত কমানো হয়েছে।
পাটের দামে খুশি রাজশাহীর কৃষক
চীনে দুই সপ্তাহের বিনিময় কর্মসূচিতে ইতালীয় শিক্ষার্থীদের আগমন
খেলার সময়সূচি
আন্তর্জাতিক সাহিত্য অঙ্গনে উজ্জ্বল বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন লেখক, অর্জনে সমৃদ্ধ বহুমাত্রিক পথচলা
চীনের হাইনান প্রদেশে বাংলাদেশসহ বিশ্ব গণমাধ্যমের পদচারণা
রায়গঞ্জ ধানগড়া পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিদ্যুৎ ভোগান্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
মিডিয়া ট্রায়াল নয়, তথ্যভিত্তিক তদন্তই হোক সত্য উদঘাটনের পথ
রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পশুর হাটে র্যাবের সার্বক্ষণিক নজরদারী
কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত
ফুলজোড় নদ দূষণের বিরুদ্ধে আন্দোলন, চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
বোচাগঞ্জ সাস্থ্যসেবা পরিদর্শন করলেন এমপি পিনাক চৌধুরীর
রাজশাহী রেঞ্জে বিশেষ নির্দেশনা: সক্রিয় নেতাদের জামিনের পর শ্যোন-অ্যারেস্টের নির্দেশ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাজনৈতিক ব্যানার: প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন
নন্দীগ্রাম উপজেলা নন্দীগ্রামে মাইক্রোবাস ও অটোর সংঘর্ষে পাঁচজন আহত, একজনের অবস্থা গুরুতর