মো: সিমান্ত তালুকদার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ০২ মার্চ ২০২৬ ০৭:০৪ পি.এম
রাজশাহী রেঞ্জে বিশেষ নির্দেশনা: সক্রিয় নেতাদের জামিনের পর শ্যোন-অ্যারেস্টের নির্দেশ
রাজশাহী রেঞ্জে বিশেষ নির্দেশনা: সক্রিয় নেতাদের জামিনের পর শ্যোন-অ্যারেস্টের নির্দেশ
মো: সিমান্ত তালুকদার
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
বাংলাদেশ পুলিশ–এর রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে একটি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। স্মারক নং-রাজ-রেঞ্জ/অপারেশনস/১৯১৭(৮)
অনুযায়ী ২৪ ফেব্রুয়ারি ২০২৬
তারিখে এ নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, নিষিদ্ধ বা ফ্যাসিস্ট সংগঠনের যেসব সক্রিয় নেতা জামিনে মুক্তি পাওয়ার পর দলকে পুনর্গঠন, সংগঠিত করা বা মাঠ পর্যায়ে সক্রিয় তৎপরতা চালাতে সক্ষম—তাদের জামিন পাওয়ার পর অন্য মামলায় শ্যোন-অ্যারেস্ট (গ্রেফতার প্রদর্শন) করতে হবে।
তবে যেসব সাধারণ বা নিষ্ক্রিয় কর্মী এ ধরনের কার্যক্রম পরিচালনায় সক্ষম নন, তাদের ক্ষেত্রে জামিনের পর আপাতত শ্যোন-অ্যারেস্টের প্রয়োজন নেই বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এছাড়া প্রটোকল ও প্রটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, বিষয়টি পূর্বে গ্রুপ ম্যাসেজের মাধ্যমে সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছিল এবং এটি একটি চলমান বিশেষ নিরাপত্তা ব্যবস্থা হিসেবে গণ্য হবে।
উক্ত নির্দেশনা কার্যার্থে রাজশাহী বিভাগের অধীনস্থ বিভিন্ন জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।
ফুলজোড় নদ দূষণের বিরুদ্ধে আন্দোলন, চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
বোচাগঞ্জ সাস্থ্যসেবা পরিদর্শন করলেন এমপি পিনাক চৌধুরীর
রাজশাহী রেঞ্জে বিশেষ নির্দেশনা: সক্রিয় নেতাদের জামিনের পর শ্যোন-অ্যারেস্টের নির্দেশ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাজনৈতিক ব্যানার: প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন
নন্দীগ্রাম উপজেলা নন্দীগ্রামে মাইক্রোবাস ও অটোর সংঘর্ষে পাঁচজন আহত, একজনের অবস্থা গুরুতর
সীমান্তে বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
রায়গঞ্জ উপজেলায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ ঘোষণা শিক্ষা | ঐক্য | মুক্তি