রবিবার ২২ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি : ২৫ অক্টোবার ২০২৬ ০৯:৫১ পি.এম

মনির আমদানি

 

বাঙালি হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষে বেনাপোল বন্দর আবারও কর্মচাঞ্চল্য হয়ে উঠেছে। রোববার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে পুরোদমে আমদানি-রপ্তানি শুরু হয়েছে বলে বেনাপোল কাস্টম হাউজের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা রোমেন মিত্র জানিয়েছেন। এর আগে ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৮ দিন এ পথে আমদানি রপ্তানি বন্ধ ছিল। এ সময়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক ছিল।

 

আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে ১৮ ও ১৯ অক্টোবর পণ্য উঠানামা, খালাস ও পণ্যের শুল্কায়ন কাজকর্ম স্বাভাবিক ছিল। সেই সাথে বেনাপোল বন্দরে পণ্য খালাসের পর ভারতীয় ট্রাক দেশে ফিরে গেছে।

 

তবে জাতীয় রাজস্ব বোর্ডের এক আদেশে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। সে হিসেবে শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হলেও সার্ভারের সমস্যার কারনে সেটা বন্ধ হয়ে যায়। উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর পচনশীল কিছু পণ্য ম্যানুয়াল পদ্ধতিতে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন ভারত থেকে আমদানি হয়েছে মাত্র ৬২ ট্রাক পণ্য আর বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে ৩৬ ট্রাক পণ্য বলে জানান কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা রোমেন মিত্র।

 

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক বদরুজ্জামান বনি জানান, রোববার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সাপ্তাহিক ছুটি শেষে রোববার বন্দর ও কাস্টম হাউজের কার্যক্রম শুরু হওয়ায় গোটা বন্দরে আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। ছুটির কারণে সীমান্তের দুইপাশে সৃষ্টি হয়েছে পণ্যজট। আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ায় ট্রাকজট কমতে শুরু করেছে। রোববার বন্দর থেকে পণ্য খালাস শুরু হওয়ায় কমতে শুরু করছে পণ্যজট। বন্দরে পণ্য লোড-আনলোডের জন্য দুই হাজার হ্যান্ডলিং শ্রমিক কাজে যোগদান করেছে। এছাড়া ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্ট, বন্দর ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীরা পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন।

 

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) রুহুল আমিন জানান, শনিবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হলেও সার্ভারের সমস্যা কারনে এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। সাপ্তাহিক ছুটি শেষে রোববার আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কাজকর্ম পুরোদমে শুরু হয়েছে। কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারী যারা ছুটিতে গিয়েছিলেন সবাই কর্মস্থলে যোগদান করেছে। ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে আমদানি পণ্য দ্রুত খালাস নিতে পারে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। #

প্রেরক:-

মো,মনির হোসেন।

বেনাপোল প্রতিনিধি যশোর। 

তারিখ:-২৫/১০/২৬

মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১,

আরও খবর

news image

শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা

news image

প্রবাস থেকে ব্যর্থ হয়ে ফিরে ৫০ হাঁসে শুরু, এখন মাসে আয় ৭০ হাজার

news image

কাতারে চার হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি প্রবাসীদের

news image

চীনের সানইয়ায় আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিনিধিদের ভ্রমণ

news image

সৌদি আরবে কারখানায় ভয়াবহ আগুন: নিহত নওগাঁর বাকি ৫ জনের মরদেহ আসছে শনিবার

news image

নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন

news image

আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে

news image

কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ 

news image

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে নীলফামারীতে বর্ণাঢ্য র‍্যালি, ফায়ার সার্ভিসের মহড়া ও আলোচনা সভা

news image

চীনে চিকিৎসার জন্য নজরুল ইসলাম খান

news image

যুক্তরাষ্ট্রে বিএনপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছেন রাজাপুরে"র কৃতি সন্তান সেলিম রেজা

news image

চিয়াংশিতে বাংলাদেশসহ ২৫ দেশের তরুণ প্রতিনিধিদের আন্তর্জাতিক সংলাপ

news image

বিশ্বনেতাদের সামনে ইরানকে ‌‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

news image

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ 

news image

নিভে যাওয়া শৈশব: বাল্যবিবাহের অন্ধকার বাস্তবতা

news image

প্রবাসীদের সব ধরনের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ সংশোধনের দাবি করেছেন - অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা. প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ

news image

কুর্দিস্তানের প্রধানমন্ত্রীকে টার্গেট করে ইরানের ড্রোন হামলা

news image

ভারতীয়দের ধৈর্য ধরতে বললেন রামদেব বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবার ভারতের অংশ হবে

news image

তারেক রহমানের দিল্লি সফর ও হাসিনার প্রত্যর্পণ ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

news image

ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে ঢুকলো একশ' মেট্রিক টন কাঁচা মরিচ

news image

‘সকল প্রশংসা আল্লাহর, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই’

news image

শুরু হয়েছে পূর্ণ সূর্যগ্রহণ, দেখুন সরাসরি

news image

সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের মর্মান্তিক মৃত্যু

news image

গোপালগঞ্জে পুলিশ সুপার কাছে নিরাপত্তা চাইলো বিদ্যুৎ অফিস

news image

আবারও বাংলাদেশে সেলিনা মনির, ঢাকায় আয়োজন করছেন ব্রাইডাল মেকআপ মাস্টারক্লাস

news image

বছরের শেষের দিকে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন হবে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

news image

দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিষ্টি তুলতুল

news image

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

news image

দেশের বাজারে সোনার দাম আরোও কমানোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ পর্যন্ত কমানো হয়েছে। ‌

news image

পাটের দামে খুশি রাজশাহীর কৃষক