মঙ্গলবার ২২ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

গোপালগঞ্জে পুলিশ সুপার কাছে নিরাপত্তা চাইলো বিদ্যুৎ অফিস

লুৎফর

গোপালগঞ্জ শহরে রাতে অথবা দিনে চলছে সমানতালে তীব্র লোডশেডিং। জেলা শহরের অবস্থা একদমই খারাপ। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৭/১৮ ঘণ্টাই থাকছে না বিদ্যুৎ। প্রচণ্ড গরমে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) সম্মানিত গ্রাহকেরা। এই পরিস্থিতিতে ওজোপাডিকো কার্যালয়ে ও উপকেন্দ্রে সাধারণ গ্রাহকদের হামলার আশঙ্কা করছে ওজোপাডিকো কর্তৃপক্ষ।

 

এমন পরিস্থিতিতে ওজোপাডিকো দপ্তরে যেকোনো প্রকার হামলা, নাশকতা ও অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছে ওজোপাডিকো কর্তৃপক্ষ। 

 

আজ মঙ্গলবার (১১ আগস্ট) ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। 

 

 গোপালগঞ্জ ওজোপাডিকো, পাওয়ার হাউজ, গোপালগঞ্জ দপ্তর ক্যাম্পাস ও চরপাথালিয়ায় অবস্থিত ওজোপাডিকো'র ২টি ৩৩/১১কেভি উপকেন্দ্রের মাধ্যমে গোপালগঞ্জ পৌরসভার আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। বর্তমানে চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় লোডশেডিং অব্যাহত আছে। বিদ্যুৎ উৎপাদন কম হওয়ায় ও জাতীয় গ্রীড উপকেন্দ্র হতে বরাদ্দ ও নির্দেশনা অনুযায়ী বিতরণ করে থাকে, চাহিদার তুলনায় বরাদ্ধ কম থাকায় গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, গোপালগঞ্জের আওতায় ঘন ঘন লোডশেডিং করতে হচ্ছে। ফলে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় সম্মানিত গ্রাহকগণের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যুৎ ব্যবস্থার পরিস্থিতিকে কেন্দ্র করে কোনো অসন্তুষ্ট ব্যক্তি বা জনসাধারণ কর্তৃক অত্র দপ্তর, বৈদ্যুতিক স্থাপনার সাধন, কর্মকর্তা-কর্মচারীগণের সহিত অনাকাঙ্ক্ষিত আচরণ বা অন্য যে কোনো অনভিপ্রেত ঘটনা সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

বিদ্যুৎ ব্যবস্থার বর্তমান পরিস্থিতি বিবেচনায় যে কোনো প্রকার নাশকতা এড়ানোর লক্ষ্যে ওজোপাডিকো, গোপালগঞ্জ দপ্তরের সকল স্থাপনা ও ৩৩/১১ কেভি উপকেন্দ্রের নিরাপত্তা বৃদ্ধির জন্য স্থাপনাটি নিয়মিত পুলিশ টহল রুটে অন্তর্ভুক্তিকরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি বিশেষ নজরদারি রাখার মাধ্যমে নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

 

 এ বিষয়টি ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, আমরা আমাদের দপ্তরসহ সকল কর্মকর্তা-কর্মচারীর নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপার বরাবর একটি চিঠি পাঠিয়েছে। আপনারা জানেন বেশ কিছু ধরে চাহিদার চেয়ে কম বিদ্যুৎ উৎপাদন হওয়ায় শহরে লোডশেডিং হচ্ছে। যেখানে চাহিদা ১৮ মেগাওয়াট সেখানে বরাদ্দ পাচ্ছি ৯ থেকে ১০ মেগাওয়াট। যার ফলে আমাদের ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে। এ কারণে গ্রাহকদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। গ্রাহকেরা ক্ষুব্দ হয়ে আমাদের অফিস ও উপকেন্দ্রে হামলা করতে পারে বলে আমরা আশঙ্কা করছি । তাই দপ্তর ও উপকেন্দ্রসহ নিজেদের নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছি ।

আরও খবর

news image

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ 

news image

নিভে যাওয়া শৈশব: বাল্যবিবাহের অন্ধকার বাস্তবতা

news image

প্রবাসীদের সব ধরনের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ সংশোধনের দাবি করেছেন - অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা. প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ

news image

কুর্দিস্তানের প্রধানমন্ত্রীকে টার্গেট করে ইরানের ড্রোন হামলা

news image

ভারতীয়দের ধৈর্য ধরতে বললেন রামদেব বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবার ভারতের অংশ হবে

news image

তারেক রহমানের দিল্লি সফর ও হাসিনার প্রত্যর্পণ ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

news image

ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে ঢুকলো একশ' মেট্রিক টন কাঁচা মরিচ

news image

‘সকল প্রশংসা আল্লাহর, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই’

news image

শুরু হয়েছে পূর্ণ সূর্যগ্রহণ, দেখুন সরাসরি

news image

সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের মর্মান্তিক মৃত্যু

news image

গোপালগঞ্জে পুলিশ সুপার কাছে নিরাপত্তা চাইলো বিদ্যুৎ অফিস

news image

আবারও বাংলাদেশে সেলিনা মনির, ঢাকায় আয়োজন করছেন ব্রাইডাল মেকআপ মাস্টারক্লাস

news image

বছরের শেষের দিকে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন হবে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

news image

দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিষ্টি তুলতুল

news image

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

news image

দেশের বাজারে সোনার দাম আরোও কমানোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ পর্যন্ত কমানো হয়েছে। ‌

news image

পাটের দামে খুশি রাজশাহীর কৃষক 

news image

চীনে দুই সপ্তাহের বিনিময় কর্মসূচিতে ইতালীয় শিক্ষার্থীদের আগমন

news image

খেলার সময়সূচি

news image

আন্তর্জাতিক সাহিত্য অঙ্গনে উজ্জ্বল বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন লেখক, অর্জনে সমৃদ্ধ বহুমাত্রিক পথচলা

news image

চীনের হাইনান প্রদেশে বাংলাদেশসহ বিশ্ব গণমাধ্যমের পদচারণা

news image

রায়গঞ্জ ধানগড়া পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিদ্যুৎ ভোগান্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

news image

মিডিয়া ট্রায়াল নয়, তথ্যভিত্তিক তদন্তই হোক সত্য উদঘাটনের পথ

news image

রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পশুর হাটে র‌্যাবের সার্বক্ষণিক নজরদারী

news image

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত

news image

ফুলজোড় নদ দূষণের বিরুদ্ধে আন্দোলন, চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

news image

বোচাগঞ্জ সাস্থ্যসেবা পরিদর্শন করলেন এমপি পিনাক চৌধুরীর

news image

রাজশাহী রেঞ্জে বিশেষ নির্দেশনা: সক্রিয় নেতাদের জামিনের পর শ্যোন-অ্যারেস্টের নির্দেশ

news image

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাজনৈতিক ব্যানার: প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

news image

নন্দীগ্রাম উপজেলা নন্দীগ্রামে মাইক্রোবাস ও অটোর সংঘর্ষে পাঁচজন আহত, একজনের অবস্থা গুরুতর