মঙ্গলবার ২২ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযানে মাদকসহ চারজন গ্রেফতার, আদালতের সশ্রম কারাদণ্ড

মোঃ

ঝিনাইদহ পৌরসভা এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গত ১৩ জুলাই ২০২৬ তারিখ রাতে ধোপাঘাটা ও আরাফপুর এলাকায় পৃথক এই অভিযান চালানো হয়। পরবর্তীতে ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে অপরাধীদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মো: শরিফুল ইসলামের নেতৃত্বে এসআই মুরাদজ্জামান, এসআই রাকিবুল ইসলাম ও পুলিশের একটি দল ধোপাঘাটা পুরাতন ব্রিজ সংলগ্ন জনৈক মো: আব্দুল কুদ্দুসের বাড়ির নিচতলার একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে মাদক সেবন ও বিক্রির সময় হাতেনাতে মো: রাকিবুল ইসলাম ওরফে রাজা রকি (৩৮), মো: আলামিন রহমান ওরফে ইমন (২৩) এবং মো: রাতুল ইসলাম (১৯) নামের তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২৭ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

পরবর্তীতে গ্রেফতারকৃত রাকিবুল ইসলাম রাজার দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ আরাফপুর এলাকায় অপর একটি অভিযান চালায়। সেখান থেকে মো: মনিরুজ্জামান (৪৮) নামের আরেক ব্যক্তিকে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য হেফাজতে রাখার দায়ে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

আসামিদের মাদক সেবনের বিষয়টি নিশ্চিত করতে ডোপ টেস্ট করানো হলে আটককৃতদের মধ্যে তিনজনের দেহে মাদক সেবনের প্রমাণ পাওয়া যায়।

 

 

এরপর বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারের (সামারি ট্রায়াল) মাধ্যমে রায় প্রদান করেন। রায়ে ইয়াবা ও গাঁজা সেবনের অপরাধে মো: রাকিবুল ইসলাম ওরফে রাজা রকি এবং মো: আলামিন রহমান ওরফে ইমনকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া গাঁজা সেবনের অপরাধে অপর আসামি মো: মনিরুজ্জামানকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড এবং ১,০০০ টাকা জরিমানা করা হয়।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানা সহ কারাদন্ড. 

news image

নেত্রকোনায় ধারের টাকা ফেরত চাওয়ায় নাীরকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের, থানায় অভিযোগ 

news image

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে  দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার 

news image

আদালতের রায়ে গোপালগঞ্জের "স্বর্ণা টাওয়ারের" দায়িত্ব পেলেন রিসিভার

news image

বান্দরবানে পার্বত্য মন্ত্রীর ছবি এবং পরিচয় ব্যবহার করে টাকা দাবির অভিযোগ, থানায় সাধারণ (ডায়েরি)

news image

বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)

news image

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‎

news image

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি।

news image

গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক 

news image

নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

news image

ইভটিজিং প্রতিরোধে রায়গঞ্জে পুলিশের দিকনির্দেশনা

news image

জলঢাকায় প্রাথমিক বিদ্যালয়ের ১৪ ফ্যান চুরি, শিক্ষকদের দায়িত্বহীনতার অভিযোগ

news image

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

news image

নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে   ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

news image

নেত্রকোনায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন

news image

নেত্রকোনার মদনে পুলিশের সাঁড়াশি অভিযান, সরকারি চাল ও ইয়াবাসহ গ্রেপ্তার- ৯

news image

দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে।

news image

কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা।। আসামির যাবজ্জীবন

news image

জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

news image

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার

news image

আদালত থেকে লাফ দিয়ে পালালেন চুরি মামলার আসামি

news image

গোপালগঞ্জে র‍্যাব পরিচয়ে বিকাশ কর্মীর থেকে দুই লাখ টাকা ছিনতাই অভিযোগ 

news image

গোপালগঞ্জে জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত

news image

নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ কার্যক্রম শুরু

news image

জলঢাকা কাজিরহাট পন্ডিত পাড়ায় মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা, চারা বিতরণ

news image

রায়গঞ্জে ইয়াবাসহ ৪ যুবক আটক

news image

রাজাপুরে মাদকের বিরুদ্ধে চলছে ইউএনওর জিরো টলারেন্স অভিযান।

news image

গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার

news image

গোপালগঞ্জে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় বিএনপি নেতা সোহেল আটক 

news image

রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল