মঙ্গলবার ২২ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে ‘সবুজ বাংলা টিভি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ বর্ণাঢ্য

 

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের গণমাধ্যম অঙ্গনে নতুন প্রত্যয় নিয়ে এগিয়ে চলা ‘সবুজ বাংলা টিভি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠার দুই বছর পূর্তি উপলক্ষে ১ লা সেপ্টেম্বর ঝিনাইদহ জেলা শহরে বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঝিনাইদহ প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। এতে ‘সবুজ বাংলা টিভি’র সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুধীজন অংশ নেন।

 

র‌্যালি শেষে ঝিনাইদহ প্রেস ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান। প্রধান বক্তা ছিলেন সবুজ বাংলা টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মজিদ।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ বাংলা টিভির উপদেষ্টা ও ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, চ্যানেলটির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহের স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মোশফেকুর রহমান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পাশাপাশি জেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার সাদ্দাম হোসেন। প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সবুজ বাংলা টিভির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শাকিব আহমেদ বাপ্পি এবং চ্যানেলটির পরিচালক সুলতান আল এনাম। মোঃ লিটন, জেলা জাসাস এর সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনমানুষের কথা তুলে ধরা এবং সমসাময়িক ঘটনাবলির যথাযথ উপস্থাপনের মাধ্যমে ‘সবুজ বাংলা টিভি’ গণমাধ্যম অঙ্গনে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। মানুষের অধিকার, প্রত্যাশা ও প্রান্তিক জনগোষ্ঠীর কথা গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তারা।

 

বক্তারা আরও বলেন, একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের সাফল্য কেবল তার সম্প্রচার পরিসর কিংবা প্রযুক্তিগত সক্ষমতায় সীমাবদ্ধ নয়; বরং সত্য, ন্যায় ও জনস্বার্থের প্রতি তার দায়বদ্ধতাই একটি গণমাধ্যমের প্রকৃত শক্তি। সেই দায়বদ্ধতা অটুট রেখে ‘সবুজ বাংলা টিভি’ আগামী দিনে আরও পরিণত, দায়িত্বশীল ও জনবান্ধব গণমাধ্যম হিসেবে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

 

আলোচনা সভা শেষে অতিথি ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে কেক কেটে ‘সবুজ বাংলা টিভি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠার দুই বছর পূর্তির আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি আগামী দিনের পথচলায় আরও দৃঢ় প্রত্যয়ের কথা তুলে ধরেন সংশ্লিষ্টরা।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৫ নং ধুকুরিয়াবেড়া ইউনিয়নে ইলিয়াস হোসেনের গণসংযোগ, মোটরসাইকেল শো ডাউন , লিফলেট বিতরণ -

news image

৯০ জনের বিরুদ্ধে দুদকে দাখিল করা অভিযোগের দ্রুত তদন্ত, আইনানুগ ব্যবস্থা এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিচারের দাবি।

news image

কাঠালিয়া সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মেম্বার পদে পুনরায় প্রার্থিতা ঘোষণা করলেন মো. রুহুল আমিন জিহাদী

news image

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জামায়াত নেতার মৃত্যু

news image

নেত্রকোনায় ১১ কোটির বর্জ্য শোধনাগার এখন ময়লার ভাগাড়, পরিদর্শনে স্থানীয় এমপি

news image

শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত।

news image

লামার ডলুছড়ি বাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির নির্বাচন পরিচালনা কমিটি (ঘোষণা)

news image

কাঠালিয়ায় চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী শামসুল হক সুমনের উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিক ঔষধি গাছ বিতরণ

news image

মহামান্য রাষ্ট্রপতির সাথে দিনাজপুর-১ আসনের এমপি'র সাক্ষাৎ, ফলপ্রসূ আলোচনা।

news image

গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ 

news image

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

news image

জুলাই সনদ বাস্তবায়নের রিট শুনানি হলো না—প্রশ্ন উঠছে, কেন?

news image

ঝালকাঠি-১ আসনের এমপি হলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি, এলাকায় দোয়া-মোনাজাত ও মিষ্টি বিতরণ।

news image

কাঠালিয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত। 

news image

বেলকুচিতে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত -

news image

জনপ্রিয়তার শীর্ষে বেলকুচি ধুকুরিয়াবেড়া ইউনিয়নে বিএনপিদলীয় মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস হোসেন, 

news image

দল বদলেই কি পাপমোচন? আওয়ামী লীগের বিতর্কিত নেতারা এখন তারেক রহমানের পাশেই

news image

বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে ‘সবুজ বাংলা টিভি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

news image

জলঢাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

news image

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাষ্ট্র নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির শুভেচ্ছা

news image

সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রায়গঞ্জ উপজেলা জামাতের ইসলাম

news image

তমাল সরকারের আত্মসমর্পণ, নিরপেক্ষ তদন্তের দাবি

news image

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন, তবে ৭০(খ) সংস্কারের পর এমন নির্বাচন হলে আরও আনন্দিত হতাম — অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা

news image

বেলকুচিতে স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত -

news image

রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা

news image

রায়গঞ্জে এমপির সঙ্গে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন

news image

সিরাজগঞ্জের রায়গঞ্জে সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হকের গাড়িবহরে হামলার অভিযোগ করলে তা এখন মিথ্যা বলা হচ্ছে।

news image

রায়গঞ্জ সদরে টিটিসি স্থাপনের দাবি, ‘সময় থাকতে জনগণের দাবি মেনে নিন’

news image

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা, জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি

news image

জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল।