রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি ॥ ২৫ জুন ২০২৬ ০৬:৪৬ পি.এম
প্রকৃতি, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে নতুন প্রজন্মকে সচেতন করে তুলতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় তিনটি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে ধারাবাহিক শ্রেণিকক্ষ ও মাঠভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে ‘কম্প্রিহেন্সিভ নেচার লার্নিং টু অ্যাক্টিভেট স্কুল চিলড্রেন’ প্রকল্প। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির আর্থিক সহায়তায় বাস্তবায়িত প্রকল্পটির উদ্যোগে ০৬ দিনব্যাপী সিংড়া জাতীয় উদ্যানে পৃথকভাবে ৬টি ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত হয়।
ফিল্ড ট্রিপে অংশ নেয় বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়, নন্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সিংড়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম-পঞ্চম শ্রেণির মোট ১৯৬ জন শিক্ষার্থী। শ্রেণিভিত্তিক প্রয়োজন ও বয়স বিবেচনায় প্রথম-দ্বিতীয় এবং তৃতীয়-পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পৃথক কর্মসূচির আয়োজন করা হয়।
শিক্ষার্থীরা ফিল্ড ট্রিপে পাখি ও অন্যান্য বন্যপ্রাণী পর্যবেক্ষণ করে এবং তাদের খাদ্যাভাস, পরিবেশে ভূমিকা, জীববৈচিত্র্যের গুরুত্ব ও বিদ্যমান হুমকি সম্পর্কে জ্ঞান লাভ করে। ট্রিপগুলোতে বিদ্যালয়ের শিক্ষক এবং প্রকল্প কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে চাউলিয়া মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন বীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. শাহজিদা হক। তিনি বলেন, বর্তমান সময়ে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে শিশুদের সচেতন করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রেণিকক্ষের পাঠের পাশাপাশি মাঠভিত্তিক শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়। এ ধরনের উদ্যোগ পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপ্লোরার ও প্রকল্পের লিডার রেজভীন আক্তার বলেন, সিংড়া জাতীয় উদ্যান ও শালবন দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। শিশুদের প্রকৃতির সঙ্গে সরাসরি পরিচিত করার মাধ্যমে তাদের মধ্যে পরিবেশ ও বন্যপ্রাণীর প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করা সম্ভব। গত কয়েক মাসে শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি সংরক্ষণ বিষয়ে আগ্রহ ও সচেতনতার ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যা ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।
সিংড়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিজেন্দ্র নাথ দাস বলেন, শিক্ষার্থীরা বইয়ের বাইরে বাস্তব পরিবেশ থেকে শেখার সুযোগ পেয়ে অত্যন্ত উৎসাহিত। বিশেষ করে স্থানীয় বন, উদ্ভিদ ও বন্যপ্রাণী সম্পর্কে তাদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীলতা ও পর্যবেক্ষণ ক্ষমতা বিকাশেও সহায়ক।
১৮ মাস মেয়াদি প্রকল্পটির যাত্রা শুরু হয় ২০২৫ সালের জুন মাসে। তবে বিদ্যালয়ভিত্তিক পরিবেশ শিক্ষা ও সচেতনতামূলক মূল কার্যক্রম শুরু হয় চলতি বছরের জানুয়ারি থেকে। প্রকল্পটির লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি, জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও জলবায়ু পরিবর্তন বিষয়ে জ্ঞান বৃদ্ধি, প্রকৃতি ও বন্যপ্রাণীর প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলা এবং সংরক্ষণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করা।
প্রকল্পটি স্থানীয় বাঙালি ও আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে। এখন পর্যন্ত প্রকল্পের আওতায় ৯৬টিরও বেশি শ্রেণিভিত্তিক শিক্ষা সেশন এবং ১২টিরও বেশি ফিল্ড ট্রিপ পরিচালিত হয়েছে। এসব কার্যক্রমে শিক্ষার্থীরা ইন্টারক্টেভি শিখন পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সম্পর্কে জ্ঞান অর্জন করছে।
শ্রেণিকক্ষভিত্তিক সেশনগুলোতে বিষয়ভিত্তিক পাওয়ারপয়েন্ট উপস্থাপনা, অনুশীলনী, কুইজ ও শিক্ষামূলক গেম পরিচালনা করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রামাণ্যচিত্র ও শিক্ষামূলক ভিডিও প্রদর্শনের মাধ্যমে পরিবেশ শিক্ষা আরও আকর্ষণীয় করে তোলা হচ্ছে। পূর্ববর্তী ফিল্ড ট্রিপগুলোতে শিক্ষার্থীরা উদ্ভিদ সম্পর্কে জেনেছে এবং উদ্ভিদ, প্রাণী ও মানুষের পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেছে।
সংশ্লিষ্টদের মতে, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় শিশুদের সম্পৃক্ত করে তোলার মাধ্যমে একটি সচেতন ও দায়িত্বশীল ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। আর সেই লক্ষ্যেই প্রকৃতির মাঝে গিয়ে শেখার এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতোমধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।
লামা প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ।
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কাঁঠালিয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠিত
কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
নরসিংদীর শিবপুর মুনসিফেরচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপানি টিম।
দৈনিক প্রভাতী বাংলাদেশ নামক একটি ভূয়া মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানের চাঁদাবাজির রশানলে জিম্মি সর্বস্বান্ত সাংবাদিকদের (আর্তনাদ)
আমশড়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষ শামসুল হক মাস্টার আর নেই
মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে উৎসাহিত করার লক্ষ্যে ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত ‘মনের যত্ন সবার আগে’
মেধার স্বীকৃতি, ভবিষ্যতের প্রেরণা: জলঢাকায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি উত্তীর্ণদের বিশেষ সংবর্ধনা
নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার
১১৫৮ নম্বর পেয়েও থমকে আছে গোবিন্দের স্বপ্ন মেধাবী এই শিক্ষার্থীর উচ্চশিক্ষায় বাধা এখন অর্থসংকট
ক্ষুদ্র পরিবর্তন থেকেই বড় পরিবর্তনের শুরু
রায়গঞ্জ ধানগড়ায় যোগ্য নেতৃত্বের পক্ষে ঐক্যের আহ্বান সবাই কে বলা হয়।
আগামী জলঢাকা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন হাফেজ কারী মাওলানা জাফর আহমেদ।
বাগেরহাটে নিজ সন্তানকে রাস্তায় ফেলে দিলেন মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন ইউএনও
নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা
ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার!
পিটি প্যারেডে সুশৃঙ্খলার বদলে বিদ্বেষ শিক্ষা: কটিয়াদীতে সাংবাদিকদের ‘সাংঘাতিক’ বললেন প্রাথমিক শিক্ষক!
লামা পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন। পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি।
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি
নীলফামারীতে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস ও র্যালি অনুষ্ঠিত।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রাজাপুরে চার বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ, অসচ্ছল ৭ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ
বরিশালের আঞ্চলিক ভাষা ও ঐতিহ্য সংরক্ষণ পরিষদ গঠিত
ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত!
মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালইং একমাত্র সম্তানকেও সহোদর বানিয়ে ভর্তি, অর্থ আত্মসাতের পর এবার নতুন বিতর্কে প্রধান শিক্ষক
শিক্ষাছুটিতে নোবিপ্রবির ১২২ শিক্ষক, বিদেশে গিয়ে আর ফেরেননি ১৫ জন
বাল্যবিবাহমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকার : ACMO-এর নতুন নেতৃত্বে নতুন উদ্যম
আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
সিরাজগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ, আধঘণ্টা যান চলাচল বন্ধ সিরাজগঞ্জে
চুনপুরী সঃ প্রাঃ বিঃ থেকে রাফিয়া নাহার করুনার বৃত্তিপ্রাপ্তি