সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : ২৬ জুন ২০২৬ ০৬:১৯ পি.এম
নেত্রকোনার বারহাট্টায় ইয়াবা ও হেরোইনসহ হত্যা মামলার এক আসামিকে গ্রেফতারের পর পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে দুই ভাইকেই গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার নিচ চিরাম গ্রামের মো. ফজল করিমের ছেলে জোবায়েল হোসেন (২২) ও তোফায়েল হোসেন (২১)। জোবায়েল একটি হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) দুপুরে দুই ভাইকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জোবায়েল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে বসতঘরে তল্লাশি চালায়। এ সময় চারটি ইয়াবা ট্যাবলেট ও শূন্য দশমিক ৭০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে জোবায়েল উদ্ধার হওয়া মাদকের দায় স্বীকার করলেও বড় চালানের বিষয়ে কোনো তথ্য দেননি। পরে জোবায়েলকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তোফায়েলসহ কয়েকজন স্বজন পুলিশের কাজে বাধা দেন এবং বাঁশ-লাঠি নিয়ে ধস্তাধস্তি করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তোফায়েলকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। অন্যরা পালিয়ে যান। এ ঘটনায় তোফায়েলসহ সাতজনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ওসি চম্পক দাম বলেন, গ্রেফতার দুই ভাইকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।২৬/০৬/২০২৬ ইং
দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানা সহ কারাদন্ড.
নেত্রকোনায় ধারের টাকা ফেরত চাওয়ায় নাীরকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের, থানায় অভিযোগ
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার
আদালতের রায়ে গোপালগঞ্জের "স্বর্ণা টাওয়ারের" দায়িত্ব পেলেন রিসিভার
বান্দরবানে পার্বত্য মন্ত্রীর ছবি এবং পরিচয় ব্যবহার করে টাকা দাবির অভিযোগ, থানায় সাধারণ (ডায়েরি)
বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫
চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি।
গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক
নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
ইভটিজিং প্রতিরোধে রায়গঞ্জে পুলিশের দিকনির্দেশনা
জলঢাকায় প্রাথমিক বিদ্যালয়ের ১৪ ফ্যান চুরি, শিক্ষকদের দায়িত্বহীনতার অভিযোগ
দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার
নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১
নেত্রকোনায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন
নেত্রকোনার মদনে পুলিশের সাঁড়াশি অভিযান, সরকারি চাল ও ইয়াবাসহ গ্রেপ্তার- ৯
দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে।
কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা।। আসামির যাবজ্জীবন
জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার
আদালত থেকে লাফ দিয়ে পালালেন চুরি মামলার আসামি
গোপালগঞ্জে র্যাব পরিচয়ে বিকাশ কর্মীর থেকে দুই লাখ টাকা ছিনতাই অভিযোগ
গোপালগঞ্জে জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত
নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ কার্যক্রম শুরু
জলঢাকা কাজিরহাট পন্ডিত পাড়ায় মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা, চারা বিতরণ
রায়গঞ্জে ইয়াবাসহ ৪ যুবক আটক
রাজাপুরে মাদকের বিরুদ্ধে চলছে ইউএনওর জিরো টলারেন্স অভিযান।
গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার
গোপালগঞ্জে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় বিএনপি নেতা সোহেল আটক
রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল