বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
লাইফস্টাইল

কুমিল্লায় আইনজীবীদের বার্ষিক ফলাহার উৎসব অনুষ্ঠিত 

কুমিল্লা প্রতিনিধি: ১৮ জুন ২০২৬ ১১:০৩ এ.এম

কুমিল্লায়

ব্যস্ত পেশাগত জীবনের একঘেয়েমি ভেঙে স্বাস্থ্য সচেতনতা, সৌহার্দ্য, সম্প্রীতি এবং দেশীয় ঐতিহ্যের বার্তা ছড়িয়ে দিতে কুমিল্লা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত ভবনের ১০১ হল রুমের বিজ্ঞ আইনজীবীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী বার্ষিক ফলাহার উৎসব। দেশীয় ফলের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত এ উৎসব প্রাণবন্ত অংশগ্রহণ, আন্তরিকতা এবং উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে ওঠে।

“ফল খান দেশী, বল পাবেন বেশি”—এই সময়োপযোগী ও সচেতনতামূলক স্লোগানকে সামনে রেখে বুধবার (১৭ জুন ২০২৬) দুপুর ২টায় কুমিল্লা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিচতলায় আয়োজন করা হয় এ ফলাহার উৎসবের। আদালতের ব্যস্ত কার্যক্রমের মাঝেও আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক অনন্য মিলনমেলায়।

উৎসবস্থলে দেশীয় মৌসুমি ফলের বাহারি সমারোহ উপস্থিত সকলকে মুগ্ধ করে। খই, দধি, চিড়ামুড়ি সহ রসালো আম, সুস্বাদু কাঁঠাল, লিচু, জাম, আনারস, পেয়ারা, কলা ও অন্যান্য মৌসুমি ফলের সমাহারে সাজানো হয় আকর্ষণীয় ফলের টেবিল। রঙিন ও স্বাস্থ্যসম্মত এসব ফল শুধু সৌন্দর্যই বাড়ায়নি, বরং দেশীয় ফলের পুষ্টিগুণ ও গুরুত্ব সম্পর্কেও নতুন করে সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছে।

আয়োজকরা জানান, বর্তমানে ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবারের প্রতি মানুষের ঝোঁক বাড়লেও দেশীয় ফলের পুষ্টিগুণ এবং স্বাস্থ্যগত উপকারিতা অপরিসীম। দেশীয় ফল ভিটামিন, খনিজ লবণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির অন্যতম উৎস। তাই স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করতে নিয়মিত দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ উপলব্ধি থেকেই এ বছর ফলাহার উৎসবের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে অংশ নেন- সিনিয়র এডভোকেট মোঃ মজিদ খাঁন, এডভোকেট গোলাম কিবরিয়া, এডভোকেট জাহিদ হোসেন, এডভোকেট সানজিদা হক শিপা, এডভোকেট তাপস চন্দ্র সরকার, এডভোকেট আলহাজ্ব মোঃ ফয়সল সুলতান, এডভোকেট আরাফাত হোসেন সবুজ, এডভোকেট মোঃ জহিরুল ইসলাম, এডভোকেট তানজিদা পারভীন সুমা, এডভোকেট মোঃ মিজানুর রহমান, এডভোকেট মোঃ আবু হাসনাত মুন্সী পলাশ, এডভোকেট আবুল কাউছার ভূঁইয়া, এডভোকেট ওমর খালেদ, এডভোকেট আবুল কাশেম, এডভোকেট রাশেদা আক্তার, এডভোকেট স্বপ্না সুলতানা, এডভোকেট এ. কে. এম ফারুক হোসেন, এডভোকেট মোঃ রফিকুল ইসলাম, এডভোকেট মহসিন মিয়া, এডভোকেট রৌশনারা স্বপ্না, এডভোকেট অনিকেত নন্দী, এডভোকেট বিমল দেবনাথ, এডভোকেট মোঃ মোশাররফ হোসেন রাজীব, এডভোকেট মোহাম্মদ সালাহউদ্দিন মোমেন, এডভোকেট মোঃ জসিম উদ্দিন, এডভোকেট আশফাক উদ্দিন ঝোটন, এডভোকেট মোঃ সাইফুর রহমান সায়েম, এডভোকেট শরাফত আলী সুজন, এডভোকেট মোঃ আরিফ খাঁন, এডভোকেট বিল্লাল হোসেন, এডভোকেট আল মাহমুদ মারুফ, এডভোকেট মোঃ আনোয়ারুল আজিম, এডভোকেট মোঃ মোরশেদ আলম, এডভোকেট সেলিনা আক্তার, এডভোকেট জোহরা আক্তার রুমি, এডভোকেট দিলরুবা আক্তার, এডভোকেট মোবারক হোসেন, এডভোকেট নিগার সুলতানা সোনিয়া, এডভোকেট নাহিদা সুলতানা তানিয়া, এডভোকেট সুমন দেবনাথ, এডভোকেট মনিরুল ইসলাম ভূঁইয়া, এডভোকেট জাহিদুল ইসলাম বাবু, এডভোকেট মাসুদুর রহমান মজুমদার, এডভোকেট রাফি, এডভোকেট সৈয়দা হাসনা বিলকিছ, এডভোকেট এডভোকেট আবির হাসান সোহেল, এডভোকেট মোঃ মিজানুর রহমান, এডভোকেট মোঃ তানভির হাসান ইমন, এডভোকেট মামুন ও এডভোকেট লাকী এবং শিক্ষানবিশ এডভোকেট মোঃ মুরাদ হোসেন, মোঃ জামাল হোসেন, মোঃ রবিউল হোসেন ও নিউটন সাহাসহ আদালত অঙ্গনের বিভিন্ন পর্যায়ের আইনজীবী ও সুধীজন। তারা দেশীয় ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্য সুরক্ষায় এর ভূমিকা এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় এমন আয়োজনের গুরুত্ব নিয়ে মতামত ব্যক্ত করেন।

অংশগ্রহণকারী আইনজীবীরা বলেন, আদালতের ব্যস্ত কর্মপরিবেশে এমন আয়োজন সহকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক সম্পর্ককে আরও দৃঢ় করে। একই সঙ্গে দেশীয় ফলের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে এবং স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ফলাহার উৎসবকে ঘিরে পুরো পরিবেশে ছিল আন্তরিকতা, বন্ধুত্বপূর্ণ আবহ এবং আনন্দের ছোঁয়া। সহকর্মীরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় এবং ফল ভাগাভাগির মাধ্যমে এক অনন্য সৌহার্দ্যের নজির স্থাপন করেন। আদালত প্রাঙ্গণের আনুষ্ঠানিক পরিবেশ এদিন যেন রূপ নেয় এক প্রাণবন্ত সামাজিক ও মানবিক মিলনমেলায়।

আয়োজকদের মতে, কেবল পেশাগত দায়িত্ব পালনই নয়, সুস্থ জীবনধারা, সামাজিক মূল্যবোধ এবং মানবিক সম্পর্কের বিকাশেও সবাইকে সচেতন হতে হবে। দেশীয় ফলের ব্যবহার বৃদ্ধি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

দেশীয় ফলের অপার পুষ্টিগুণ, সহকর্মীদের আন্তরিক অংশগ্রহণ এবং সম্প্রীতির বন্ধনে আবদ্ধ এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ বার্ষিক ফলাহার উৎসব আদালত অঙ্গনে এক স্মরণীয় আয়োজনে পরিণত হয়েছে। সুস্থতা, সম্প্রীতি ও দেশীয় ঐতিহ্যের বার্তা ছড়িয়ে দিয়ে উৎসবটির সফল সমাপ্তি ঘটে।


এই সম্পর্কিত আরও খবর

আরও পড়ুন

আরও খবর

news image

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক।

news image

আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও মাদকবিরোধী সচেতনতা সভা

news image

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে এক হাজার ফলজ চারা বিতরণ

news image

কোডেক তোরাবগঞ্জ শাখার উদ্যোগে সদস্যদের মাঝে আমন ধানের বীজ বিতরণ

news image

মোহনগঞ্জে জমি দখল ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে বন্ধ হওয়া প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

news image

নতুন ট্রেন চালু  ঢাকা টু গোপালগঞ্জ

news image

গোপালগঞ্জ "পেপার জামিল" হাসিমুখের আড়ালে ৩০বছরের নীরব যুদ্ধ 

news image

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

news image

বাসে প্রতারকের নাড়ু খেয়ে ৪ লাখ টাকা হারিয়ে নিঃস্ব ইদ্রিস শরীফ!  "মানবেতর জীবন যাপন পরিবারের"আলমগীর শরীফ,

news image

দিনাজপুরের বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ 

news image

ঝালকাঠির ছালমা পেলেন গুণীশিল্পী সম্মাননা 

news image

প্রচন্ড গরমে লেবু পানি পান করুন 

news image

কুড়িগ্রাম রিজিওনের ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি ) কর্মসূচির উদ্যোগে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ 

news image

স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের মানববন্ধন

news image

কুমিল্লায় আইনজীবীদের বার্ষিক ফলাহার উৎসব অনুষ্ঠিত 

news image

নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণ করলেন ওসি মোঃ কোহিনুর মিয়া

news image

জুলাই যোদ্ধা সংসদ সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিবের পদত্যাগ

news image

স্বপ্ন থেকে সাফল্য: উদ্যোক্তা মাহমুদা খুশির অনুপ্রেরণার গল্প

news image

সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা