সোহেল খান দূর্জয়-নেত্রকোণা : ১৬ জুন ২০২৬ ০২:৫১ এ.এম
নেত্রকোণা-কেন্দুয়া-আঠারবাড়ী-ঈশ্বরগঞ্জ মহাসড়ক সম্প্রসারণ প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ তুলে ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক ভুক্তভোগী এলাকাবাসী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন। সোমবার (১৫ জুন ২০২৬) সকালে নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। পরে ভুক্তভোগী ভূমির মালিক ও এলাকাবাসী নেত্রকোণা জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন ও স্মারকলিপি সূত্রে জানা যায়, এলএ কেস নম্বর ০৩/২০২১-২০২২ এর আওতায় নেত্রকোণা-কেন্দুয়া-আঠারবাড়ী-ঈশ্বরগঞ্জ মহাসড়কের দুই পাশের অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে গুরুতর অসঙ্গতি ও বৈষম্যের অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের দাবি, বর্তমান বাজারমূল্যের সঙ্গে নির্ধারিত ক্ষতিপূরণের পরিমাণের কোনো সামঞ্জস্য নেই। ফলে বসতভিটা, দোকানঘর, আবাদি জমি ও ব্যবসা প্রতিষ্ঠান হারাতে বসা পরিবারগুলো চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু, জেলা বিএনপির নেতা সেলিকুর রহমান স্বপন, মো. নাজিম উদ্দিন, সুমন ফারাহ, মো. আল আমিন খান, শাহাদাত হোসেন ও তৈমুর আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মহাসড়ক উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলেও প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ভূমির প্রকৃত শ্রেণী ও বাজারমূল্য যথাযথভাবে বিবেচনা করা হয়নি। বহু বছর ধরে হাট-বাজার হিসেবে ব্যবহৃত ভূমিকে বাড়ি শ্রেণীভুক্ত করে মূল্যায়ন করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। অথচ ১৯৮২ সালের বি.আর.এস. রেকর্ডেও এসব এলাকার অনেক ভূমি দোকান শ্রেণী হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। তারা আরও বলেন, অধিগ্রহণকৃত এলাকার দুই পাশে বর্তমানে অসংখ্য দোকানপাট, ধান-চালের আড়ত, মিল, গুদাম ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বাজারকেন্দ্রিক এসব জমির প্রচলিত মূল্য সাধারণ আবাসিক জমির তুলনায় অনেক বেশি। কিন্তু ভুল শ্রেণী বিন্যাসের কারণে প্রকৃত মালিকরা ন্যায্য ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হচ্ছেন।
বক্তাদের অভিযোগ, বসতঘর, ভিটা, কান্দা, নামা, পুকুর, ডোবা এবং দীর্ঘদিনের ব্যবসাকেন্দ্রগুলোকে যথাযথ মূল্যায়নের আওতায় আনা হয়নি। ফলে বহু পরিবার তাদের বসবাসের শেষ আশ্রয়টুকু হারানোর পাশাপাশি জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন থেকেও বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ভূমি অধিগ্রহণ উন্নয়নের জন্য হলেও ক্ষতিগ্রস্ত মানুষকে নিঃস্ব করে উন্নয়ন টেকসই হতে পারে না। তাই বাস্তব পরিস্থিতি, বিদ্যমান বাজারব্যবস্থা এবং সরকারি রেকর্ড বিবেচনায় নিয়ে অধিগ্রহণকৃত ভূমির শ্রেণী পুনঃনির্ধারণ করে বাজার বা দোকান শ্রেণীতে অন্তর্ভুক্ত করার পাশাপাশি ন্যায্য ও যুগোপযোগী ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। স্মারকলিপিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে ভূমির শ্রেণী পুনর্মূল্যায়ন, বাজারদর অনুযায়ী ক্ষতিপূরণ নির্ধারণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্বার্থ সংরক্ষণে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন এবং তাদের ন্যায্য দাবির দ্রুত সমাধান প্রত্যাশা করেন। উন্নয়নের মহাসড়কে মানুষের অধিকার ও ন্যায্যতার প্রশ্ন যেন উপেক্ষিত না হয় মানববন্ধনে অংশ নেওয়া শত শত মানুষের কণ্ঠে বারবার উচ্চারিত হয়েছে সেই আহ্বান।
কক্সবাজারে ছোট ভাই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নবীনগরের আলমগীর নিহত, আহত ১
দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন
হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪
লামায় শ্রমিককে প্রাণনাশের হুমকির অভিযোগ বিভাগীয় বন কর্মকর্তার বিরুদ্ধে থানায় জিডি।
টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড
নেত্রকোনায় অতিথপুর রেল স্টেশনে পেট্রোল ঢেলে দুর্বৃত্তদের আগুন, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
দেবীদ্বারে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি।। ১৫ ভরি স্বর্ণসহ ৩৫ লাখ টাকার মালামাল লুট
নেত্রকোনায় নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে অবস্থান ও কলম বিরতি
নবীনগরে শত্রুতার বলি কৃষকের লাউগাছ
কাহারোলে ছাগল চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে বোচাগঞ্জের জংলিপীর বাজারে আটক ৪ এবং উত্তেজিত জনতার আগুনে পুড়ল প্রাইভেটকার।
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ
চট্টগ্রামে অর্থঋণ আদালতের আদেশ অবমাননার অভিযোগ সোনালী ব্যাংকের ডিজিএম মোঃ আবু বক্কর সিদ্দিক এর বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানের দ্বিতীয় পর্ব প্রকাশ।
খুলনায় রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার
লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)
নেত্রকোনায় নাতিকে মারধরের প্রতিবাদ করায় দাদির উপর হামলা, শিশু জখম
দিনাজপুর খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার।
বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান
মাদারীপুর থেকে গ্রেপ্তার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য রকি
চট্টগ্রাম অর্থঋণ আদালতের আদেশ অবমাননা সোনালী ব্যাংকের ডিজিএমের বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানের প্রথম পর্ব প্রকাশ।
লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)
দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ
কক্সবাজারে ইকরাম হত্যা মামলার আসামি গ্রেপ্তার
টেকনাফে সিএনজি থেকে ৭২ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার
যশোরের শার্শায় ৫৯৬ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের মৃত্যুদণ্ড