মঙ্গলবার ২২ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

নেত্রকোনায় পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণচেষ্টা, দুজন কারাগারে

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : ১২ জুন ২০২৬ ১১:২৫ এ.এম

নেত্রকোনায়

 

নেত্রকোনার বারহাট্টায় পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণের সময় দুজনকে আটক করেছে এলাকাবাসী। এ সময় ভুক্তভোগী সোহরাব হোসেনকে উদ্ধার করা হয়। পরে আটক দুজনকে পুলিশে সোপর্দ করা হলে সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্তরা হলেন নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা গ্রামের মো. সিজন মিয়া (৩৫) ও মো. সুজাত মিয়া (৩৩)। এ ঘটনায় করা মামলায় সিজন মিয়া ও সুজাত মিয়াসহ সদর উপজেলার দুর্গাশ্রম গ্রামের শাহিন মিয়া (৩২) এবং বারহাট্টা উপজেলার চন্দ্রপুর গ্রামের লাক মিয়ার ছেলে মো. মামুন মিয়া (৩৫) এবং আরও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। অপহৃত ব্যবসায়ী সোহরাব হোসেনের (২৮) বাড়ি বারহাট্টা উপজেলার চন্দ্রপুর গ্রামে। তিনি ওয়ারেছ আলীর ছেলে। নৈহাটী বাজারে তিনি মোবাইল ব্যাংকিং ও মনোহারি ব্যবসা করেন।

 

এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে নিজের দোকানে কাজ করছিলেন সোহরাব। এ সময় প্রতিবেশী মামুন মিয়া মোবাইলফোনে কল করে তাকে জানান, ‘তোর বাড়িতে ঝগড়া লেগেছে, তাড়াতাড়ি বাড়িতে আয়।’ খবর পেয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে রওনা হন সোহরাব। কিছুদূর যাওয়ার পর সিজন ও সুজাতসহ আরও কয়েকজন দুটি মোটরসাইকেল দিয়ে তার পথরোধ করেন। তারা নিজেদের পুলিশ পরিচয় দেন এবং সোহরাবের নামে ওয়ারেন্ট আছে বলে হাতকড়া পরিয়ে তাকে তাদের মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার আমবাড়ি এলাকার একটি জঙ্গলে নিয়ে সোহরাবকে মারধর করা হয় এবং ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় অপহরণকারীরা মামুন মিয়ার সঙ্গে মোবাইলফোনে কথা বলে বলে জানিয়েছে পুলিশ। এরপর সোহরাবকে নিয়ে অন্যত্র যাওয়ার জন্য রওনা হয় অপহরণকারীরা। পথে আমবাড়ি বাজারে পৌঁছালে মোটরসাইকেল থেকে নেমে চিৎকার দেন সোহরাব। বাজারের লোকজন ছুটে এলে ঘটনাটি জানানো হয়। পরে স্থানীয়রা সোহরাবকে উদ্ধার করে এবং সিজন ও সুজাতকে আটক করে।

 

অন্যদিকে ডিবি পুলিশ সেজে স্বর্ণকার ভাইদের অপহরণের চেষ্টা, গ্রামবাসীর ধাওয়ায় ৪ ডাকাত আটকডিবি পুলিশ সেজে স্বর্ণকার ভাইদের অপহরণের চেষ্টা, গ্রামবাসীর ধাওয়ায় ৪ ডাকাত আটক। খবর পেয়ে কলমাকান্দা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়। রাতে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আটক দুইজনকে বারহাট্টা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় সোহরাব হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন।পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একজোড়া হাতকড়া জব্দ করা হয়েছে। এসব সরঞ্জাম ব্যবহার করে তারা নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিচ্ছিল। তাদের ব্যবহৃত মোটরসাইকেলেও ‘পুলিশ’ লেখা রয়েছে। এ বিষয়ে ওসি চম্পক দাম বলেন, “ওই দুইজনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

 

 

০৮/০৬/২০২৬ ইং


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

দিনাজপুর বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানা সহ কারাদন্ড. 

news image

নেত্রকোনায় ধারের টাকা ফেরত চাওয়ায় নাীরকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের, থানায় অভিযোগ 

news image

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে  দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার 

news image

আদালতের রায়ে গোপালগঞ্জের "স্বর্ণা টাওয়ারের" দায়িত্ব পেলেন রিসিভার

news image

বান্দরবানে পার্বত্য মন্ত্রীর ছবি এবং পরিচয় ব্যবহার করে টাকা দাবির অভিযোগ, থানায় সাধারণ (ডায়েরি)

news image

বান্দরবানের রুমায় বিচক্ষণতার পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তি মৃত্যুঞ্জয় কুমার মণ্ডল কে উদ্ধার, তদন্ত (অব্যাহত)

news image

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‎

news image

চাঁদা দাবির অভিযোগ, সাংবাদিকের প্রশ্নে অভিযোগকারীকে ‘মেরে লাশ বানানোর’ হুমকি।

news image

গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক 

news image

নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা

news image

ইভটিজিং প্রতিরোধে রায়গঞ্জে পুলিশের দিকনির্দেশনা

news image

জলঢাকায় প্রাথমিক বিদ্যালয়ের ১৪ ফ্যান চুরি, শিক্ষকদের দায়িত্বহীনতার অভিযোগ

news image

দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার

news image

নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে   ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

news image

নেত্রকোনায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন

news image

নেত্রকোনার মদনে পুলিশের সাঁড়াশি অভিযান, সরকারি চাল ও ইয়াবাসহ গ্রেপ্তার- ৯

news image

দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে।

news image

কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা।। আসামির যাবজ্জীবন

news image

জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

news image

রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার

news image

আদালত থেকে লাফ দিয়ে পালালেন চুরি মামলার আসামি

news image

গোপালগঞ্জে র‍্যাব পরিচয়ে বিকাশ কর্মীর থেকে দুই লাখ টাকা ছিনতাই অভিযোগ 

news image

গোপালগঞ্জে জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত

news image

নেত্রকোনায় পুকুর দখল করে নির্মিত অনুমোদনহীন অবৈধ দুইতলা ভবন উচ্ছেদ কার্যক্রম শুরু

news image

জলঢাকা কাজিরহাট পন্ডিত পাড়ায় মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা, চারা বিতরণ

news image

রায়গঞ্জে ইয়াবাসহ ৪ যুবক আটক

news image

রাজাপুরে মাদকের বিরুদ্ধে চলছে ইউএনওর জিরো টলারেন্স অভিযান।

news image

গোপালগঞ্জে অনলাইন জুয়ারি এজেন্ট সহ ৪ জন গ্রেফতার

news image

গোপালগঞ্জে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় বিএনপি নেতা সোহেল আটক 

news image

রংপুরের চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল