রবিবার ২২ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ক্যাম্পাস

নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধ কেটে উন্মুক্ত জলাশয়ে মাছ লুট, ইউএনও বরাবর গণ-অভিযোগ

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : ২২ অক্টোবার ২০২৬ ০৩:২৩ এ.এম

https://bauphalnews.aisky.link/view/1848 নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধ কেটে উন্মুক্ত জলাশয়ে মাছ লুট, ইউএনও বরাবর গণ-অভিযোগ

 

 

 

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বিশাউটি মৌজার উন্মুক্ত জলাশয়টি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।

 

অভিযোগ উঠেছে, সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার উজ্জ্বল মিয়া, শাহিন ও বাবুল মিয়ার নেতৃত্বে কিছু লোক প্রভাব খাটিয়ে জোরপূর্বক ওই জলাশয়ে মাছ ধরে নিয়ে যাচ্ছে।

 

এমনকি এলাকাবাসী নিজেদের ফসল রক্ষায় যে মাটির বাঁধ দিয়েছিল, সেই বাঁধও রাতের আঁধারে কেটে দিচ্ছে তারা। ফলে রংছাতি ইউনিয়নের বিশাউটি গ্রামের সাধারণ কৃষকের ফসল নষ্ট হচ্ছে।

 

সরকারিভাবে জলাশয়টি স্থানীয় গরিব জেলেদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। কিন্তু এই চক্রের কারণে বিশাউটি মৌজার শতাধিক কৃষক ও জেলে পরিবার আজ চরম বিপাকে।

 

ভুক্তভোগী বিশাউটি গ্রামের বাসিন্দারা অভিযোগ করে বলেন, "উন্মুক্ত জলাশয়টি কলমাকান্দা উপজেলায় অবস্থিত, কিন্তু তবুও আমরা নিজেরা এই জলাশয়ে মাছ ধরতে পারি না। মাছ ধরতে গেলে পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলার গড়াকাটা গ্রামের লোকজন আমাদের বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করে।"

 

তারা আরও বলেন, "জলাশয়টি নিয়ে এর আগে কলমাকান্দা ও মধ্যনগর উপজেলার ইউএনও’র মাধ্যমে সমাধান করে সীমানা প্রাচীর নির্মাণ করা হলেও তারা সেই সীমানা প্রাচীর তুলে ফেলে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। কোনো সমাধান না পেয়ে বাধ্য হয়ে আমরা আবার ইউএনও বরাবর অভিযোগ দায়ের করেছি।"

 

এ ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নিয়ে সমস্যাটির স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

 

২১/১০/২০২৬ ইং


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

তুমি অমর শহীদ জিয়াউর রহমান।

news image

নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধ কেটে উন্মুক্ত জলাশয়ে মাছ লুট, ইউএনও বরাবর গণ-অভিযোগ

news image

গোপালগঞ্জে কাশিয়ানিতে অবাধে ড্রেজার মেশিন চালাচ্ছে অসীম

news image

প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল

news image

কুমিল্লায় জাবির নিখোঁজ ছাত্র মোহাইমিনুল উদ্ধার

news image

২ দিনের আল্টিমেটাম ও হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় সৌদি প্রবাসী শরিফুল ইসলামের পরিবার

news image

কবিতা

news image

ছাত্রত্ব শেষ হলেও হলে থাকছেন ভিপিসহ জাকসুর তিন নেতা

news image

হল প্রাধ্যক্ষকে উদ্ধারকে কেন্দ্র করে ঢাবিতে সংঘর্ষ : ভিপি-জিএসসহ আহত ৬

news image

খেজুর ও তালের বিকল্প হিসেবে গোলপাতার গুড়: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার হাতছানি

news image

কুমিল্লা ধর্মসাগর পাড় মঞ্চের প্রাণবন্ত চা-চক্র ও বর্ষার খিচুড়ি আড্ডা

news image

দিনাজপুর সীমান্তে নারীসহ ৪ বাংলাদেশিকে শূন্যরেখায় আটকে দিল বিজিবি, বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান

news image

বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে 

news image

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

news image

বহুগুণে গুণান্বিত ঝালকাঠিতে কর্মরত পুলিশ পরিদর্শক আনিছুর রহমান

news image

বর্ণাঢ্য আয়োজনে গোপালগঞ্জে এনটিভির ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

news image

বনশ্রী সোসাইটি নির্বাচনে রেহানা পারভীন যুগ্ম মহিলা ও শিশু সম্পাদিকা পদে বিজয়ী 

news image

রাজশাহীতে হচ্ছে আঙ্গুরের বাণিজ্যিক চাষ

news image

জেলা পরিষদ প্রশাসকে ফুলেল শুভেচ্ছা