মঙ্গলবার ২২ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ক্যাম্পাস

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

জসীম উদ্দীন, মাগুরা প্রতিনিধি: ০৬ জুলাই ২০২৬ ০৯:২৩ পি.এম

শালিখায়

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাগুরার শালিখা উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শালিখা উপজেলার যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, সঞ্চয়ী চেক এবং গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে উপজেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম. সাব্বির হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত, উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদল চন্দ্র অধিকারী, উপজেলা খাদ্য কর্মকর্তা প্রবীর কুমার কীর্ত্তনীয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অঞ্জনা রানী ঘোষ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিরুজ্জামান চকলেটসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিআরডিবির উপকারভোগীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, সঞ্চয় বৃদ্ধি এবং সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, “উন্নত, আত্মনির্ভর ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা, সততা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

অনুষ্ঠানের শেষে বিআরডিবির উপকারভোগী কিশোরীদের মাঝে সঞ্চয়ী চেক বিতরণ করা হয়। এছাড়া পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উপস্থিতদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।


এই সম্পর্কিত আরও খবর

চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন জসীম উদ্দীনঃ মাগুরা প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি বিভাগের মেধাবী শিক্ষার্থী উপমা দত্ত (২৩) এর শেষকৃত্য ধর্মীয় রীতিনীতি মেনে সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া মহাশ্মশানে তার দাহ সম্পন্ন হয়। ​ গত ২৯ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হোস্টেল কক্ষ থেকে উপমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ। জানা গেছে, ঘটনার সময় তিনি কক্ষটিতে একাই ছিলেন। আজ (৩১ জানুয়ারী) শনিবার ভোর ৫টায় সরকারি অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ নিজ গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। একমাত্র মেয়েকে হারিয়ে বাবা সন্দিপ কুমার দত্ত (শিক্ষক, সর্বসাংদা মাধ্যমিক বিদ্যালয়) ও স্বজনরা দিশেহারা। ​ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উপমা আত্মহত্যা করেছেন। তবে এই চরম সিদ্ধান্তের পেছনে কোনো 'প্রেমঘটিত জটিলতা' নাকি অন্য কোনো মানসিক চাপ কাজ করছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রতিবেশীরা তাকে মেধাবী ও শান্ত স্বভাবের মেয়ে হিসেবেই জানতেন। তাদের মতে, এমন হাসি-খুশি ও ভালো একটি মেয়ে কেন এই পথ বেছে নিল, তা তারা কল্পনাও করতে পারছেন না। ​ উপমার মৃত্যুতে কেবল তার পরিবার নয়, পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার নেপথ্যের কারণ খতিয়ে দেখছে। একটি সম্ভাবনাময় প্রাণের এভাবে ঝরে পড়া আবারও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মানসিক বিকাশের বিষয়টি সামনে নিয়ে এলো।

আরও খবর

news image

২ দিনের আল্টিমেটাম ও হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় সৌদি প্রবাসী শরিফুল ইসলামের পরিবার

news image

কবিতা

news image

ছাত্রত্ব শেষ হলেও হলে থাকছেন ভিপিসহ জাকসুর তিন নেতা

news image

হল প্রাধ্যক্ষকে উদ্ধারকে কেন্দ্র করে ঢাবিতে সংঘর্ষ : ভিপি-জিএসসহ আহত ৬

news image

খেজুর ও তালের বিকল্প হিসেবে গোলপাতার গুড়: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার হাতছানি

news image

কুমিল্লা ধর্মসাগর পাড় মঞ্চের প্রাণবন্ত চা-চক্র ও বর্ষার খিচুড়ি আড্ডা

news image

দিনাজপুর সীমান্তে নারীসহ ৪ বাংলাদেশিকে শূন্যরেখায় আটকে দিল বিজিবি, বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান

news image

বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে 

news image

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

news image

বহুগুণে গুণান্বিত ঝালকাঠিতে কর্মরত পুলিশ পরিদর্শক আনিছুর রহমান

news image

বর্ণাঢ্য আয়োজনে গোপালগঞ্জে এনটিভির ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

news image

বনশ্রী সোসাইটি নির্বাচনে রেহানা পারভীন যুগ্ম মহিলা ও শিশু সম্পাদিকা পদে বিজয়ী 

news image

রাজশাহীতে হচ্ছে আঙ্গুরের বাণিজ্যিক চাষ

news image

জেলা পরিষদ প্রশাসকে ফুলেল শুভেচ্ছা