রবিবার ২২ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ক্যাম্পাস

তুমি অমর শহীদ জিয়াউর রহমান।

তুমি অমর শহীদ জিয়াউর রহমান। মোঃ আবু বক্কর সিদ্দিক স্টাফ রিপোর্টার।তুমি অমর শহীদ জিয়াউর রহমান।

 

 

তুমি অমর তুমি মহান নেতা শহীদ জিয়াউর রহমান

হে বাঙালি ভুলে গেছো কি এক মহান নেতার নাম

নেতা স্বরণ তোমায় মনে প্রাণে শিহরণ রেখেছে যে

আমার এই জন্মভূমির রক্তের সাথে মিশে আছে যে

আমি বলবো নাম আজ তার সবার সামনে দাঁড়িয়ে

হে নেতা এক নামে চিনে তোমায় বাংলাদেশী সবে

মহান তুমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে

তুমি যে ছিলে বাংলাদেশের উত্তর বঙ্গের কৃতি সন্তান

বাড়ি বাগবাড়ি মহিষাবান বগুড়া জেলার শ্রেষ্ঠ সন্তান

তুমি এই বাংলাদেশ নামক রাষ্ট্রের অন্যতম রূপকার

এই বাংলার কোটি কোটি মানুষের জেগে ওঠা প্রেরণা

জানি তোমার কুলে কৃষি প্রযুক্তির ক্ষেত্র নব সম্ভবনার

স্বপ্ন বাস্তবায়ন হওয়ার পথে কৃষক ছিল বিভোর

তুমি খাল কেটে এনেছো নব প্রবাহ জীবন মুক্ত ধারা

গরীব কৃষককে দিয়েছো তুমি ফসলে শ্রমের মর্যাদা

অন্নহীনে অন্ন বস্ত্রহীনে বস্ত্র বাসস্থানের করেছো ব্যবস্থা

 

তুমি ছিলে রাষ্ট্রীয় নায়কের মর্যাদায় অধিষ্ঠিত

সুরক্ষিত গার্ড প্রেসিডেন্ট কার্যালয়ের আসীন

তবুও তুমি ভুলে যাওনি বাংলার আমজনতার দাবি

তুমি দেশকে রক্ষা করতে দেশের পক্ষে তোমার লড়াই

সত্যিই দেশ পরিচালনায় তুমি এক সুদক্ষ রাষ্ট্রনায়ক

সততা আর নিষ্ঠায় রেখেছো তুমি এক জলন্ত স্বাক্ষর

তুমি আমার এই সোনার বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি

তুমি একজন বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন সেনাপতি

তুমি ২৫ মার্চ অতর্কিত হামলার সশস্ত্র প্রতিরোধ গড়ার কারিগর

একাত্তরে বাংলার স্বাধীনতার সেই মহান মুক্তিযুদ্ধে

জেড ফোর্সের অধিনায়ক ১নং সেক্টরের কমান্ডার

পাকিস্তানি অধিনায়ককে সেদিন করেছিলে তুমি বন্দি

হে শ্রদ্ধেয় নেতা সম্মুখ যুদ্ধে লড়াকু এক সফল নায়ক তুমি

সেদিন তুমি পেয়েছিলে অতিব সম্মান উপাধি বীর উত্তম

কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসা জীবন্তকন্ঠ

তুমিই যে এক জলন্ত তেজী মহান স্বাধীনতার নেতা।

 

হে শ্রদ্ধেয় নেতা তুমি বীর নির্ভিক সাহসী এক যোদ্ধা

তুমি এক নায়কতন্ত্রের কুঠারাঘাত ধংস করে

এনেছ বহুদলীয় গণতন্ত্রের এক রাষ্ট্র শাসন বন্দোবস্হা

সত্যিই তুমি বাংলার রাখাল রাজা জনবান্ধব জনপ্রিয় নেতা

তুমি কর্মসূচি সফল বাস্তবায়নকারী উনিশ দফার মূল রচয়িতা

তুমি দেশ ও জাতির কল্যাণী জাতীয়তাবাদী ধারণার প্রবক্তা

তুমি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের মহান প্রতিষ্ঠাতা

অন্যায়ের বিরুদ্ধে তুমি ছিলে সোচ্চার ছিল তোমার আহবান

তুমি ন্যায়ের পক্ষেও ছিলে এক অদম্য বলিষ্ঠ কন্ঠস্বর

তাইতো আজো বিশ্ব মঞ্চে তোমার স্থান আছে আকা

আমরা গর্ব করে বলি সৌদি আরবে জিয়া উদ্যান তার নমুনা

তুমি ছিলে একজন বাংলাদেশী কর্মঠ একনিষ্ঠ ত্যাগী নেতা

তুমি ছিলে প্রখর মেধাবী বিচক্ষণ দূরদর্শী এক মহান নেতা

সময় ও কালের অতন্দ্র প্রহরী বাংলার রাতজাগা পাখি

তোমার ডাকে জেগেছে নারী জেগেছে পুরুষ আপামর জাতি

এনেছিলে তুমি রাষ্ট্রীয় কাজে দুর্দান্ত সব সফল গতি

তুমি রাজসিংহাসনে বসেও গরীবের তাজ গরীবের সম্রাট

বাংলার বুকে জন্ম দিয়েছো তুমি লক্ষ কোটি শহীদ জিয়া

সবুজে ঘেরা লাল পতাকার বৃত্তের মাঝে চিরকাল

তোমার কৃতি লেখা থাকবে

হে বাংলাদেশের অগ্রগামী মহান নেতা জিয়াউর রহমান।

আরও খবর

news image

তুমি অমর শহীদ জিয়াউর রহমান।

news image

নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধ কেটে উন্মুক্ত জলাশয়ে মাছ লুট, ইউএনও বরাবর গণ-অভিযোগ

news image

গোপালগঞ্জে কাশিয়ানিতে অবাধে ড্রেজার মেশিন চালাচ্ছে অসীম

news image

প্রধানমন্ত্রীর খুলনা সফর: জেলা স্টেডিয়াম পরিদর্শনে হুইপ বকুল

news image

কুমিল্লায় জাবির নিখোঁজ ছাত্র মোহাইমিনুল উদ্ধার

news image

২ দিনের আল্টিমেটাম ও হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় সৌদি প্রবাসী শরিফুল ইসলামের পরিবার

news image

কবিতা

news image

ছাত্রত্ব শেষ হলেও হলে থাকছেন ভিপিসহ জাকসুর তিন নেতা

news image

হল প্রাধ্যক্ষকে উদ্ধারকে কেন্দ্র করে ঢাবিতে সংঘর্ষ : ভিপি-জিএসসহ আহত ৬

news image

খেজুর ও তালের বিকল্প হিসেবে গোলপাতার গুড়: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার হাতছানি

news image

কুমিল্লা ধর্মসাগর পাড় মঞ্চের প্রাণবন্ত চা-চক্র ও বর্ষার খিচুড়ি আড্ডা

news image

দিনাজপুর সীমান্তে নারীসহ ৪ বাংলাদেশিকে শূন্যরেখায় আটকে দিল বিজিবি, বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান

news image

বিশ্ব পরিবেশ দিবসে উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ঠাকুরগাঁয়ে 

news image

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

news image

বহুগুণে গুণান্বিত ঝালকাঠিতে কর্মরত পুলিশ পরিদর্শক আনিছুর রহমান

news image

বর্ণাঢ্য আয়োজনে গোপালগঞ্জে এনটিভির ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

news image

বনশ্রী সোসাইটি নির্বাচনে রেহানা পারভীন যুগ্ম মহিলা ও শিশু সম্পাদিকা পদে বিজয়ী 

news image

রাজশাহীতে হচ্ছে আঙ্গুরের বাণিজ্যিক চাষ

news image

জেলা পরিষদ প্রশাসকে ফুলেল শুভেচ্ছা