সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : ০৪ অক্টোবার ২০২৬ ০৩:২৭ পি.এম
নেত্রকোনায়
সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনার সীমান্তে গত ৯ মাসে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সর্বমোট ১২ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৪৪ টাকা মূল্যের এসব মালামাল আটক করা হয়। শনিবার (৩ অক্টোবর) দুর্গাপুরের বিজয়পুর সীমান্তে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও এক প্রেস নোটে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ৩১ বিজিবির অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী। প্রেস বিজ্ঞপ্তির তথ্যমতে, উদ্ধার করা চালানের মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, ফেনসিডিল, ইয়াবা, স্কাফ সিরাপ, বিয়ার, গাঁজা, বিভিন্ন খাদ্যপণ্য, কসমেটিকস, পোশাক, গবাদি পশু, কয়লা, চিনি, ওষুধ, জিরা, সুপারি, রসুন এবং নানা জাতের মাছ ও মাছের পোনা। জব্দকৃত মাদকের তালিকায় রয়েছে ৩ হাজার ১৯০ বোতল ভারতীয় মদ, ২৪০ বোতল ফেনসিডিল, ৪২৮ পিস ইয়াবা, ৬০ ক্যান বিয়ার, ৬৫ বোতল স্কাফ সিরাপ, ২৫০ গ্রাম গাঁজা ও ৮৪ পিস অন্যান্য মাদকের ট্যাবলেট। এসব মাদকের চালানের সাথে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়।
এছাড়া গত ৯ মাসে সোমেশ্বরী নদীর ভবানীপুর ও বিজয়পুরের বিভিন্ন পয়েন্ট থেকে ১ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার ৪০০ টাকা মূল্যের কয়লা এবং ৭৩ লাখ ২৬ হাজার ১৩০ টাকা মূল্যের অন্যান্য মালামাল আটক করেছে বিজিবি। হিসাব অনুযায়ী, ৯ মাসে বিজিবির জব্দ করা মালামালের মধ্যে ৫২ লাখ ৮৫ হাজার ৮২০ টাকার মাদক এবং ১১ কোটি ৬৭ লাখ ৪৮ হাজার ৫২৪ টাকার চোরাচালানি পণ্য রয়েছে। এসব পৃথক অভিযানে সর্বমোট ১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্তে অনুপ্রবেশ, সীমান্ত দুর্ঘটনা, চোরাচালান এবং নারী ও শিশু পাচার বন্ধে বিভিন্ন কার্যকর উদ্যোগ নিয়েছে বিজিবি। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্গাপুরের বিজয়পুর ও ভবানীপুরের সোমেশ্বরী নদীপথ ব্যবহার করে রাতে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং বিএসএফের ফায়ারিং বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে চোরাচালান বন্ধে বিএসএফের সাথে সমন্বয় করে যৌথ টহল বৃদ্ধি করেছে বিজিবি, চোরাকারবারীদের সম্ভাব্য রুটগুলোতে নজরদারি বাড়ানো এবং স্থানীয়দের সচেতন করতে ভবানীপুরসহ সীমান্ত এলাকায় সভা পরিচালনা করা হচ্ছে। এছাড়া নদীপথের চোরাচালান মনিটর করতে সোমেশ্বরী নদীর দুই তীরে সিসি ক্যামেরা ও শক্তিশালী হ্যালোজেন লাইট বসানো হয়েছে। স্থানীয় উপজেলা প্রশাসনের মাধ্যমে এলাকাগুলোতে উঠান বৈঠক ও মাইকিং করে সাধারণ মানুষকে অবৈধ সীমান্ত পারাপার থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে।
এদিকে এ বিষয়ে রবিবার (৪ অক্টোবর) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী জানান, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে ৩১ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সর্বপ্রকার চোরাচালান, নারী-শিশু পাচার ও সীমান্তসংক্রান্ত অবৈধ কর্মকাণ্ড রুখতে অভিযান অব্যাহত রয়েছে। গত ৯ মাসে মদ, বিভিন্ন মাদক, পোশাক, খাদ্যসামগ্রী, গবাদি পশুসহ আনুমানিক ১২ কোটি ২০ লাখ টাকার মালামাল আটক করা সম্ভব হয়েছে।তিনি আরও উল্লেখ করেন, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালে এসব মালামাল জব্দের পাশাপাশি গত ৫ মাসে মোট ১৭ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। যেকোনো ধরনের পুশ-ইন ও চোরাচালান বন্ধে বিজিবির তৎপরতা সর্বদা অব্যাহত থাকবে। এসব অবৈধ কার্যক্রম থেকে যেন সবাই বিরত থাকে, সাংবাদিকদের মাধ্যমে সেই আহ্বান জানান তিনি।
০৪/১০/২০২৬ ইং
কক্সবাজারে ছোট ভাই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নবীনগরের আলমগীর নিহত, আহত ১
দিনাজপুরে টিআরসি নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন
হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪
লামায় শ্রমিককে প্রাণনাশের হুমকির অভিযোগ বিভাগীয় বন কর্মকর্তার বিরুদ্ধে থানায় জিডি।
টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড
নেত্রকোনায় অতিথপুর রেল স্টেশনে পেট্রোল ঢেলে দুর্বৃত্তদের আগুন, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
দেবীদ্বারে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি।। ১৫ ভরি স্বর্ণসহ ৩৫ লাখ টাকার মালামাল লুট
নেত্রকোনায় নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে অবস্থান ও কলম বিরতি
নবীনগরে শত্রুতার বলি কৃষকের লাউগাছ
কাহারোলে ছাগল চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে বোচাগঞ্জের জংলিপীর বাজারে আটক ৪ এবং উত্তেজিত জনতার আগুনে পুড়ল প্রাইভেটকার।
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ
চট্টগ্রামে অর্থঋণ আদালতের আদেশ অবমাননার অভিযোগ সোনালী ব্যাংকের ডিজিএম মোঃ আবু বক্কর সিদ্দিক এর বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানের দ্বিতীয় পর্ব প্রকাশ।
খুলনায় রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার
লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)
নেত্রকোনায় নাতিকে মারধরের প্রতিবাদ করায় দাদির উপর হামলা, শিশু জখম
দিনাজপুর খানসামায় শ্মশান ঘাটে রাধা-কৃষ্ণের মূর্তি উদ্ধার।
বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান
মাদারীপুর থেকে গ্রেপ্তার খুলনার নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য রকি
চট্টগ্রাম অর্থঋণ আদালতের আদেশ অবমাননা সোনালী ব্যাংকের ডিজিএমের বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানের প্রথম পর্ব প্রকাশ।
লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা)
দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ
কক্সবাজারে ইকরাম হত্যা মামলার আসামি গ্রেপ্তার
টেকনাফে সিএনজি থেকে ৭২ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ১
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার
যশোরের শার্শায় ৫৯৬ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের মৃত্যুদণ্ড