মোঃ শামীম পটুয়াখালী জেলা প্রতিনিধি ২৩ জানু ২০২৬ ১২:১৮ পি.এম
ফেনী-০২ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ
ফেনী-০২ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার
মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ
মোঃ শামীম পটুয়াখালী জেলা প্রতিনিধি
ফেনী বড় মসজিদ সংলগ্ন এলাকা ও বড় বাজারে ব্যাপক গণসংযোগে জনগণের ভালোবাসায় সিক্ত অধ্যাপক জয়নাল আবদিন ভিপি ভাই
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-০২ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নাল আবদিন ভিপি ভাই ধানের শীষ প্রতীকে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছেন। দিনব্যাপী ফেনী শহরের ঐতিহ্যবাহী বড় মসজিদ এলাকা ও ব্যস্ততম বড় বাজারে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে অধ্যাপক জয়নাল আবদিন ভিপি ভাই সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ সময় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, পথচারী ও নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
তিনি বলেন, “ফেনী-০২ আসনের মানুষ আজ পরিবর্তন চায়। তারা ভোটের অধিকার, ন্যায়বিচার ও একটি গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পেতে চায়। ধানের শীষ হচ্ছে সেই মুক্তির প্রতীক।” তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মীরা বলেন, অধ্যাপক জয়নাল আবদিন ভিপি ভাই একজন সৎ, শিক্ষিত ও জনগণের বন্ধু। ছাত্রজীবন থেকে রাজনীতিতে সক্রিয় এই নেতা সবসময় মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। তাই এবার ফেনী-০২ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
বড় বাজারের ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্যে নানা সংকট চলছে। তারা এমন একজন জনপ্রতিনিধি চান যিনি সংসদে গিয়ে তাদের সমস্যা তুলে ধরবেন। অধ্যাপক জয়নাল আবদিন ভিপি ভাই সেই যোগ্য ব্যক্তি বলে তারা মনে করেন।
গণসংযোগ শেষে স্থানীয় একটি সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, “আমি নির্বাচিত হলে ফেনী-০২ আসনের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রাধিকার দেব। ইনশাআল্লাহ জনগণই হবে আমার শক্তি।”
উল্লেখ্য, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ফেনী-০২ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে সাধারণ মানুষের আগ্রহ ও সমর্থন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন এ টি এম আবদুল বারী ড্যানি
সম্প্রীতি, সমৃদ্ধি ও পরিবর্তনের প্রত্যয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ নির্বাচনে সহ-সভাপতি পদে এহছানে এলাহী’র দোয়া ও ভোট প্রার্থনা
জুলাই আন্দোলনের শহীদ সাইদুল রহমান ইমরান-এর কবর জিয়ারত করেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের মাননীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ
বেলকুচি উপজেলায় সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন সামগ্রী এবং নগদ অর্থের চেক বিতরণ
কান্দাপাড়া ও মবুপুর বাজারে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস হোসেনের গণসংযোগ --
নেত্রকোনায় নারী শিক্ষিকাকে শ্লীলতাহানী ও যৌন হয়রানী'র অভিযোগ ওলামালীগ নেতার বিরুদ্ধে
তরুণ রাজনৈতিক কর্মী ও শিক্ষানবিশ আইনজীবী, মুসা হাশেমীর লক্ষ্য—সততা, জনসেবা ও উন্নয়নের রাজনীতি-
রংপুরে জামায়াতসহ ১১ দলীয় মহাসমাবেশের প্রস্তুতি তুঙ্গে: প্রধান অতিথি ডা. শফিকুর রহমান
পুলিশের গুলিতে চোখ হারানো নবাব বঞ্চিত ছাত্রদলের নতুন কমিটিতে,সংবাদ সম্মেলনে ক্ষোভ
দিনাজপুর বীরগঞ্জে ১০ নং মহনপুর ইউনিয়নে সেনপাড়া হরিবাসরে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু।
গোপালগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন
বাউফলে সড়ক সংস্কারের উদ্বোধন
বিষখালী নদীর ভাঙন পরিদর্শনে ঝালকাঠি-১
চট্টগ্রাম সিটির ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ছেলের বিবাহোত্তর সংবর্ধনায় যোগ দিলেন গৌরনদী-আগৈলঝাড়ার সরকারি কর্মকর্তারা
সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর কুমিল্লা সফর সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আশাশুনিতে যুবকদের মাঝে জার্সি বিতরণ
লালমনিরহাটে সড়ক অবরোধে বাধা দিয়ে বিএনপি নেতা গণধোলাইয়ের শিকার
গোপালগঞ্জে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিরোধে বিএনপির সমাবেশ
সিরাজগঞ্জ জেলা জুলাই যোদ্ধা কমিটি গঠন, সদস্য সচিবের দায়িত্ব গ্রহণ
প্রতিবাদ ও প্রতিরোধের লাঠি মিছিল
জলঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এর আগমনে উপজেলা বিএনপির পক্ষে ফুল দিয়ে বরন করন।
বেলকুচি উপজেলায় মেধার স্বীকৃতি ও অনুপ্রেরণায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর শনিবার কক্সবাজার সফর, উন্নয়ন উদ্বোধন ও জনসভাসহ ব্যস্ত কর্মসূচি
বাঁশখালীর হযরত ডেপুটি শাহ মুহাম্মদ বদিউল আলম (রহ.)-এর ৯৫তম ওফাত দিবস আজ
জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপনের পরিকল্পনা, অপরাধ দমনে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর
ভয়েস অফ জুলাই” কেন্দ্রীয় কমিটি অনুমোদিত
মোংলায় প্রতিমন্ত্রীর দেয়া ঘর পেলো গৃহহীন পরিবার
সরকারি সুবিধার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ? গোড়গ্রামে গ্রাম পুলিশ মিনহাজকে ঘিরে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
চট্টগ্রামে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম সহ ২৫১ সিমকার্ড জব্দ