গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: ০৭ জুলাই ২০২৬ ০১:৫০ পি.এম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাঁচপীর মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী ও তার তিন বছরের শিশুপুত্র নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক, নিহত নারীর স্বামী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৭ জুলাই) সকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে বীরগঞ্জ উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের পাঁচপীর মোড় হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাহারোল উপজেলার মালগ্রাম এলাকার মো. নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) এবং তাদের ছেলে মো. আব্দুল্লাহ (৩)। আহত মোটরসাইকেল চালক মো. নাজমুল ইসলাম (৩২) একই গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, নাজমুল ইসলাম তার স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তর গড়েয়া এলাকায় একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথে পাঁচপীর মোড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে মাছবাহী একটি পিকআপ মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক সড়কে ছিটকে পড়ে আহত হন। তার স্ত্রী ও সন্তান সড়কে পড়ে গেলে পিকআপের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে পুলিশ এবং পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত নাজমুল ইসলামকে এবং নিহতদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমা আক্তার ও শিশু আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
টি-আর প্রকল্পের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগ’—প্রতিবাদ প্রকল্প সভাপতি এরশাদ আলমের -
বাউফল নিউজ প্যাকেজ
দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
টেকনাফে হ্নীলা,বাহারছড়া,হোয়াইক্যংয়ে অপহরণ-মানবপাচার ও মাদক প্রতিরোধে স্থায়ী নৌ-বাহিনীর ক্যাম্প স্থাপনের দাবি স্থানীয়দের
সিরাজগঞ্জে মানবাধিকার সুরক্ষা কমিটির উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত আয়োজন করা হয়
নেত্রকোনায় আর্জেন্টিনার বিজয় মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে যুবকের মৃত্যু
এশিয়ান অলিম্পিয়াডে বাজিমাত: এশিয়ার সেরা বাংলাদেশি শিক্ষার্থী সামিনা নূর তাজ
ভোলাহাটে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণে লটারীর মাধ্যমে নারীকর্মী নিয়োগ অনুষ্ঠিত!!
গোপালগঞ্জের কোটালীপাড়া সড়ক নির্মাণে অনিয়মের খবর প্রকাশ: সাংবাদিকের বিরুদ্ধে ঠিকাদারের মামলা-তীব্র নিন্দা!
নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজকে উষ্ণ সংবর্ধনায় বরণ করলো কুমিল্লা আইনজীবী সমিতি
নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজকে উষ্ণ সংবর্ধনায় বরণ করলো কুমিল্লা আইনজীবী সমিতি
ভরা মৌসুমেও ইলিশের আকাল: উপকূলীয় বাগেরহাটে চরম সংকটে মৎস্য খাত
বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মা-ছেলের মৃত্যু, আহত স্বামী
মোঃ সিমান্ত তালুকদার বাউফল নিউজ প্রকাশক